স্ট্রিম প্রতিবেদক

সম্প্রতি ফেসবুকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটিতে দাবি করা হচ্ছে, তিনি বলেছেন, ‘যেখানে আমার মতামতের কোনো মূল্যই দেওয়া হয় না। সেখানে থেকে আমি কি করবো। আমি রাজনীতি থেকে অবসর নিতে চাই।’
তবে স্ট্রিমের যাচাইয়ে দেখা গেছে, তিনি আলোচিত মন্তব্যটি করেননি। কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই তাঁর নামে ভুয়া এই বক্তব্য প্রচার করা হচ্ছে।
এ ধরনের পোস্ট দেখুন এখানে, এখানে।
আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনা করে তাতে বক্তব্যটির কোনো তথ্যসূত্রের উল্লেখ পাওয়া যায়নি। পরবর্তী সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক পেজ খুঁজেও আলোচিত দাবি-সংবলিত কোনো পোস্টের সন্ধান মেলেনি। অর্থাৎ, সামাজিক যোগাযোগমাধ্যমে যে বক্তব্যটি তার নামে ছড়ানো হচ্ছে, সেটির পক্ষে কোনো নির্ভরযোগ্য উৎস পাওয়া যায়নি।
পরে সংশ্লিষ্ট কিওয়ার্ড দিয়ে অনুসন্ধান করলে সময় টিভির ইউটিউব চ্যানেলে গত ১৭ এপ্রিল প্রচারিত ‘ অবসর চান মির্জা ফখরুল, বিএনপি মহাসচিব পদে আসছে নতুন মুখ’ শিরোনামের একটি ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওতে বিএনপির কাউন্সিল ও দলীয় নেতৃত্ব নিয়ে আলোচনা করা হয়।সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এ বছরই দলের কাউন্সিল হওয়ার আশা করছেন তারা। একই সাক্ষাৎকারে তিনি বয়স ও শারীরিক অবস্থার কথা উল্লেখ করে বলেন, কাউন্সিলের পর তিনি অবসর নিতে চান। তবে সাক্ষাৎকারের কোনো অংশেই তাকে ‘যেখানে আমার মতামতের কোনো মূল্যই দেওয়া হয় না। সেখানে থেকে আমি কি করবো’ মন্তব্যটি করতে শোনা যায়নি।
অর্থাৎ, ভাইরাল পোস্টে মির্জা ফখরুলের আসল বক্তব্যের সঙ্গে অতিরিক্ত একটি লাইন জুড়ে দিয়ে ভিন্ন অর্থ তৈরি করা হয়েছে। গণমাধ্যম সূত্রেও আলোচিত দাবির পক্ষে সমর্থনযোগ্য কোনো তথ্য নেই।

সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট ছড়িয়ে বলা হচ্ছে, বাংলা, ইতিহাস ও দর্শন বিষয়ের অনার্স কোর্স বাতিল হচ্ছে। ফটোকার্ডে আরও বলা হয়েছে, পাঠ্যক্রমে যুক্ত হবে এআই, সাইবার সিকিউরিটি, আউটসোর্সিং ও অন্যান্য প্রযুক্তিনির্ভর বিষয়।
২ দিন আগে
সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়েছে, ডিভোর্সের পর কেউ দায়িত্ব না নেওয়ায় শিশু সন্তানকে এতিমখানায় ফেলে গেছেন জন্মদাতা বাবা-মা।
২ দিন আগে
সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়েছে, মাইন পাতার জন্য বাংলাদেশে অনুপ্রবেশকারী বিএসএফের এক গুপ্তচরকে আটক করেছে বিজিবি। ভিডিওর ওপর বসানো লেখায় বলা হয়েছে, ‘সীমান্তে মাইন পাতার সময় ভারতীয় গুপ্তচর আটক।’
৩ দিন আগে
ফেসবুকে একটি ছবি ছড়িয়ে দাবি করা হয়েছে, কারামুক্তির পর ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। ছবিতে ক্ষতিগ্রস্ত ভবনের সামনে দাঁড়িয়ে আছেন আইভী।
৪ দিন আগে