স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) অভিযান চালিয়ে চার সহযোগীসহ তাকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশের একাধিক টিমের দীর্ঘদিনের নজরদারি ও অভিযানের ধারাবাহিকতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম।
তিনি বলেন, ‘বুধবার সকালে ডেভিড ইমনসহ তার আরও চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। আমি নিজেই অভিযানে আছি। যশোর থেকে তাদের নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছি।’
এসপি মাসুদ আলম আরও বলেন, ‘বুধবার ইমনের অন্যতম সহযোগী রায়হানকেও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়েছিল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়।’
পুলিশের তথ্যমতে, মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন চট্টগ্রামের অপরাধজগতের পরিচিত নাম। তার বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি ও অস্ত্র-সংক্রান্ত অন্তত ১৫টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল আইনশৃঙ্খলা বাহিনী।

.png)

পটুয়াখালী সদর উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য শহিদুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণ এবং ভ্রূণ হত্যায় আদালতে অভিযোগ দিয়েছেন এক নারী। বিষয়টি জানাজানির পর এলাকা থেকে গা-ঢাকা দিয়েছেন শহিদুল।
২ ঘণ্টা আগে
পাবনার নিম্ন-আয়ের পরিবারগুলোর নারীর ভরসা পাবনা মা ও শিশু কল্যাণ কেন্দ্র। এটি ‘ডেলিভারি হাসপাতাল’ নামেও পরিচিত। কিন্তু বাজেট ও জনবল সংকট নিয়ে দাঁড়িয়ে আছে জেলার একমাত্র বিশেষায়িত প্রসূতি সেবা কেন্দ্রটি। চলতি বছরের জানুয়ারি থেকে বন্ধ হয়ে পড়ে আছে এর অপারেশন থিয়েটার। মেলে না জরুরি ওষুধ।
৩ ঘণ্টা আগে
ফরিদপুরের খুচরা বাজারে কাঁচা মরিচের কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়। কিন্তু এই মরিচই ২৪০-২৪৫ টাকা কেজিতে বিক্রি করছেন চাষি। সেই হিসাবে শুধু আড়তদার ও মধ্যসত্ত্বভোগীর দুই হাত ঘুরতেই কেজিতে বাড়ছে অন্তত ৫৫ টাকা, মণে দুই-আড়াই হাজার টাকার বেশি।
৪ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মারধরের ঘটনার সংবাদ পরিবেশনে গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনেছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। এ সময় সংবাদমাধ্যম ও সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
৫ ঘণ্টা আগে