জহির রায়হান ছিলেন একাধারে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক, কালজয়ী ঔপন্যাসিক এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত বাঙালির প্রতিটি ন্যায়সংগত আন্দোলনে তিনি ছিলেন সক্রিয়। ১৯৭২ সালের ৩০ জানুয়ারি এই প্রতিভাবান ব্যক্তিত্ব রহস্যজনকভাবে নিখোঁজ হন। তাঁর লেখা প্রথম কবিতা প্রকাশিত হয়েছিল কলকাতার ‘নতুন সাহিত্য’ পত্রিকায় ১৯৪৯ সালে। পরে ঢাকা থেকে প্রকাশিত ‘সচিত্র সন্ধানী’ পত্রিকায় ১৯৮২ সালের জানুয়ারি সংখ্যায় কবিতাটি পুনর্মুদ্রিত হয়।
স্ট্রিম ডেস্ক

ওদের জানিয়ে দাও,
ওরা আমাদের ভাই বোনকে
কুকুর বিড়ালের মত মেরেছে।
ওদের ষ্টীম রোলারের নীচে…
ওদের জানিয়ে দাও।
ওরা দেখেও যদি না দেখে
বুঝেও যদি না বোঝে,
আগুনের গরম শলাকা দু’চোখে দিয়ে
ওদের জানিয়ে দাও,
মরা মানুষগুলোতে কেমন জীবন এসেছে।

ওদের জানিয়ে দাও,
ওরা আমাদের ভাই বোনকে
কুকুর বিড়ালের মত মেরেছে।
ওদের ষ্টীম রোলারের নীচে…
ওদের জানিয়ে দাও।
ওরা দেখেও যদি না দেখে
বুঝেও যদি না বোঝে,
আগুনের গরম শলাকা দু’চোখে দিয়ে
ওদের জানিয়ে দাও,
মরা মানুষগুলোতে কেমন জীবন এসেছে।
.png)

চিত্রশিল্পী তৌহিন হাসান ঘুরে দেখেছেন দেশ-বিদেশের বিখ্যাত সব আর্ট মিউজিয়াম ও আর্ট গ্যালারি ও স্কাল্পচার পার্ক। সেই শিল্পভ্রমণের অভিজ্ঞতা নিয়ে শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘আর্ট মিউজিয়ামে চক্কর’। আজ প্রকাশিত হলো এর চতুর্থ পর্ব। চোখ রাখুন প্রতি রোববার বাংলা স্ট্রিমের ফিচার পাতায়।
১২ ঘণ্টা আগে
প্রায় ৪০০ বছরের পুরোনো ঢাকা নগরীও এমন অসংখ্য পরিবর্তনের সাক্ষী। একসময় ভারতের বিভিন্ন অঞ্চল থেকে নবাব কিংবা সমাজের উচ্চবিত্তরা ঢাকায় আসেন। তাঁদের সঙ্গে আসেন নানা ধরনের কারিগর, শিল্পী ও পেশাজীবীরাও। ফলে কলকাতা ও উত্তর ভারতের অনেক পেশা একসময় ঢাকায় প্রচলিত ছিল। সময়ের আবর্তে সেই পেশাগুলোর অধিকাংশই হারিয়ে
১৪ ঘণ্টা আগে
আজ রোববার (৯ আগস্ট) ফরহাদ মজহারের ৮০তম জন্মদিন। ১৯৪৭ সালে নোয়াখালীতে তাঁর জন্ম। তিনি ঢাকা ও নিউইয়র্কে ওষুধশাস্ত্র (ফার্মাসি) ও অর্থনীতিতে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেন। জন্মদিনকে সামনে রেখে ফরহাদ মজহারের সাক্ষাৎকার নিয়েছেন কবি ও বিবিধ সাহিত্য পত্রিকার সম্পাদক ইকতিজা আহসান।
২১ ঘণ্টা আগে
ফরহাদ মজহার কবি, দার্শনিক, রাজনীতি বিশ্লেষকসহ বহুবিধ পরিচয়ে পরিচিত। যাপন থেকে শুরু করে চিন্তা ও তৎপরতায় রাজনীতি, সাহিত্য, দর্শন, কাব্য ও কৃষির উদ্যোগে প্রতিনিয়ত নিজেকেই নিজে অতিক্রম করছেন তিনি। ‘আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছ বিপ্লবের সামনে’, ‘অকস্মাৎ রপ্তানিমুখী নারীমেশিন’, ‘এবাদতনামা’ প্রভৃতি তাঁর উল
০৮ আগস্ট ২০২৬