
মানবসভ্যতার ইতিহাসে এমন অনেক মানুষ আছেন, যাদের ভিন্নধর্মী চিন্তা, আচরণ বা সামাজিক যোগাযোগের ধরন প্রথমে সমাজের কাছে অস্বাভাবিক মনে হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে দেখা গেছে এই ভিন্নতাই তাদের অসাধারণ সৃজনশীলতা ও প্রতিভার উৎস। আজকের ভাষায় যাকে আমরা অটিস্টিক বৈশিষ্ট্য বলি, সেই বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও অনেকেই বিশ্বকে বদলে দিয়েছেন। বিজ্ঞান, সাহিত্য, শিল্প ও ব্যবসার নানা ক্ষেত্রে তাদের অবদান আজও অনুপ্রেরণা হয়ে আছে। এমন অদম্য জয়ী কিছু মানুষের কথা জানা যাক, যাদের শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও বিশ্বকে জয় করেছেন তারা।

স্টিফেন হকিং
বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং আধুনিক মহাবিশ্বতত্ত্বের অন্যতম গুরুত্বপূর্ণ গবেষক। তিনি মূলত অ্যামিওট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস রোগে আক্রান্ত ছিলেন। এটি মূলত একটি স্নায়বিক ব্যাধি, যা মস্তিষ্কের এবং মেরুদণ্ডের স্নায়ুকোষকে ধ্বংস করে পেশির দুর্বলতা সৃষ্টি করে। তবে অনেক গবেষকই মনে করেন তার চিন্তাধারা ও সামাজিক আচরণে অটিস্টিক বৈশিষ্ট্য বিদ্যমান। এসব প্রতিবন্ধকতা তাঁকে থামাতে পারেনি; বরং ব্ল্যাক হোল ও মহাবিশ্বের উৎপত্তি নিয়ে তাঁর গবেষণা আধুনিক বিজ্ঞানকে নতুন পথ দেখিয়েছে।

হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন
ডেনমার্কের বিখ্যাত রূপকথা লেখক হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের গল্প পড়েনি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। দ্য লিটল মারমেইড, দ্য আগলি ডাকলিং বা দ্য স্নো কুইন গল্পগুলো আজও বিশ্বজুড়ে জনপ্রিয়। গবেষকদের অনেকেই মনে করেন, তাঁর একাকিত্বপ্রবণতা ও সংবেদনশীল আচরণে অটিস্টিক বৈশিষ্ট্যের ছাপ ছিল। সেই ভিন্নতাই তাঁকে অসাধারণ কল্পনার জগৎ তৈরি করতে সাহায্য করেছে।

লিওনার্দো দ্য ভিঞ্চি
রেনেসাঁ যুগের প্রতিভাধর শিল্পী ও বিজ্ঞানী লিওনার্দো দ্য ভিঞ্চি ছিলেন একাধারে চিত্রশিল্পী, প্রকৌশলী, আবিষ্কারক ও বিজ্ঞানমনস্ক চিন্তাবিদ। তাঁর বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা কিংবা দ্য লাস্ট সাপার আজও শিল্প ইতিহাসের শ্রেষ্ঠ উদাহরণ। কিছু ইতিহাসবিদ মনে করেন, তাঁর চিত্রকর্মগুলো বিশ্লেষণ করলে বোঝা যায়, ভিঞ্চির মনোযোগে অপূর্ণতা ছিল। তাঁর আচরণে চঞ্চলতা ছিল, সেটিও বোঝা যায়, তাঁর চিত্রকর্ম বিশ্লেষণ করলে। চিকিৎসাগবেষকেরা বলছেন, এসব বৈশিষ্ট্যই অটিজমকে ইঙ্গিত করে।

বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
যুক্তরাষ্ট্রের স্মরণীয় ব্যক্তিদের একজন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ছিলেন রাজনীতিবিদ, বিজ্ঞানী ও উদ্ভাবক। বিদ্যুৎ নিয়ে তাঁর পরীক্ষাগুলো বিজ্ঞানকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। কিছু গবেষক তাঁর মনোযোগের বিশেষ ধরন ও কাজের প্রতি অদ্ভুত নিবেদনকে অটিস্টিক বৈশিষ্ট্যের সঙ্গে তুলনা করেন।

