থামছে না হরিণশিকারিদের দৌরাত্ম্যসুন্দরবনের হরিণের মাংসের এখন হোম ডেলিভারি হয়বন্য প্রাণী ও মাছের প্রজনন মৌসুম হিসেবে বছরের জুন থেকে আগস্ট—তিন মাস সুন্দরবনে জেলে, বাওয়ালীসহ পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও থামছে না হরিণশিকারিদের তৎপরতা। স্থানীয় প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক নেতা ও প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে গড়ে উঠেছে একাধিক হরিণশিকারি চক্র।
গুম কমিশনের প্রতিবেদনগুম নিয়ে বাহিনীর ভেতরেও ছিল ক্ষোভআওয়ামী লীগের শাসনামলে গোপন বন্দিশালায় দায়িত্বরতদের কেউ কেউ বন্দীদের নানাভাবে সহযোগিতা করতেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা বন্দীদের ওপর যে ধরনের অত্যাচার চালানোর নির্দেশ দিতেন, বাহিনীর সদস্যদের অনেকেই তা পুরোপুরি পালন করতেন না।
দৃক ও ফরেনসিক আর্কিটেকচারের অনুসন্ধানআবু সাঈদকে শটগান দিয়ে সোয়া ১৪ মিটার দূর থেকে গুলি করা হয়ঢাকার স্বাধীন গণমাধ্যম দৃক পিকচার লাইব্রেরি ও যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠান ফরেনসিক আর্কিটেকচারের যৌথ অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে। অনুসন্ধানটির প্রতিবেদনের গুরুত্বপূর্ণ কিছু অংশ স্ট্রিমের হাতে এসেছে।
আনা হয়নি ভ্যাকসিন, প্রতিরোধে নেই সমন্বয় তিন বছরে করোনার চেয়ে ডেঙ্গুতে মৃত্যু দ্বিগুণতিন বছরে দেশে করোনার চেয়ে ডেঙ্গু রোগীর শনাক্ত সংখ্যা প্রায় তিনগুণ বেশি।
জেন-জি কি শুধুই সুবিধাপ্রাপ্তদের পরিচয়শহুরে সংস্কৃতিতে জেন-জি পরিচয়টি জনপ্রিয় হয়ে উঠলেও তা সামান্যই তুলে ধরে মূলধারার বাইরে থাকা অজস্র তরুণের প্রতিদিনের বাস্তবতা।
৫ আগস্ট ২০২৪, স্পট: ডিবি কার্যালয়‘আসতেছে, মাইরা ফেলাবে এখন’, ভাসে আজও তৈয়বের কানেক্ষুধার্ত তৈয়ব মৃত্যুর নিয়তি মেনে নিয়ে নির্ভার হওয়ার পরিহাসে বলে উঠলেন, ‘হারুনের ভাতের হোটেল কই? ক্ষুধা লাগসে।’ হঠাৎ গুঞ্জন উঠল, ‘হাসিনা পলাইছে’। কথাটা তৈয়বরা প্রথমে বিশ্বাস করতে পারেননি। ততক্ষণে ডিবি কার্যালয় থেকে ১ নম্বর বন্দী বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
ধর্ষণের ভিডিও প্রচারে শাস্তির নজির কম, অনলাইনে বাড়ছে হয়রানির কনটেন্টগত ছয় মাসে ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার ৯টি ঘটনা তাদের নজরে এসেছে। এ সব ঘটনার খবর গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। তবে সেগুলোর মামলা হয়েছে পর্নোগ্রাফি আইনে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়বিচারের অছিলায় তৃতীয়বার পেছাল নির্বাচন, জাকসু হবে কিবৈঠকে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, তারা নির্ধারিত সময়ে বিচারকাজ শেষ করতে পারবে না। তাদের আরও সময় প্রয়োজন। বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনার পর প্রশাসনের আশ্বাসে আবার নির্বাচন পেছানোর ব্যাপারে সম্মতি দেয় ছাত্রনেতারা।
ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েমরণফাঁদ মাওয়া এক্সপ্রেসওয়ে, ছয় মাসে নিহত ২৯২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২৮ জুন পর্যন্ত উল্লেখযোগ্য হারে এই এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা বেড়েছে। গত ৬ মাসেই দুর্ঘটনা নথিভুক্ত হয়েছে ১০০টি, এতে ২৯জন নিহত ও ১৯৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে জুন মাসের ২৮ দিনেই ২১টি দূর্ঘটনায় ৪৭জন আহত ১২জন নিহত হয়েছেন।
গোপন বন্দিশালা পরিদর্শনে যেতেন হিন্দিভাষীরা, বন্দীদের জেরা করতেন ইংরেজিভাষীরাশুধু বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই নয় বরং ভারতীয় বাহিনীরও গুমে জড়িত থাকার প্রমাণ পেয়েছে অন্তর্বর্তী সরকারের গঠন করা এ তদন্ত কমিশন।
মাদকাসক্তের জন্য কতটা প্রস্তুত নিরাময় কেন্দ্রগুলোযেভাবে চলছে মাদক নিরাময় কেন্দ্রআজ আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস। দেশে মাদকসেবীর সংখ্যা এখন দেড় কোটি। মাদকাসক্তের সংখ্যা ৮৩ লাখ। সরকারি-বেসরকারি মিলিয়ে দেশে মাদক নিরাময় কেন্দ্র আছে ৩৮৫টি।