স্ট্রিম ডেস্ক

কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে ভারত-পাকিস্তান নতুন সংঘাতে জড়িয়েছে। ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্র, ভেঙেছে যুদ্ধবিমান- আর তারই আঁচ এসে লেগেছে বাংলাদেশে। বিমানের রুট বদল, শেয়ারবাজারে দরপতন, ক্রিকেটারদের নিয়ে উদ্বেগ- সব মিলিয়ে চাপা টান টান উত্তেজনা চারদিকে। শান্তির আশায় কূটনৈতিক তৎপরতায় ব্যস্ত ঢাকাও।
সূত্রপাত ও ঢাকার বিবৃতি
৬ মে, মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এ ঘটনায় দুই দেশের পাল্টাপাল্টি আক্রমণে নিহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। ভারতীয় সেনাবাহিনী বলছে, কাশ্মীর সীমান্তে পাকিস্তানের গোলাবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। বুধবার প্রথম প্রহরে শুরু হওয়া এই গোলাবর্ষণে আরও অন্তত ৪৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে তারা। এর আগে পাকিস্তান জানিয়েছিল, ভারতের বিমান হামলা ও সীমান্তে পাল্টা গোলাবর্ষণে তাদের অন্তত ২৬ জন নিহত হয়েছে। দুই দেশের সেনাবাহিনীই দাবি করেছে, নিহতরা বেসামরিক নাগরিক, তাদের মধ্যে শিশুও রয়েছে।
দুই দেশের এমন পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। ৭ মে, বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সাম্প্রতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে দুই দেশকেই সংযত থাকার আহ্বান জানানো হয়।
পরিস্থিতি আরও খারাপ হতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে দুই দেশকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। আরও বলা হয়, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকবে বলে বাংলাদেশ আশাবাদী।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ
এদিকে ভারতের আক্রমণের আগেরদিন ৫ মে, সোমবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে ফোনে কথা হয় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে (আগের টুইটার) এ তথ্য জানায়। সেখানে বলা হয়, ভারতের অপ্রমাণিত অভিযোগ এবং সিন্ধু পানিচুক্তি বাতিলের কারণে সৃষ্ট আঞ্চলিক উত্তেজনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে অভিহিত করা হয়েছে। তাছাড়া দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের ব্যাপারেও এই সংলাপে জোর দেয়া হয়েছে।
পরদিন এক সংবাদ সম্মেলনে এই ফোনালাপের বিষয়ে জানতে চাইলে মো. তৌহিদ হোসেন বলেন, ‘আসলে ঘটনাটি (ভারত-পাকিস্তান উত্তেজনা) কী ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে পাকিস্তান কী পদক্ষেপ নিয়েছে, সেটা তিনি আমাকে জানানোর জন্য ফোন করেছিলেন। আমার কাছ থেকে তিনি কোনো সহায়তা চাননি। তবে আমি বলেছি, আমরা শুধু চাই শান্তি বহাল থাকুক, যেন কোনো উত্তেজনা বৃদ্ধি না ঘটে। আমরা চাই, আলাপ-আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যা সমাধান হোক।’
দিল্লির বিষয়েও বাংলাদেশ একই অবস্থানে রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘যদি দিল্লি আমার কাছে জানতে চায়, তাহলেও একই কথা বলব। তবে আগ বাড়িয়ে কিছু বলব না।’
বাংলাদেশগামী তিন বিমানের দিক পরিবর্তন
এদিকে পাকিস্তানে ভারতের আক্রমণের পর দুই দেশের আকাশসীমা অনিরাপদ বিবেচনায় বাংলাদেশগামী তিনটি বিমান তাদের গন্তব্য পরিবর্তন করেছে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, গন্তব্য পরিবর্তন করা বিমানগুলো টার্কিশ এয়ারলাইনস, জাজিরা এয়ারওয়েজ ও কুয়েত এয়ারওয়েজের।
তুরস্ক থেকে ঢাকামুখী বিমানটি পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে ওমানের মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জাজিরার বিমান দুবাইয়ে অবতরণ করে এবং অপর ফ্লাইটটি কুয়েতে ফিরে যায়।
অবশ্য কামরুল ইসলাম পরে জানান, বুধবার সকাল থেকে স্বাভাবিক ভাবেই পরিবর্তিত বিমান তিনটি ঢাকায় পৌঁছাতে শুরু করেছে।
ঢাকার শেয়ারবাজারে দরপতন
ভারত-পাকিস্তান সংঘাতের ফলে বড় দরপতন দেখেছে ঢাকার শেয়ারবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, বুধবার সকালে লেনদেন শুরু হওয়ার পর প্রথম পাঁচ মিনিটেই শেয়ারবাজারের প্রধান সূচক ডিএসইএক্সের ৫০ পয়েন্টের বেশি পতন ঘটে। পরের ১০ মিনিটে সূচক কমে ৭০.৯৭ পয়েন্ট বা ১.৪৩ শতাংশ। ডিএসইএস সূচক কমেছে ১৭.৫৮ পয়েন্ট বা ১.৬১ শতাংশ ও ডিএস ৩০ সূচকের পতন হয়েছে ২০.৯১ পয়েন্ট বা ১.১৪ শতাংশ।
এদিন লেনদেনের তালিকায় শীর্ষে উঠেছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে এনআরবি ব্যাংক এবং বিচ হ্যাচারি লিমিটেড। আজ লেনদেনের শুরুতে ৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, অন্যদিকে দর কমেছে ৩৩৪টির। অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ারদর।
পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ পরিস্থিতির সম্ভাবনা সৃষ্টি হওয়ায় বিনিয়োগকারীরা নিরাপদে থাকতে চাইছেন। তাই বিনিয়োগ কমে যাওয়ায় বাজারে তাৎক্ষণিক দরপতন দেখা দিয়েছে।
পাকিস্তানে থাকা রিশাদ-নাহিদকে নিয়ে দুশ্চিন্তা
বর্তমানে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে দেশটিতে অবস্থান করছেন বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। রিশাদ হোসেন লাহোর কালান্দার্স ও নাহিদ রানা পেশোয়ার জালমির হয়ে খেলছেন।
পাকিস্তানে ভারতের আক্রমণের পর স্বভাবতই তাঁদের নিয়ে চিন্তা বাড়ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বুধবার এক বিবৃতিতে জানায়, ‘গত ২৪ ঘণ্টার নিরাপত্তা পরিস্থিতি খুব ভালোভাবে লক্ষ করছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড। পাকিস্তান সুপার লিগে খেলতে থাকা বাংলাদেশের খেলোয়াড়দের নিরাপত্তা ও ভালো থাকাই বোর্ডের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন, পাকিস্তান ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে বলেও বিবৃতিতে জানানো হয়।

