তামান্না আনজুম

যদি বলা হয়, বিকিনি আবিষ্কার করেছিলেন একজন প্রকৌশলী! বিশ্বাস করবেন? ঘটনাটি একদম সত্যি। ফরাসি প্রকৌশলী লুই রেয়ার্দ ছোট্ট এক সাঁতার-পোশাককে ‘বিকিনি’বানিয়ে বদলে দিয়েছিলেন বিশ শতকের ফ্যাশনে নারীর ভাষা আর চিন্তাভাবনা।
আর এই ইতিহাসের দিনটা ঠিক আজই—৫ জুলাই। ১৯৪৬ সালে এই দিনেই প্রথমবার জনসমক্ষে দেখা গিয়েছিল বিকিনি পরা কোনো নারীকে। তখনকার দিনে এটা ছিল যেন এক ফ্যাশন-বোমা। এই পোশাক নিয়ে তর্ক-বিতর্ক এতটাই ছিল যে তখন বিভিন্ন দেশে এটাকে নিষিদ্ধও করা হয়।
'বিকিনি' নামটাও এমনি এমনি আসেনি। তখন প্রশান্ত মহাসাগরের ‘বিকিনি অ্যাটল’ দ্বীপে পারমাণবিক বোমার বিস্ফোরণের পরীক্ষা চলছিল। প্রকৌশলী রেয়ার্দ চেয়েছিলেন, বিকিনিও যেন পোশাক নিয়ে সব গোঁড়ামির বিস্ফোরণ ঘটায়। তাই সেই পারমাণবিক পরীক্ষার স্থানকেই বেছে নিয়েছিলেন এই পোশাকের নাম হিসেবে।

রেয়ার্দ মোটরগাড়ির প্রকৌশলী হলেও সময় দিতেন নিজেদের পারিবারিক ব্যবসায়। তাঁদের ছিল অন্তর্বাসের দোকান। তিনি দেখেছিলেন, নারীরা আরামদায়ক সাঁতারের পোশাক চাচ্ছেন। যেটা গায়ে দিয়ে সমুদ্রসৈকতে শুয়ে রোদ পোহানো যাবে। তখনকার সময়ে সাঁতারের পোশাকগুলো ছিল ভারী আর লম্বা। সেটা গায়ে দিলে গলা থেকে গোড়ালি পর্যন্ত ঢাকা থাকত। ফলে পোশাকটি পানিতে ভিজে শরীরের সঙ্গে লেগে যেত, যা ছিল বেশ অস্বস্তিকর। তাই তিনি চারটি ছোট ত্রিভুজ আকৃতির কাপড় দিয়ে বানালেন আমারদায়ক এই পোশাক—বিকিনি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কাপড়ের ঘাটতি তৈরি হওয়ায় ছোট পোশাকের চাহিদা বেড়ে যায়। এই সুযোগেই বড় পরিসরে বাজারে আসে রেয়ার্দের বিকিনি। তবে রেয়ার্দের প্রতিদ্বন্দ্বীও ছিল। জ্যাক হেইম বানিয়েছিলেন ‘আটোম’ নামের বিশেষ এক ধরনের পোশাক। এরপর রেয়ার্দ বিকিনিকে আরও ছোট করে ফেলেছিলেন।

