স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্র সফরে এলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছিলেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তবে মামদানির হুমকি উপেক্ষা করে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাওয়ার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু।
মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ঘোষণা দেন নেতানিয়াহু। এ সময় কড়া ভাষায় জোহরান মামদানির সমালোচনা করে তাকে ‘ঘৃণাপূর্ণ বক্তব্য দেওয়া নির্বাচিত কর্মকর্তা’ বলে আখ্যা দেন নেতানিয়াহু। তিনি বলেন, ‘প্রথমত, আমি নিউইয়র্কে যাচ্ছি। অবশ্যই সেখানে যাব। আমি এই ঘৃণাপূর্ণ বক্তব্য দেওয়া নির্বাচিত কর্মকর্তার সামনেই সত্য কথা বলব।’
তিনি অভিযোগ করেন, মামদানি নিউইয়র্কের বাসিন্দাদের মধ্যে বিভাজন তৈরি করছেন এবং ইহুদি সম্প্রদায়কে লক্ষ্যবস্তু বানাচ্ছেন। নেতানিয়াহু বলেন, ‘তিনি শহরের ইহুদিদের বিরুদ্ধে মানুষকে উসকে দিচ্ছেন। আমরা কি ১৯৩০-এর দশকে ফিরে গেছি? এত ঘৃণা, এত মিথ্যা।’
গত সপ্তাহে মামদানি নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রে কার্যকর করার আহ্বান জানান। মামদানি বলেছিলেন, ‘নেতানিয়াহুর মতো যুদ্ধাপরাধী যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করা উচিত।’ তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রেপ্তার করা হবে না বলে নেতানিয়াহুকে আশ্বস্ত করেছেন।
উল্লেখ্য, গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৪ সালের নভেম্বরে নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
এদিকে মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠককে ‘আমাদের অন্যতম সেরা বৈঠক।’ বলে আখ্যায়িত করেছেন নেতানিয়াহু। তিনি বলেন, ‘অনেকে আমাদের জোটে ফাটল খুঁজতে চান। কিন্তু তারা আজ যা দেখেছেন, তা গ্রানাইটের দেয়ালের মতো দৃঢ়। আমাদের একটি অভিন্ন অঙ্গীকার রয়েছে।’
অন্যদিকে বৈঠক শেষে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, নেতানিয়াহুর সঙ্গে তাঁর বৈঠক ‘খুব ভালো’ হয়েছে এবং সেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।
নেতানিয়াহুর সফর ঘিরে যুক্তরাষ্ট্রে অসন্তোষ দিন দিন বেড়েই চলেছে। ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সময়ও হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ করেছেন মানবাধিকারকর্মীরা। বিক্ষোভে ফিলিস্তিনের পতাকা বহন করে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধের দাবি জানান তারা। এ সময় তাদের হাতে ‘ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করুন’ এবং ‘নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়।
সূত্র: আনাদোলু এজেন্সি

.png)

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে কয়েক মাসের সংঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সেটি পুনর্গঠনের অংশ হিসেবে চীনের তৈরি কয়েকশ কাঁধে বহনযোগ্য বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র কিনছে ইরান। কয়েক সপ্তাহের মধ্যেই এর প্রথম চালান তেহরানে পৌঁছাতে পারে বলে জানিয়েছে রয়টার্স।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। এর পাশাপাশি, মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা এবং ওপেক প্লাসের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত হওয়ার সম্ভাবনাও তেলের দামে বাড়তি চাপ তৈরি করেছে।
৪ ঘণ্টা আগে
ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। একই দিনে জর্ডানের মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘আকস্মিক’ একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তবে এটি ‘প্রতিশোধমূলক’ নাকি ‘আগাম প্রতিরক্ষামূলক’ হামলা ছিল, সে বিষয়ে ব্যাখ্যা দেয়নি আইআরজিসি।
৭ ঘণ্টা আগে
জাপানের দক্ষিণাঞ্চলীয় শহর কুমামোতোর কাছে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিতদের উদ্ধারে উদ্ধারকর্মীরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন বলে বুধবার জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। খবর রয়টার্সের।
৭ ঘণ্টা আগে