.png)

বিশ্বরাজনীতির পুরোনো ছক যেন দ্রুত ভেঙে পড়ছে, তৈরি হচ্ছে নতুন সমীকরণ। যুক্তরাষ্ট্র-চীন প্রতিদ্বন্দ্বিতা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, পশ্চিম এশিয়ার সংঘাত, বাণিজ্য ও প্রযুক্তি নিয়ে বৃহৎ শক্তিগুলোর টানাপোড়েন সব মিলিয়ে আন্তর্জাতিক ব্যবস্থায় বাড়ছে অনিশ্চয়তা, প্রতিযোগিতা ও নতুন মেরুকরণ।
৮ ঘণ্টা আগে
আধুনিক বিশ্বে শরণার্থী সংকট সামলানোর একটি নতুন পদ্ধতি তৈরি হয়েছে। ধনী ও শক্তিশালী দেশগুলো নিজের দেশে শরণার্থীদের আশ্রয় দেওয়ার বদলে অন্য দেশকে অর্থ দিয়ে তাদের সেখানে রাখতে চাইছে। ফলে শরণার্থীদের আশ্রয় দেওয়া শুধু মানবিক দায়িত্বের বিষয় থাকছে না, এর সঙ্গে জড়িয়ে পড়ছে অর্থনীতি, রাজনীতি, নিরাপত্তা ও কূটনীত
১৪ আগস্ট ২০২৬
ভারতে ছাত্রদের সাম্প্রতিক বিক্ষোভ আপাতত থেমেছে। শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। দিল্লির যন্তর মন্তর পরিষ্কার করা হয়েছে। দেয়ালের গ্রাফিতি মুছে ফেলা হয়েছে। ‘ককরোচ জনতা পার্টি’ও যেন আপাতত নিজেদের পর্ব শেষ করেছে। অন্যদিকে বিজেপি আবার সংসদে নিজেদের বিল পাস করানোর কাজে ফিরেছে।
১২ আগস্ট ২০২৬
চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্ব করছে ভারত। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে ১৮তম ব্রিকস সম্মেলন। এবার সম্মেলনের পাশাপাশি আয়োজিত আউটরিচ সেশনগুলোও বিশেষ গুরুত্ব পাচ্ছে।
১২ আগস্ট ২০২৬