স্ট্রিম প্রতিবেদক

সম্প্রতি ফেসবুকে ‘গ্রেপ্তার হলেন এমপি মাশরাফি বিন মুর্তজা’ ক্যাপশনে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। এতে মাশরাফিকে হাতকড়া দিয়ে পুলিশ নিয়ে যাচ্ছে, এমন ছবিও যুক্ত।
তবে স্ট্রিমের যাচাইয়ে দেখা গেছে- ছবিটি আসল নয়। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার গ্রেপ্তারের দাবির পক্ষে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, এই ছবি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) তৈরি।
এ ধরনের পোস্ট দেখুন এখানে, এখানে।
ফটোকার্ড পর্যবেক্ষণে দেখা যায়, ঢাকা কেন্দ্রীয় কারাগার ও সংলগ্ন থানা নামক স্থানের সামনে মাশরাফিকে আটক দেখানো হয়েছে। তবে ছবিতে থাকা ব্যক্তির মুখাবয়ব, হাতের অবস্থান, পুলিশের পোশাক ও ব্যাকগ্রাউন্ডে কিছু অস্বাভাবিকতা স্পষ্ট। এগুলো এআই দিয়ে তৈরি ছবির সঙ্গে মিলে যায়।
অনুসন্ধানে মাশরাফি বিন মুর্তজার গ্রেপ্তারের বিষয়ে কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যম, আইনশৃঙ্খলা বাহিনীর বিবৃতি বা সরকারি সূত্রে তথ্য পাওয়া যায়নি।

গুগলের সিন্থআইডি বিশ্লেষণে দেখা যায়, ছবিটির একটি অংশ গুগল এআই দিয়ে তৈরি বা সম্পাদনা করা। অর্থাৎ, এআই দিয়ে তৈরি ছবির মাধ্যমে মাশরাফির গ্রেপ্তারের ভুয়া দাবি ছড়ানো হয়েছে।

.png)

শিক্ষাব্যবস্থার সংস্কার, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহি এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে ‘ককরোচ জনতা পার্টি’। গত ২০ জুলাই দিল্লিতে সংসদ অভিমুখী পদযাত্রায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়।
২৩ জুলাই ২০২৬
ফেসবুক পেজ ‘Global Times Live’ সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘নিজেদের গরু মহিষ নিয়ে দিল্লির পথে কৃষকরা।’ ভিডিওতে সড়কজুড়ে বিপুলসংখ্যক গরু এবং কিছু মানুষকে হাঁটতে দেখা যায়। ভিডিওটির ৬ সেকেন্ডে বাঁ পাশে ‘সোর্স–Kunal (এক্স)’ লেখা দেখা যায়।
২২ জুলাই ২০২৬
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে একই ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে।ভিডিওগুলোর বিভিন্ন অংশ সামনে আসার সঙ্গে সঙ্গে ঘটনাটি ঘিরে ব্যাখ্যাও কয়েক দফায় বদলেছে।
২১ জুলাই ২০২৬
ভিডিওতে ট্রাম্পকে বলতে শোনা যায়, শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন। তাঁর প্রতি ট্রাম্পের পূর্ণ সমর্থন থাকবে।
১৭ জুলাই ২০২৬