স্ট্রিম প্রতিবেদক

ভারতের ওডিশা ও এর আশপাশের এলাকায় গভীর নিম্নচাপটি দুর্বল হতে শুরু করেছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোতে আজ বুধবার সন্ধ্যা ৬টার পর্যন্ত ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (২৯ জুলাই) আবহাওয়া অফিস ও বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে এই তথ্য জানানো হয়েছে। এ ছাড়া বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার আশঙ্কায় দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর এবং ভেতরের ১৩টি অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, গত কয়েক দিন বৃষ্টি কমায় সিলেটের নদ-নদীর পানি নামতে শুরু করেছে। এতে বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতি হবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।
আবহাওয়া অফিস জানিয়েছে, ভারতের ওডিশায় থাকা দুর্বল নিম্নচাপটির প্রভাবে বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদে থাকতে উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে।
পাশাপাশি আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার এলাকার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কক্সবাজারের টেকনাফে (১৫৬ মিলিমিটার)। এ ছাড়া বান্দরবানের লামায় ৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গতকাল সবচেয়ে বেশি গরম ছিল নীলফামারীর সৈয়দপুরে (৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস) এবং আজ সবচেয়ে কম তাপমাত্রা ছিল কুষ্টিয়ার কুমারখালীতে (২৪.৬ ডিগ্রি সেলসিয়াস)।
বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, সারা দেশের মধ্যে এখন শুধু সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার সামান্য (১৬ সেন্টিমিটার) ওপর দিয়ে বইছে। বাকি সব জায়গায় নদীর পানি বিপৎসীমার নিচে আছে।
গত ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি অনেকটাই কমেছে। আগামী একদিন এটি অব্যাহত থাকবে। তাই আগামী দুদিনের মধ্যে সিলেটের নিচু এলাকাগুলো থেকে বন্যার পানি নেমে গিয়ে পরিস্থিতির বেশ উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।
তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী দুদিন বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলোতে স্বাভাবিকের চেয়ে কিছুটা উঁচু জোয়ার দেখা যেতে পারে।

.png)

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে প্রজাপতির আবাসস্থলে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। কোথাও তারা নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে, আবার কোথাও হারিয়ে যাচ্ছে পুরোনো আবাস থেকে। গবেষকদের দাবি, এই পরিবর্তন শুধু প্রজাপতির নয়, বরং পুরো বাস্তুতন্ত্রের জন্য সতর্কবার্তা।
০৬ আগস্ট ২০২৬
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ঢাকাসহ সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী চার-পাঁচ দিন এই ধারা চলতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।
৩০ জুলাই ২০২৬
সুন্দরবনে বেড়েছে বাঘের খাদ্য। চোরাশিকারীদের ধরতে সক্রিয় নিরাপত্তা বাহিনী। এর সুফলও মিলছে। সুন্দরবনে বাঘও বাড়ছে। বনবিভাগের ২০২৪ সালের সর্বশেষ জরিপে বেড়ে হয়েছে ১২৫টি।
২৯ জুলাই ২০২৬
নাটোরের নলডাঙ্গায় ফাঁদ পেতে প্রায় ৪০০ শালিক ধরার পর হত্যার ঘটনায় চার ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে বন বিভাগ। এ ঘটনায় পরিবেশের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। রোববার রাতে রাজশাহী সামাজিক বন বিভাগের এক কর্মকর্তা বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে এই অভিযোগ করেন।
২৭ জুলাই ২০২৬