স্ট্রিম সংবাদদাতা

নাটোরের নলডাঙ্গায় ফাঁদ পেতে প্রায় ৪০০ শালিক ধরার পর হত্যার ঘটনায় চার ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে বন বিভাগ। এ ঘটনায় পরিবেশের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) রাতে রাজশাহী সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্ট রেঞ্জার) জাহিদুল ইসলাম বাদী হয়ে নলডাঙ্গা থানায় বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে এই অভিযোগ করেন। অভিযোগ তদন্ত করে সত্যতা পেলে মামলায় রূপান্তর করা হবে বলে জানিয়েছেন নলডাঙ্গা থানার ওসি মোহাম্মদ নূরে আলম।
এর আগে ১৯ জুলাই উপজেলার হাটবিলা বিলে ফাঁস জালসহ বিভিন্ন ফাঁদ ব্যবহার করে পাখিগুলো শিকার করেন অভিযুক্ত ব্যক্তিরা। তাঁরা হলেন উপজেলার হাটবিলা গ্রামের বিপ্লব তালুকদার (৩৫), মো. আশিক (২৪), মো. ইসলাম (২৬) ও মো. সজীব (৩২)।
অভিযোগ সূত্রে জানা গেছে যায়, পাখির মাংস খাওয়ার উদ্দেশ্যে পাখিগুলো ধরার পর হত্যা করা হয়। বিষয়টি প্রথমে গোপন ছিল। পরে পাখি শিকারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা আলোচনায় আসে। বিষয়টি নজরে এলে তদন্তে নামে বন বিভাগ।
বন বিভাগের কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাটি জানতে পেরে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে সত্যতা নিশ্চিত হই। অভিযুক্তদের আইনের আওতায় আনতেই এই অভিযোগ করা হয়েছে।’
এদিকে থানায় অভিযোগের পর অভিযুক্তরা এলাকায় নেই বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দা ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিবেশকর্মী ফজলে রাব্বি বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইনের দুর্বল দিকগুলোর সুযোগ নিয়ে সহজেই অপরাধীরা পার পেয়ে যায়। পরিবেশ সুরক্ষায় আইনের কঠোর প্রয়োগ ও বন বিভাগের নজরদারি বৃদ্ধি করা দরকার।
নলডাঙ্গা থানার ওসি মোহাম্মদ নূরে আলম জানান, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ তাদের খুঁজছে।

.png)

হাতিকে বাঁচাতে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে বাঁশবাগান সৃজন, জলাধার নির্মাণসহ বেশ কিছু উদ্যোগ নিয়েছে বন বিভাগ। একইসঙ্গে বাড়ানো হয়েছে হাতির হামলায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা।
৪ ঘণ্টা আগে
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে প্রজাপতির আবাসস্থলে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। কোথাও তারা নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে, আবার কোথাও হারিয়ে যাচ্ছে পুরোনো আবাস থেকে। গবেষকদের দাবি, এই পরিবর্তন শুধু প্রজাপতির নয়, বরং পুরো বাস্তুতন্ত্রের জন্য সতর্কবার্তা।
০৬ আগস্ট ২০২৬
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ঢাকাসহ সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী চার-পাঁচ দিন এই ধারা চলতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।
৩০ জুলাই ২০২৬
সুন্দরবনে বেড়েছে বাঘের খাদ্য। চোরাশিকারীদের ধরতে সক্রিয় নিরাপত্তা বাহিনী। এর সুফলও মিলছে। সুন্দরবনে বাঘও বাড়ছে। বনবিভাগের ২০২৪ সালের সর্বশেষ জরিপে বেড়ে হয়েছে ১২৫টি।
২৯ জুলাই ২০২৬