স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক বরেণ্য সমাজবিজ্ঞানী অধ্যাপক এ কে এম সাদ উদ্দিন মারা গেছেন করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৫ মে) ভোরে রাজধানীর ধানমন্ডি স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ৯০ বছরের বেশি বয়সের এই অধ্যাপক বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
সমাজবিজ্ঞান বিভাগের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. ফাতিমা রেজিনা ইকবাল জানান, শুক্রবার বাদ জুমা ধানমন্ডির তাকওয়া মসজিদে অধ্যাপক সাদ উদ্দিনের জানাজা হবে। এরপর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মায়ের কবরের পাশে তাঁকে শায়িত করা হবে।
সাদ উদ্দিনের অসুস্থতা ও শেষ সময়ের কথা তুলে ধরে ফাতিমা রেজিনা বলেন, ‘গত শুক্রবার বেলা ১০টা-১১টার দিকে খারাপ লাগলে চিকিৎসক মেয়ে ও মেয়ে জামাই তাঁকে হাসপাতালে নিয়ে যান। পরীক্ষায় স্যারের মাইল্ড স্ট্রোক ও নিউমোনিয়া ধরা পড়ে। কিছুদিন আইসিইউতে থাকার পর দ্রুত সুস্থতার দিকে গেলে তাঁকে কেবিনেও স্থানান্তর করা হয়েছিল।’
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার সময়ে তিনি এই সেখানে যোগ দেন। পরবর্তী সময়ে তিনি সমাজবিজ্ঞান অনুষদের ডিন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। অবসরের পরও তিনি সমাজবিজ্ঞান ও বিশ্বধর্মতত্ত্ব বিভাগে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান চর্চায় দীর্ঘ কয়েক দশক ধরে প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন অধ্যাপক সাদ উদ্দিন। শিক্ষকতার পাশাপাশি প্রগতিশীল শিক্ষক রাজনীতি ও ক্রান্তিলগ্নে তাঁর আপসহীন ভূমিকা সর্বজনবিদিত।
১৯৯০ সালের এরশাদবিরোধী স্বৈরাচারী আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হলে স্বৈরাচারের আদেশ অমান্য করে কলাভবনে খোলা আকাশের নিচে ‘প্রতীকী ক্লাস’ নেওয়ার সিদ্ধান্ত নেন তৎকালীন শিক্ষকেরা। ১৯৯০ সালের ১১ নভেম্বর সেই ঐতিহাসিক ক্লাসে প্রথম লেকচারটি নিয়েছিলেন অধ্যাপক সাদ উদ্দিন।
এর আগে ১৯৭১ সালের জানুয়ারি মাসে পূর্ব বাংলার স্বাধিকার আন্দোলনের সময় পাকিস্তানি শাসকগোষ্ঠীর দমননীতি এবং বাঙালি সংস্কৃতির ওপর আঘাতের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ১৯ জন প্রখ্যাত বুদ্ধিজীবী ও শিক্ষক ঐতিহাসিক বিবৃতি দিয়েছিলেন, অধ্যাপক সাদ উদ্দিন ছিলেন তাঁদের অন্যতম। তাঁর প্রয়াণে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার, শিক্ষক সমাজ এবং অসংখ্য গুণগ্রাহীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে