ফাবিহা বিনতে হক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তাঁর মৃত্যুতে ইরানের রাজনীতিতে একটি বড় অধ্যায়ের অবসান ঘটল। তিনি টানা ৩৬ বছর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই সময়ে তিনি যেমন অনেকের প্রশংসা পেয়েছেন, তেমনি নানা বিতর্কেও জড়িয়েছেন।
বিশ্বে তিনি একজন ক্ষমতাবান নেতা হিসেবে পরিচিত ছিলেন। তবে এই কঠোর রাজনৈতিক পরিচয়ের বাইরে তাঁর আরেকটি ব্যক্তিগত দিকও ছিল। তিনি ছিলেন সাহিত্যপ্রেমী, এমনকি কবিতাও লিখতেন।
খামেনির জন্ম ১৯৩৯ সালে ইরানের পবিত্র শহর মাশহাদে। নাজাফ এবং কোমের মতো বড় বড় ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার মাধ্যমে বিকশিত হয়েছে তাঁর রাজনৈতিক মতাদর্শ ও ধর্মীয় চিন্তাভাবনা। মাত্র ১৩ বছর বয়সেই তিনি শাহ মোহাম্মদ রেজা পাহলভির শাসনের বিরুদ্ধে আন্দোলনের আদর্শে অনুপ্রাণিত হন। ধর্মীয় নেতা নওয়াব সাফাভির বক্তব্য ও আন্দোলন তাঁর ওপর গভীর প্রভাব ফেলেছিল।
ধর্মীয় শিক্ষায় বেড়ে উঠলেও সাহিত্যের প্রতি তাঁর গভীর টান ছিল। তার প্রমাণ পাওয়া যায় বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাতকারে। এছাড়া খামেনি অনেক সময়ই বক্তব্যে সাহিত্যের বিভিন্ন উদ্ধৃতি ব্যবহার করতেন যার মাধ্যমে তাঁর সাহিত্যের প্রতি প্রবল অনুরাগের বিষয়টি স্পষ্ট হয়।
রাশিয়ান সাহিত্যের প্রতি খামেনির গভীর ঝোঁক ছিল। বিশেষ করে ‘সোশ্যালিস্ট রিয়ালিজম’ বা সমাজতান্ত্রিক বাস্তববাদের সাহিত্যকর্মগুলো আগ্রহ নিয়ে পড়তেন। ইরানের এক গণমাধ্যমে খামেনির সাহিত্যপ্রীতি নিয়ে প্রকাশিত এক প্রবন্ধে লেখক লিখেছেন, খামেনি মনে করতেন সাহিত্য কেবল বিনোদনের মাধ্যম নয়; বরং প্রতিটি উপন্যাসেরই সমাজ গঠনের ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট বার্তা দেয়।
মাদ্রাসার পড়াশোনার সময়ে খামেনি ফার্সি সাহিত্যের নামকরা সব বই পড়তেন। তরুণ বয়সে কবিতাও লিখতেন। নিজের লেখা কবিতাগুলো তিনি প্রকাশ করতেন ‘আমিন’ ছদ্মনামে। সে সময়কার বিভিন্ন সাহিত্য আড্ডায় তাঁর নিয়মিত যাতায়াত ছিল। এমনকি ইরানের সর্বোচ্চ নেতার আসনে অধিষ্ঠিত হওয়ার পরেও তাঁর এই চর্চার ব্যতিক্রম ঘটেনি।
ইরানি গণমাধ্যমে প্রকাশিত ‘খামেনি’স ফেইলড এটেম্পট টু বি এ পয়েট এন্ড এ ম্যান অফ লেটার্স” শীর্ষক প্রবন্ধে খামেনির কবি হতে চাওয়ার আকাঙ্ক্ষার বিষয়টি উল্লেখ করা হয়েছে। তবে তিনি যে বড় কবি হয়ে উঠতে পারেননি, সেটিও স্বীকার করেছিলেন। ইরানের তৎকালীন কবিতা বোদ্ধা যেমন করিম আমিরি ফিরুজকুহি এবং মেহেদি আখাওয়ান সালেস খামেনিকে সেভাবে স্বীকৃতি দেননি। খামেনি নিজেই তাঁর জীবনীগ্রন্থে অকপটে এসব স্বীকার করেছেন। তিনি লিখেছেন, ‘আমি সাহিত্য আড্ডায় যেতাম এবং কবিতা বিশ্লেষণ ও সমালোচনা করতাম। তাঁরা আমাকে অনেক কদর করত। তারপর একদিন আমিরি ফিরুজকুহি আমাকে বললেন, এটা বড় দুঃখের বিষয় যে আপনি কবিতার পেছনে আপনার সময় নষ্ট করছেন।’
