হয়তো আপনি এমন নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন করেছেন, যার আসলে কোনো অস্তিত্বই নেই! এই অদৃশ্য ও রহস্যময় ফাঁদটিই এখন দুনিয়াজুড়ে ‘ঘোস্ট জব’ বা ‘ভুতুড়ে চাকরি’ নামে পরিচিত।
ফাবিহা বিনতে হক

ঘণ্টার পর ঘণ্টা সময় নিয়ে সিভি তৈরি করা, যত্ন করে কভার লেটার লিখে এক বুক আশা নিয়ে মেইলে ‘সেন্ড’ বাটনে ক্লিক করা। কিন্তু এরপর? ওপাশ থেকে কেবল পিনপতন নীরবতা।
ইন্টারভিউ কল তো দূরের কথা, একটা সাধারণ ‘রিজেকশন মেইলও’ আসে না। কিন্তু কিছুদিন পর দেখা যায় আবার একই পদে চাকরির বিজ্ঞপ্তি দিয়েছে সেই প্রতিষ্ঠান। কিন্তু কেন এমন হচ্ছে?
হয়তো আপনি এমন জব সার্কুলারে আবেদন করেছেন, যার আসলে কোনো অস্তিত্বই নেই! এই অদৃশ্য ও রহস্যময় ফাঁদটিই এখন দুনিয়াজুড়ে ‘ঘোস্ট জব’ বা ‘ভুতুড়ে চাকরি’ নামে পরিচিত।
বিবিসির সাম্প্রতিক এক প্রতিবেদনে এই অস্তিত্বহীন চাকরি বিজ্ঞপ্তির ভয়াবহ চিত্র নিয়ে বিভিন্ন গবেষণা ও ভুক্তভোগীদের বয়ানে বিস্তারিত আলোচনা উঠে এসেছে।
সহজ কথায়, ‘ঘোস্ট জব’ হলো এমন সব চাকরির বিজ্ঞপ্তি, যা বিভিন্ন জব পোর্টালে বা কোম্পানির ওয়েবসাইটে দেখা যায় ঠিকই, কিন্তু বাস্তবে ওই পদের জন্য কোম্পানি কাউকে নিয়োগ দেওয়ার কোনো পরিকল্পনাই করে না। হতে পারে পদটি আগেই পূরণ হয়ে গেছে কিন্তু বিজ্ঞপ্তি সরানো হয়নি, অথবা শুরু থেকেই এমন কোনো পদের অস্তিত্ব ছিল না।
‘ঘোস্ট জব’ বা ভুয়া চাকরির বিজ্ঞপ্তি এখন একটি নিয়মিত ঘটনা। ভয়াবহ এই তথ্যটি উঠে এসেছে সম্প্রতি বেশ কয়েকটি গবেষণা ও জরিপে।
যুক্তরাজ্যের ক্যারিয়ার বিষয়ক সংস্থা ‘স্ট্যান্ডআউট সিভি’-এর তথ্যমতে, ২০২৩ সালে দেশটিতে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তিগুলোর মধ্যে এক-তৃতীয়াংশেরও বেশি ছিল ‘ঘোস্ট জব’। অর্থাৎ, প্রতি তিনটি বিজ্ঞপ্তির মধ্যে একটিরও বেশি বিজ্ঞপ্তি ছিল ভুয়া বা অস্তিত্বহীন। এগুলো হয় অনেক পুরোনো বিজ্ঞপ্তি যা সরানো হয়নি, অথবা এমন পদের বিজ্ঞাপন যার জন্য কোম্পানি আসলে কাউকে খুঁজছে না।

