স্ট্রিম ডেস্ক

দেশের জনপ্রিয় ব্যান্ড ‘আর্টসেল’ ভক্তদের জন্য নতুন খবর নিয়ে এসেছে। ব্যান্ডের ফ্রন্টম্যান, ভোকালিস্ট ও গিটারিস্ট জর্জ লিংকন ডি কস্তা ব্যক্তিগত কারণে বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তাঁর এই অনুপস্থিতিতে ব্যান্ডের কার্যক্রম সচল রাখতে এবং ভক্তদের প্রতীক্ষার অবসান ঘটাতে ‘ট্যুরিং ভোকাল’ হিসেবে ব্যান্ডে যুক্ত হয়েছেন বখতিয়ার হোসাইন। সম্প্রতি ব্যান্ডের সব সদস্য ফেসবুক লাইভে এসে আনুষ্ঠানিকভাবে এই পরিবর্তনের কথা জানান।
উল্লেখ্য, বখতিয়ার হোসাইন ‘বে অব বেঙ্গল’-এর প্রাক্তন লিড ভোকালিস্ট, গিটারিস্ট ও লিরিসিস্ট। গত জানুয়ারি মাসে ‘বে অব বেঙ্গল’ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছিলেন তিনি।
দীর্ঘ ২৭ বছরের সংগীত জীবনে এই প্রথমবারের মতো ব্যান্ড থেকে দূরে রয়েছেন লিংকন। কানাডা থেকে যুক্ত হয়ে ফেসবুক লাইভে তিনি বলেন, ‘ব্যক্তিগত কারণে আমি দেশের বাইরে আছি এবং আরও বেশ কিছুদিন আমাকে থাকতে হবে। এই দীর্ঘ সময় ব্যান্ডের সবাইকে ও ফ্যান-ফলোয়ারদের ছেড়ে থাকা আমার জন্য একটি নতুন অভিজ্ঞতা। আমি ব্যান্ডের সবার সঙ্গে কথা বলেছি। ছোট একটা ব্রেক নিচ্ছি। বাট আই উইল কাম ব্যাক।’

লিংকনের অনুপস্থিতি যে ব্যান্ডের জন্য বড় চ্যালেঞ্জ, তা স্বীকার করে নিয়ে গিটারিস্ট কাজী ফয়সাল আহমেদ লাইভে বলেন, ‘আমাদের ব্যান্ডের জন্য ব্যাপারটা আসলে অত সহজ না। কখনোই লিংকনকে ছাড়া কিছু চিন্তা করিনি, করতে হয়নি। লিংকন এখন বাইরে আছে দেখে লাস্ট ছয়-সাত মাসে আমরা স্টেজ শো করছি না। আমার মনে হয় এদিক থেকে আমরা তো মিস করছিই, আসলে আমাদের ফ্যানরাও ডিপপ্রাইভড হচ্ছে। কিন্তু জীবনের প্রয়োজনে অনেক সময় কিছু ডিসিশন নিতে হয়। আমরা সবাই লিংকনের পাশেই আছি।’
ব্যান্ডের গিটারিস্ট ইকবাল আসিফ জুয়েল জানান, লিংকন নিজেই চেয়েছিলেন তাঁর অবর্তমানে ব্যান্ড যেন স্থবির হয়ে না পড়ে। জুয়েল বলেন, “লিংকন ইজ দ্য ফ্রন্টম্যান, কিন্তু সে-ই আমাদের প্রথম বলেছিল ব্যান্ড যেন থেমে না থাকে। আমাদের এমন একজনকে প্রয়োজন ছিল, যে কেবল গান গাইবে তা নয়; বরং আর্টসেলের আবেগ, ফিলোসফি এবং ২৭ বছরের লিগ্যাসিকে ধারণ করতে পারবে। সো মাস্ট গো অন। তাই আমরা সম্মিলিত সিদ্ধান্তে বখতিয়ারকে আমাদের ফ্যামিলিতে ওয়েলকাম করেছি।’
নতুন সদস্য হিসেবে যুক্ত হওয়া বখতিয়ার আহমেদ এই সুযোগ পেয়ে আবেগাপ্লুত। তিনি লাইভে যুক্ত হয়ে বলেন, ‘আর্টসেল তো একটি লিগ্যাসি। লিংকন ভাইয়ের জায়গায় পারফর্ম করা অনেক বড় একটি দায়িত্ব। আমার সংগীত জীবনে আর্টসেল সবসময়ই আবেগের একটি জায়গা ছিল। আপনারা আমাকে এই দায়িত্বের যোগ্য মনে করেছেন, এটি আমার জন্য অনেক বড় পাওয়া। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।’
ব্যান্ডের অন্য সদস্যরাও বখতিয়ারের যোগদানের বিষয়ে বেশ আশাবাদী। তাঁরা বখতিয়ারকে একজন মেধাবী সংগীতশিল্পী ও ভালো মানুষ হিসেবে উল্লেখ করে জানিয়েছেন, বখতিয়ারের মধ্যে তাঁরা আর্টসেলের সেই ‘ভাইব’ বা অনুভূতিটি খুঁজে পেয়েছেন। লিংকন ডি কস্তা জানিয়েছেন যে, তিনি দেশের বাইরে থাকলেও ব্যান্ডের কম্পোজিশন ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছেন।

.png)

‘আশা ছিল ভালোবাসা ছিল’, ‘সেই রাতে রাত ছিল পূর্ণিমা’, ‘মেরে সপ্নো কি রানি’, ‘রূপ তেরা মস্তানা’ কিংবা ‘জিন্দেগি এক সফর হ্যায় সুহানা’—এমন অসংখ্য জনপ্রিয় গানের কণ্ঠশিল্পী বলিউডের কিংবদন্তি কিশোর কুমার। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু তাঁর গান আজও মানুষের মনে একই রকম জনপ্রিয়। রোমান্টিক গানে যেমন শ্রোত
০৪ আগস্ট ২০২৬
বাংলাদেশের সিনেমার ইতিহাসে মাইলফলক হয়ে আছে ‘মুখ ও মুখোশ’। এই সিনেমার হাত ধরেই এ দেশে নিজেদের সিনেমা তৈরির স্বপ্ন সত্যি হয়। ১৯৫৬ সালের ৩ আগস্ট মুক্তি পাওয়া ছবিটি ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) প্রথম সবাক পূর্ণাঙ্গ বাংলা সিনেমা। এই ছবির পেছনের কারিগর ছিলেন আবদুল জব্বার খান। তিনি অনেক
০৩ আগস্ট ২০২৬
সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘মুসাফির ক্যাফে’ এখন সোশ্যাল মিডিয়ার আলোচিত ওয়েব সিরিজ। কেউ স্ক্রিনের সামনে জুতা তুলে ধরছেন, কেউ বলছেন অসমাপ্ত ভালোবাসার নির্মল উপাখ্যান। চলুন জেনে নেওয়া যাক, মুসাফির ক্যাফেতে আসলে কী আছে? আর যদি স্পয়লার এড়িয়ে চলতে চান, তাহলে এখানেই থেমে যাওয়া ভালো।
০১ আগস্ট ২০২৬
ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বয়ান অনেক সময়ই ক্ষমতার কেন্দ্র থেকে আসে না; আসে সাধারণ মানুষের অংশগ্রহণ, আত্মত্যাগ ও অভিজ্ঞতার গল্প থেকে। চব্বিশের জুলাই গণ–অভ্যুত্থানের সেই জনতার গল্প নিয়ে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ‘জুলাই ডায়েরিজ’।
২৫ জুলাই ২০২৬