আমিরি ফিরুজকুহিকে তিনি শিল্প সমালোচক হিসেবে মানতেন এবং তাঁর মতামত খামেনির কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। খামেনি লিখেছেন, ফিরুজকুহি আসলে ঘুরিয়ে কথা বলেছিলেন, যা আমাদের সংস্কৃতিরই একটি অংশ। ইরানে কেউ যদি মনে করে যে কোনো ব্যক্তি কোনো একটি কাজের জন্য অযোগ্য—তা যেকোনো কাজই হোক না কেন তখন তাকে সরাসরি না বলে এভাবেই ঘুরিয়ে বলা হয়, যাতে সে অপমানিত বোধ না করে।
শুধু ফার্সি কবিতাই নয়, বিশ্বসাহিত্যের প্রতিও খামেনির দারুণ আগ্রহ ছিল। আজীবন পশ্চিমাদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুললেও পাশ্চাত্য সাহিত্যের বড় ভক্ত ছিলেন তিনি। বিশেষ করে ভিক্টর হুগোর বিখ্যাত উপন্যাস ‘লে মিজারেবলস’ তাঁর অত্যন্ত প্রিয়। এই সাহ্যিত্যকর্মটি তাঁর এতটাই পছন্দের ছিল যে ব্যস্ত রাজনৈতিক জীবন পার করার পরও তিনি বইটি কয়েকবার পড়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছেন।
দীর্ঘ ৩৬ বছরের শাসনে খামেনিকে নানা আন্তর্জাতিক চাপ ও সংকট মোকাবিলা করতে হয়েছে। পশ্চিমা বিশ্বের সঙ্গে বিরোধ থাকা সত্ত্বেও তিনি ইরানকে একটি শক্তিশালী দেশ হিসেবে ধরে রাখার চেষ্টা করেছেন। তাঁর নামে অনেক বিতর্ক থাকলেও তিনি কখনো পশ্চিমাশক্তির কাছে মাথা নত করেননি। তাঁর অনুসারীদের কাছে তিনি ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক এবং এক বিশ্বস্ত অভিভাবক।

.png)

রেলে ‘হরতাল’ ‘হরতাল’ একটা রব উঠেছে! সে খবর ইঞ্জিন, লাইন, ঘণ্টা, সিগন্যাল এদের কাছেও পৌঁছে গেছে। তাই এরা একটা সভা ডাকল। মস্ত সভা। পূর্ণিমার দিন রাত দুটোয় অস্পষ্ট মেঘে ঢাকা চাঁদের আলোর নীচে সবাই জড়ো হল। হাঁপাতে হাঁপাতে বিশালবপু সভাপতি ইঞ্জিন মশাই এলেন। তাঁর লেট হয়ে গেছে।
১০ ঘণ্টা আগে
বন্ধুমহলে নাম শুনেছিলুম আগেই; চোখে দেখলুম লেক-লগ্ন একটি ক্লাবের বাইশে শ্রাবণের অনুষ্ঠানে। উজ্জ্বল আলোয়, সুবেশ, চিক্কণ এবং সাধারণত কাব্য সম্বন্ধে উদাসীন মেয়ে পুরুষের ভিড়ের মধ্যে কালো একটি ছেলে উঠে দাঁড়িয়ে, বেশ চেঁচিয়ে, বেশ স্পষ্ট ক’রে রবীন্দ্রনাথের উদ্দেশে নিজের লেখা একটি কবিতা পড়লো।
১২ ঘণ্টা আগে
কম করে হলেও এক হাজার বছর ধরে কবিতা লিখছে বাংলাভাষী মানুষ; এ অঞ্চলে জন্মেছেন অগণিত ভাবমূর্তিসম্পন্ন কবি। উপাধিপ্রবণ বাঙালি কবিসমাজ তৈরি করে নিয়েছে নানা ধরনের উপাধি—‘কবিকঙ্কন’, ‘বিশ্বকবি’, ‘বিদ্রোহী কবি’, ‘পল্লীকবি’, ‘রূপসী বাংলার কবি’। তবে ‘কিশোর-কবি’ অভিধা পেয়েছেন মূলত একজনই—সুকান্ত ভট্টাচার্য (১৯২৬
১২ ঘণ্টা আগে
কাব্য-সাহিত্যের অনুর্বরতাও এই জন্য যে কবিতা লেখার মজুরীতে কবি বাঁচে না। নতুন যুগের অলঙ্ঘ নির্দেশে তাকে আজ দেহমনে চব্বিশ ঘণ্টার সাহচার্য বরণ করে নিতে হয় তার যে উলঙ্গ ছেলেরা আজ বুলেট খেয়ে মরছে তাদের, কাব্যচর্চা আর জীবিকাচর্চার শোষণে সে ক্ষয় হয়ে যায়।
১৩ ঘণ্টা আগে