সালভাদর দালি
স্পেনের বিখ্যাত চিত্রশিল্পী সালভাদর দালি সুররিয়ালিস্ট শিল্পধারার অন্যতম প্রধান নাম। তাঁর বিখ্যাত চিত্রকর্ম ‘দ্য পারসিসটেন্স অব মেমোরি’ সময় ও বাস্তবতার ধারণাকে নতুনভাবে উপস্থাপন করেছে। অনেক গবেষক মনে করেন, তাঁর অদ্ভুত আচরণ ও গভীর মনোযোগী সৃজনশীলতা অটিস্টিক বৈশিষ্ট্যের সঙ্গে সম্পর্কিত হতে পারে।
শুধু ইতিহাসের বিখ্যাত ব্যক্তিরাই নন, বর্তমান সময়েও অনেক অটিস্টিক ব্যক্তি ক্রীড়া, আইন, প্রযুক্তি ও উদ্যোক্তা খাতেও সফল হয়েছেন। উদাহরণ হিসেবে হাওয়াইয়ের পেশাদার সার্ফার ক্লে মারজো, মার্কিন বেসবল খেলোয়াড় জিম আইজেনরাইখ, ব্রিটিশ আইনজীবী চেরিস পেকহাম বা প্রযুক্তি উদ্যোক্তা টেম্পল গ্র্যান্ডিনের মতো ব্যক্তিত্ব দেখিয়ে দেন, অটিজম কোনো বাধা নয় বরং অনেক ক্ষেত্রে ভিন্নভাবে চিন্তা করার শক্তি দেয়।
বিশেষজ্ঞরা বলেন, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা বিকাশগ্রস্ততা কোনো দুর্বলতা নয়; এটি মানুষের চিন্তা ও অনুভূতির একটি ভিন্ন ধরন। অনেক অটিস্টিক মানুষের মধ্যে গভীর মনোযোগ, বিশ্লেষণ ক্ষমতা এবং সৃজনশীলতার বিশেষ দক্ষতা দেখা যায়। সঠিক সহায়তা ও সুযোগ পেলে তারা সমাজের জন্য অসাধারণ অবদান রাখতে পারেন।
বিশ্বজুড়ে এখন অটিজম নিয়ে সচেতনতা বাড়ছে। শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক গ্রহণযোগ্যতার মাধ্যমে অটিস্টিক মানুষদের এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করা গেলে সমাজও লাভবান হবে।
হকিং, অ্যান্ডারসন, দ্য ভিঞ্চি বা দালিদের গল্প আমাদের মনে করিয়ে দেয় মানুষের ভিন্নতা তার বড় শক্তি হয়ে উঠতে পারে। অটিজম তাদের পথ আটকাতে পারেনি। সেই ভিন্নতাই তাদের প্রতিভাকে আরও উজ্জ্বল করেছে।
(অটিজম প্যারেন্টিং ম্যাগাজিন অবলম্বনে)
.png)

জেলায় কোনো ভিআইপি আসলে সাধারণত ওঠেন সার্কিট হাউসে। তেমনি কুমিল্লা সার্কিট হাউসের ‘রাধাচূড়া-২০২’ নম্বর কক্ষে উঠেছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। কিন্তু প্রায় মাঝরাতেই কক্ষ ত্যাগ করতে বাধ্য হন তিনি।
৪ ঘণ্টা আগে
টেলিভিশনের পর্দায় সবুজের মধ্যে একটি লাল সূর্য উঠছে—বাংলাদেশে কয়েক প্রজন্মের দর্শকের কাছে দৃশ্যটি এতটাই পরিচিত যে, আলাদা করে ‘বাংলাদেশ টেলিভিশন’ নামটি পড়ারও প্রয়োজন হতো না। বিটিভির পর্দায় লোগোটি দেখা মানেই রাষ্ট্রীয় টেলিভিশন। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) লোগো এখন আবার আলোচনায় এসেছে। কারণ, সম্প্রত
৫ ঘণ্টা আগে-23faa3-256x144.webp)
সঞ্চয় শুরু করতে চান? তাহলে শুরু করুন মাত্র ১ টাকা দিয়ে। প্রতিদিন ১ টাকা করে বাড়িয়ে সঞ্চয় করলে বছর শেষে আপনার জমানো টাকা দাঁড়াবে ৬৬ হাজার ৭৯৫ টাকা। অবিশ্বাস্য মনে হলেও হিসাবটা একেবারেই সহজ। কীভাবে করবেন এই ৩৬৫ দিনের সেভিংস চ্যালেঞ্জ?
০৪ সেপ্টেম্বর ২০২৬
গিনি-বিসাউয়ের পশ্চিমাঞ্চলীয় কিছু শিম্পাঞ্জি নির্দিষ্ট গাছে পাথর ছোড়ে। শুধু একবার নয়, বারবার একই গাছের কাছে ফিরে আসে তারা। ফলে সময়ের সঙ্গে গাছের গোড়ায় পাথর জমতে থাকে, গাছের গায়েও তৈরি হয় দাগ।
০২ সেপ্টেম্বর ২০২৬-23faa3-256x144.webp)