এরপর থেকে বিকিনির যাত্রা আর থেমে থাকেনি। কিন্তু দশকে দশকে ফ্যাশনের চাহিদা অনুযায়ী এই পোশাকে এসেছে নানান পরিবর্তন। যেমন গেল শতকের আশির দশকে ট্রিকিনি, নব্বই দশকের স্পোর্টস বিকিনি, কিংবা হাই-ওয়েস্ট ডিজাইনের বিকিনি। এভাবেই যেটা একসময় ছিল সমাজের চোখে লজ্জার প্রতীক, আজ পশ্চিমা দেশে সেটাই হয়ে দাঁড়িয়েছে স্বাচ্ছন্দ্য আর ফ্যাশনের প্রতীক।
চমকপ্রদ ব্যাপার হলো, রেয়ার্দের তৈরি করা এই পোশাক পরতে প্রথম দিকে কেউ সাহস পাচ্ছিলেন না। একের পর এক মডেল ফিরিয়ে দিচ্ছিলেন রেয়ার্দের প্রস্তাব। ঠিক সেই সময় এগিয়ে এলেন ১৯ বছর বয়সী এক ক্যাবারে ড্যান্সার মিশেলিন বারনারদিনি। অবশেষে ১৯৪৬ সালের ৫ জুলাই প্যারিসের পিসিন মলিতর সুইমিং পুলে সাংবাদিকদের ক্যামেরার সামনে বিকিনি পরে হাজির হয়েছিলেন তিনি। আর এভাবেই পোশাকের ইতিহাসে লেখা হলো বিকিনির নাম।
প্রথম তৈরি করা বিকিনি এতই ছোট ছিল যে রেয়ার্দ সেটাকে ছোট্ট একটা বাক্সে ভরে এনেছিলেন। পরে সাংবাদিকরা যখন সেই ছবি ছাপালেন, তা যেন মুহূর্তেই আগুনের মতো ছড়িয়ে পড়ল চারদিকে। এক বছরের মধ্যেই মিশেলিন বারনারদিনির নামে চলে এল ৫০ হাজারেরও বেশি প্রেমপত্র! এ সময় কেউ কেউ বললেন, ‘চারটে ত্রিভুজের মতো এত ছোট কাপড় কেন?’ কেউ আবার এমন কথা বলেও উপহাস করলেন যে ‘এই পোশাক যুদ্ধের পর শরীরে ঝুলে থাকা শেষ টুকরো।’ বিকিনি নিয়ে শুরু হলো নানান কথা।

এসবের মধ্যেই স্পেন, ইতালি, বেলজিয়াম, অস্ট্রেলিয়াসহ অনেক দেশেই নিষিদ্ধ হয়ে গেল পোশাকটি। ভ্যাটিকান সিটি তো সোজা বলে দিয়েছিল, ‘বিকিনি পরা পাপ।’ এমনকি ১৯৫১ সালে মিস ওয়ার্ল্ড বিজয়ী কিকি হ্যাকানসন যখন বিকিনি পরে মঞ্চে উঠলেন, তখন সেটা নিয়েও চলল তুমুল সমালোচনা।
কিন্তু ততদিনে ইতিহাস নিজের গতিতে এগিয়ে গেছে আর বিকিনি বদলে দিয়েছে ফ্যাশনের নিয়ম কানুন।

.png)

ময়মনসিংহ শহরের ভাটিকাশর কবরস্থান হাজারো মানুষের শেষ ঠিকানার গল্প বলে। আর সেই গল্পের নিত্যদিনের সাক্ষী মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের লিটন। প্রায় সাড়ে তিন একর জমির এই সরকারি কবরস্থানে দীর্ঘ ১০ বছর ধরে তিনি ইমাম ও রক্ষণাবেক্ষণকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর কাছ থেকেই জানা গেল, কবরস্থানের নীরবতার
১৪ আগস্ট ২০২৬
১৯৯৫ সালে অ্যামাজন প্রথম যে পণ্যটি বিক্রি করেছিল, সেটি ছিল ডগলাস হফস্ট্যাডারের লেখা বই ‘ফ্লুইড কনসেপ্টস অ্যান্ড ক্রিয়েটিভ’। তিন দশক পর সেই অনলাইন বইয়ের দোকানটির বাজারমূল্য ৩ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে মাত্র তিন মাসেই প্রতিষ্ঠানটি বিক্রি করেছে ২০০ দশমিক ৬ বিলিয়ন ডলারের পণ্য
১২ আগস্ট ২০২৬
পৃথিবীর সবচেয়ে পরিচিত বন্য প্রাণীগুলোর একটি সিংহ। ছোটবেলা থেকেই গল্প, সিনেমা আর ছবিতে আমরা তাকে দেখে এসেছি বনের রাজা হিসেবে। তার গর্জন, কেশর আর রাজকীয় উপস্থিতি যেন আলাদা পরিচয় তৈরি করেছে। ‘বনের রাজা’কে বিশ্ব সিংহ দিবসের পরের দিন একটু অন্যভাবে চেনা যাক।
১১ আগস্ট ২০২৬
৫ আগস্ট ২০২৪। সকাল ১১টা। ঢাকা-আরিচা মহাসড়কে মানুষের ভিড়, মিছিল আর স্লোগান। দেশজুড়ে তখন খুনের বন্যা। যা দেখিনি, তা-ই দেখছি—চোখের সামনে। দলে দলে কোত্থেকে আসছে এত মানুষ? ভেতরে ভেতরে একটা অভ্যুত্থান ঘটে গেছে।
০৫ আগস্ট ২০২৬