স্ট্রিম প্রতিবেদক

ফেসবুকে সম্প্রতি সংরক্ষিত নারী আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক মারদিয়া মমতাজের জিনস পরিহিত ছবি দাবিতে একটি ছবি ছড়িয়ে পড়েছে। তবে স্ট্রিমের যাচাইয়ে দেখা গেছে, আলোচিত ছবিটি সম্পাদিত। মূল ছবির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে জিনস পরা অংশ যুক্ত করা হয়েছে।
এ ধরনের পোস্ট দেখুন এখানে, এখানে, এবং এখানে।
ছবিটি পর্যালোচনা করে দেখা যায়, এতে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। অধিকতর যাচাইয়ে হাইভ মডারেশনের বিশ্লেষণে ছবিটিকে ৯৯ দশমিক ৯ শতাংশ সম্ভাবনায় এআই-জেনারেটেড বলা হয়েছে। একইভাবে, গুগল জেমিনির এআই শনাক্তকরণ টুল সিন্থআইডির বিশ্লেষণে বলা হয়েছে, ছবিটির পুরোটা বা একটি অংশ গুগলের এআই টুল ব্যবহার করে সম্পাদিত।
পরে ছবিটি রিভার্স সার্চ করে একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে মারদিয়া মমতাজের একই ধরনের দৃশ্যের ছবি পাওয়া যায়। দেশ রূপান্তর ও দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত প্রতিবেদনগুলোতে তাকে একই হিজাব পরে বক্তব্য দিতে দেখা যায় (১,২)। তবে কোথাও তাকে জিনস পরা অবস্থায় দেখা যায়নি। মূলত, আলোচিত ছবিতে যে জিনস পরা অংশ দেখানো হচ্ছে, সেটি আসল ছবির অংশ নয়।
অর্থাৎ, মারদিয়া মমতাজের জিনস পরিহিত ছবি দাবিতে প্রচারিত ছবিটি ভুয়া। প্রকৃতপক্ষে, এটি এআই দিয়ে তৈরি। সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সংরক্ষিত নারী আসনে জামায়াতের মনোনীত প্রার্থীদের মধ্যে মারদিয়া মমতাজের নাম রয়েছে।

.png)

পোস্টগুলোর ক্যাপশনে বলা হয়, চাঁদার দাবিতে ঢাকা আইনজীবী সমিতি ভবনের কর্মকর্তাদের ওপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন। তবে স্ট্রিমের অনুসন্ধানে এই দাবির সঙ্গে প্রকৃত ঘটনার মিল পাওয়া যায়নি।
২ ঘণ্টা আগে
ফেসবুকে শেখ হাসিনার একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, এটি গত ৫ আগস্ট তার লাইভে কথা বলার আগের মুহূর্তের দৃশ্য। ভিডিওটিতে শেখ হাসিনাকে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা যায়।
১১ ঘণ্টা আগে
ফেসবুকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, বাংলাদেশের একটি মাদ্রাসায় শিক্ষার্থীদের ডামি বা নকল AK-47 দিয়ে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভিডিওটিতে একটি কক্ষে এক ব্যক্তিকে রাইফেলের মতো দেখতে একটি বস্তু হাতে সেটির বিভিন্ন অংশ দেখাতে দেখা যায়।
১২ আগস্ট ২০২৬
সাভারের আওয়ামী লীগ নেতা তুষারকে কুপিয়ে হত্যা করেছে বিএনপির সন্ত্রাসী বাহিনী দাবিতে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে কয়েকজন ব্যক্তিকে এক ব্যক্তির ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করতে দেখা যায়।
১০ আগস্ট ২০২৬