এদিকে যুক্তরাষ্ট্রের ‘রিজিউম বিল্ডার’ গত বছরের মে মাসে নিয়োগকারী ম্যানেজারদের ওপর একটি জরিপ চালায়। সেখানে উঠে এসেছে চমকে দেওয়া তথ্য। ৪০ শতাংশ কোম্পানি স্বীকার করেছে যে, তারা ২০২৪ সালে এমন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যা সম্পূর্ণ ভুয়া ছিল। প্রতি ১০ জন নিয়োগকারী ম্যানেজারের মধ্যে ৩ জন জানিয়েছেন যে তাদের কোম্পানিতে এখনও এমন ভুয়া চাকরির বিজ্ঞপ্তি চালু আছে।
আমেরিকা ভিত্তিক ওয়ার্কফোর্স ইন্টেলিজেন্স কোম্পানি ‘রেভেলিও ল্যাবস’ বলছে, চাকরির বিজ্ঞপ্তির বিপরীতে কর্মী নিয়োগের হার আশঙ্কাজনকভাবে কমে এসেছে। ২০২৩ সালে প্রতি চাকরির বিজ্ঞপ্তির বিপরীতে নিয়োগের হার শূন্য দশমিক পাঁচ-এর নিচে নেমে গেছে। অর্থাৎ বিজ্ঞপ্তির সংখ্যা বাড়লেও প্রকৃত চাকরির সংখ্যা বাড়েনি, বরং অনেক বিজ্ঞপ্তিই শুধু লোকদেখানোর জন্য শুধু ঝুলে থাকছে, চাকরিপ্রত্যাশীদের কোন কাজে আসছে না।
অনেকেই প্রশ্ন করতে পারেন, লোকবল যদি না নেয়, তবে কোম্পানিগুলো কেন শুধু শুধু বিজ্ঞপ্তি দিয়ে রাখে? গবেষণায় এর সম্ভাব্য কিছু কারণ পাওয়া গাছে।
লোকবল নেওয়ার কোনো পরিকল্পনা না থাকলেও অনেক কোম্পানি ইচ্ছাকৃতভাবে নিয়োগ বিজ্ঞপ্তি ঝুলিয়ে রাখে। এর একটি বড় কারণ হলো নিজেদেরকে সফল ও দ্রুত বেড়ে ওঠা হিসেবে দেখানো। নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি দেখলে সাধারণ মানুষের ধারণা হয় কোম্পানির ব্যবসা ভালো চলছে। এতে বিনিয়োগকারী, অংশীদার বা শেয়ারহোল্ডারদের কাছে প্রতিষ্ঠানটি আরও শক্ত ও সম্ভাবনাময় বলে মনে হয়।
আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ভবিষ্যতের জন্য সিভির ভান্ডার তৈরি করা। অনেক প্রতিষ্ঠান তাৎক্ষণিকভাবে কাউকে নিয়োগ না দিলেও ভালো প্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করে রাখতে চায়। ফলে বিজ্ঞপ্তি দিয়ে তারা একটি ডেটাবেস বানায়, যেন হঠাৎ লোক দরকার হলে নতুন করে খোঁজাখুঁজি না করেই আগের জমা সিভি থেকে কাউকে বেছে নেওয়া যায়।
আবার অনেক সময় ভুয়া চাকরির বিজ্ঞপ্তির মাধ্যমে বর্তমান কর্মীদের বোঝানো হয় যে, তাঁদের বিকল্প হিসেবে বাইরে অনেক লোক প্রস্তুত আছে। এতে বর্তমান কর্মীরা চাকরি হারানোর ভয়ে বেশি বেশি কাজ করেন।

.png)

আমাদের চারপাশে এমন অনেক দম্পতি দেখা যায়, যাদের দুজনের স্বভাব সম্পূর্ণ বিপরীত। দেখা যায়, হয়তো ছুটির দিনে স্বামী পাড়ার মোড়ে বন্ধুদের সঙ্গে চুটিয়ে আড্ডা দিচ্ছেন। কিংবা অচেনা কোনো মানুষের সঙ্গেও আড্ডা জমিয়েছেন। অন্যদিকে, স্ত্রী হয়তো খুব শান্ত ও চুপচাপ। বাইরে পরিচিত কাউকে দেখলেও তিনি এড়িয়ে চলেন বা ভিড়
১ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে মাদক ব্যবসা শুধু একটি অপরাধ নয়, এটি শত শত বিলিয়ন ডলারের একটি অবৈধ অর্থনীতি। জাতিসংঘের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, কোকেন, হেরোইন, মেথামফেটামিন ও অন্যান্য মাদকের আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত অপরাধ, দুর্নীতি, অস্ত্র পাচার এবং সহিংসতার অন্যতম প্রধান উৎস।
১ ঘণ্টা আগে
মোহাম্মদ রশিদুজ্জামান যুক্তরাষ্ট্রের রোয়ান বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক। তিনি ব্রিটিশ শাসনামলের ভারত, পকিস্তান ও বাংলাদেশ নিয়ে বেশ কিছু প্রশংসিত গ্রন্থের লেখক। এক দশকেরও বেশি সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। এই নিবন্ধটি ২০২১ সালে প্রকাশিত তাঁর বিখ্যাত বই ‘আইডেন্টিটি অব আ মুসলিম ফ্যা
২০ ঘণ্টা আগে
পুরান ঢাকার হোসেনি দালান ইমামবারা থেকে বের হয়েছেন শত শত মানুষ। তাদের গায়ে কালো পোশাক। মুখে ধ্বণি—ইয়া হোসেন… ইয়া হোসেন। কাঁধে কারবালার প্রতীকী সমাধি। তারা হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে।
২১ ঘণ্টা আগে