স্ট্রিম প্রতিবেদক

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় পুলিশ সদর দপ্তরের সতর্কতামূলক নির্দেশনার খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে এসব আলোচনায় আতঙ্কের চেয়ে বেশি দেখা যাচ্ছে সন্দেহ, বিদ্রূপ ও রাজনৈতিক ব্যাখ্যা।
অনেকে ঘটনাটিকে সরাসরি নিরাপত্তা ঝুঁকি হিসেবে না দেখে রাজনৈতিক কৌশল, সাজানো ঘটনা বা পুরোনো ধারার নাটক হিসেবে মন্তব্য করছেন।
গত ২৫ এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২৩ এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে দেশের বিভিন্ন ইউনিটে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়ে একটি চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে বলা হয়, সম্প্রতি গ্রেপ্তার হওয়া নিষিদ্ধঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্য ইসতিয়াক আহম্মেদের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। পুলিশ মনে করছে, তাঁদের কর্মকাণ্ড দেশের সার্বিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
চিঠিতে জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনীর সদস্য বা স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র, শাহবাগ চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে। সম্ভাব্য হামলার ধরন হিসেবে বোমা বিস্ফোরণ, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের কথা বলা হয়েছে। পাশাপাশি বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারেও হামলার পরিকল্পনা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নিরাপত্তা জোরদার, নজরদারি বৃদ্ধি এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মন্তব্যঘরে ভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। পর্যবেক্ষণ করা মন্তব্যগুলোর বড় অংশে ব্যবহারকারীরা খবরটিকে সন্দেহের চোখে দেখেছেন এবং ‘নাটক’ হিসেবে উল্লেখ করেছেন। একজন লিখেছেন, ‘আমরা আতঙ্কিত হইনি এটা যে নাটক আমরাও জানি।’ এই মন্তব্যে প্রায় ৭০০ প্রতিক্রিয়া দেখা গেছে। আরেকজন মন্তব্য করেছেন, ‘২০২৬ সালে এসে যদি পুরানো সিনেমার ডায়লগ দেয় কেমন লাগে।’ এই মন্তব্যে ১৬৩টি প্রতিক্রিয়া পাওয়া যায়।

একই ধরনের ভাষায় আরও কয়েকজন লিখেছেন, ‘আবার নতুন নাটক শুরু হলো’, ‘আবারও সেই নাটক’, ‘নাটক কম কর পিয়’, ‘শুরু হয়ে গেলো নাটক’। কেউ কেউ বিদ্রূপ করে লিখেছেন, ‘টিভিতে নাটক না দেখে চলুন এই নাটক দেখি।’ এসব মন্তব্যে নাটক ও সিনেমা শব্দের পুনরাবৃত্ত ব্যবহার দেখা যায়। এতে বোঝা যায়, মন্তব্যকারীদের একাংশ ঘটনাটিকে বাস্তব নিরাপত্তা সতর্কতা হিসেবে না দেখে পুনরাবৃত্ত বা সাজানো ঘটনার মতো করে দেখছেন।
মন্তব্যগুলোর একটি অংশে ঘটনাটিকে আগের রাজনৈতিক অভিজ্ঞতার সঙ্গেও তুলনা করা হয়েছে। একজন লিখেছেন, ‘হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিল, তখন কিছু মানুষ বলতো হাসিনা জঙ্গি নাটক করতেছে, এখন কারা জঙ্গি নাটক বানাইতেছে…’। আরেকজন মন্তব্য করেছেন, ‘অতীতেও আমরা দেখেছি জনগণ যখন সরকারের ওপর ক্ষিপ্ত হয় তখন সরকার বিভিন্ন আজগুবি নিউজ তৈরি দিয়ে বিষয়টাকে অন্যদিকে ঘুরিয়ে দেয়।’ এসব মন্তব্যে বর্তমান ঘটনাকে রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যাখ্যা করার প্রবণতা দেখা যায়।
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে জঙ্গি দমনের কার্যক্রম নিয়ে নানা অভিযোগের বিষয়টিও আলোচনায় এসেছে। সে সময় গুম, বিচারবহির্ভূত হত্যাসহ বিভিন্ন বিষয়ে তদন্ত কমিশন ও সংবাদমাধ্যমে একাধিক অভিযোগ উঠে আসে। গুম কমিশন আয়নাঘরের প্রমাণ এবং র্যাব, ডিজিএফআই, ডিবি ও সিটিটিসির বিরুদ্ধে অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে। পাশাপাশি পাতারটেকের কথিত জঙ্গি অভিযানে ৭ জনকে বিচারবহির্ভূতভাবে হত্যার অভিযোগে সাবেক পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল হয়েছে।
এ ধরনের অভিযোগ ও অভিজ্ঞতার কারণে জঙ্গি ইস্যুতে জনমতের একটি অংশে আস্থার সংকট তৈরি হয়েছে। ফলে নতুন কোনো জঙ্গি সতর্কতার খবর সামনে এলে অনেকে সেটিকে সরাসরি নিরাপত্তা ঝুঁকি হিসেবে না দেখে পুরোনো অভিজ্ঞতার আলোকে ‘নাটক’, ‘সাজানো ঘটনা’ বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্যগুলোতেও সেই সংশয় ও অবিশ্বাসের প্রতিফলন দেখা যায়।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মেজর (অব.) সুমন সুবহান স্ট্রিমকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন প্রতিক্রিয়া জন-আস্থার ঘাটতির ইঙ্গিত দেয়। তাঁর মতে, অতীতের রাজনৈতিক অভিজ্ঞতা, নিরাপত্তা ইস্যুর রাজনৈতিক ব্যবহার নিয়ে অভিযোগ এবং তথ্যের ঘাটতি মিলেই অনেক সময় মানুষ সরকারি সতর্কতাকে সন্দেহের চোখে দেখে।
তিনি বলেন, ‘নিরাপত্তা সতর্কতা নিয়ে মানুষের প্রশ্ন থাকতেই পারে। কিন্তু কোনো তথ্য যাচাই না করে এটিকে নাটক বা সাজানো ঘটনা বলা বাস্তব ঝুঁকিকে হালকা করে দেখার প্রবণতা তৈরি করতে পারে। এতে সাধারণ মানুষ সতর্ক বার্তাকে গুরুত্ব না-ও দিতে পারে, যা নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য চ্যালেঞ্জ।’
জঙ্গি ইস্যু দ্রুত রাজনৈতিক আলোচনায় চলে যাওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান এবং রাজনীতি দীর্ঘদিন ধরে পরস্পরের সঙ্গে জড়িয়ে আলোচিত হয়েছে। তাই নতুন কোনো সতর্কতা সামনে এলে অনেকে সেটিকে নিরাপত্তা তথ্যের পাশাপাশি রাজনৈতিক প্রেক্ষাপটেও দেখতে চান।
সুমন সুবহান আরও বলেন, ‘প্রমাণ ছাড়া কোনো সতর্কতাকে সাজানো ঘটনা বলা যেমন ঠিক নয়, তেমনি কর্তৃপক্ষেরও দায়িত্ব হলো যতটুকু সম্ভব পরিষ্কার ও দায়িত্বশীলভাবে তথ্য দেওয়া। নিরাপত্তার স্বার্থে সব তথ্য প্রকাশ করা যায় না, কিন্তু জনগণকে আশ্বস্ত করার মতো বিশ্বাসযোগ্য যোগাযোগ থাকা দরকার।’
সাধারণ মানুষের করণীয় সম্পর্কে তিনি বলেন, আতঙ্ক না ছড়িয়ে সতর্ক থাকা জরুরি। সন্দেহজনক কিছু দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো, যাচাই ছাড়া তথ্য না ছড়ানো এবং সামাজিক মাধ্যমে উত্তেজনামূলক মন্তব্য বা গুজবে অংশ না নেওয়াই দায়িত্বশীল আচরণ।

সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট ছড়িয়ে বলা হচ্ছে, বাংলা, ইতিহাস ও দর্শন বিষয়ের অনার্স কোর্স বাতিল হচ্ছে। ফটোকার্ডে আরও বলা হয়েছে, পাঠ্যক্রমে যুক্ত হবে এআই, সাইবার সিকিউরিটি, আউটসোর্সিং ও অন্যান্য প্রযুক্তিনির্ভর বিষয়।
৩ দিন আগে
সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়েছে, ডিভোর্সের পর কেউ দায়িত্ব না নেওয়ায় শিশু সন্তানকে এতিমখানায় ফেলে গেছেন জন্মদাতা বাবা-মা।
৩ দিন আগে
সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়েছে, মাইন পাতার জন্য বাংলাদেশে অনুপ্রবেশকারী বিএসএফের এক গুপ্তচরকে আটক করেছে বিজিবি। ভিডিওর ওপর বসানো লেখায় বলা হয়েছে, ‘সীমান্তে মাইন পাতার সময় ভারতীয় গুপ্তচর আটক।’
৪ দিন আগে
ফেসবুকে একটি ছবি ছড়িয়ে দাবি করা হয়েছে, কারামুক্তির পর ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। ছবিতে ক্ষতিগ্রস্ত ভবনের সামনে দাঁড়িয়ে আছেন আইভী।
৫ দিন আগে