স্ট্রিম ডেস্ক

ঈদ আসবে অথচ শাকিব খানের সিনেমা মুক্তি পাবে না, তা হতে পারে না। গত পঁচিশ বছর ধরে এটি যেন এক অলিখিত নীতি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আগামী কোরবানির ঈদে আসছে শাকিব খানের নতুন সিনেমা ‘তাণ্ডব’।
শাকিব খানের সিনেমা মানেই আলোচনা, হইচই। তাঁর আসন্ন সিনেমা নিয়েও চলছে নানা গুঞ্জন। সে গুঞ্জনে বাড়তি রসদ জোগাচ্ছেন পরিচালক রায়হান রাফি। শাকিবের সঙ্গে যখন রাফি যুক্ত হন, তখন সব কিছুই হয় দ্বিগুন। গত বছরই ‘তুফান’ সিনেমা দিয়ে তুফান তুলেছিলেন ঢালিউড মেগাস্টার শাকিব খান ও এই সময়ের জনপ্রিয় পরিচালক রায়হান রাফি।
ব্যবসাসফল ‘তুফানের’ পর এবার ‘তাণ্ডব’ নিয়ে হাজির হচ্ছে এই জুটি। বরাবরের মতো এই সিনেমা নিয়েও উত্তেজনার কমতি নেই ভক্তদের। চারদিকে শোনা যাচ্ছে হরেক রকম আলাপ। বিশেষ করে শাকিবের সঙ্গে অন্য নায়কদের স্ক্রিনশেয়ার করা নিয়ে চলছে বিস্তর আলোচনা।
শাকিবের তাণ্ডবে যুক্ত হচ্ছেন আফরান নিশো- শুরুতে এমন তথ্য ছড়িয়ে পড়ে। পরে শোনা যায়, নিশো নয় বরং শাকিবের সঙ্গে স্ক্রিনশেয়ার করবেন সিয়াম আহমদ।
এর মধ্যে রটেছে নতুন খবর- তাণ্ডবে নিশোর এক ক্যামিওর জন্য রাফির ওপরে চটেছেন শাকিব। যে কারণে শুটিংয়েও অংশ নেননি তিনি।
চলমান গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন নির্মাতা রাফি। তিনি বলেন, গুজব থেকে এক হাজার হাত দূরে থাকুন। ৩১ মে শনিবার বিকালে শাকিব খানের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুক পোস্ট করে রাফি লেখেন, 'আমরা একসাথে যা করতে পারি, একা কখনোই তা সম্ভব নয়। আমরা আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী।'
সমালোচকদের উদ্দেশে নির্মাতা লেখেন, ‘চিলে কান নিয়ে গেছে ভাবলে চলবে না। তার আগে কান স্পর্শ করে দেখতে হবে আদৌ চিলে কান নিয়ে গেছে কিনা! গুজব থেকে ১০০০ হাত দূরে থাকুন।’ সবশেষে রাফি হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘ডাবিং শেষ।
জানা গেছে, ইতিমধ্যে শেষ হয়েছে তাণ্ডবের শুটিং। বর্তমানে চলছে সম্পাদনার কাজ। খুব শিগগিরই সিনেমাটি জমা পড়বে সেন্সর বোর্ডে।
আসছে ঈদে দেশজুড়ে প্রায় দেড় শতাধিক সিনেমা হলে মুক্তি পাবে ‘তাণ্ডব’। এতে শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেধেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। বিশেষ এক চরিত্রে দেখা যাবে জয়া আহসানকেও। এছাড়া এই চলচ্চিত্রে রয়েছেন শহীদুজ্জামান সেলিম, শিবা শানু, এজাজুল ইসলাম, এফ এস নাঈম, রোজী সিদ্দিকীসহ অনেকে।

.png)

একসঙ্গে থাকতে থাকতে অনেক দম্পতির জীবনেই একটা সময় আসে, যখন দুজনের মধ্যে আগের মতো ঘনিষ্ঠতা থাকে না। ভালোবাসা হয়তো আছে, কিন্তু কথা বলার সময় কমে যায়। কারও অফিস শেষ হতে রাত হয়ে যায়, কেউ আবার সারাদিন ঘরের কাজ সামলে ক্লান্ত। এর সঙ্গে যোগ হয় অভিমান, মানসিক চাপ কিংবা সম্পর্কের ছোট ছোট দূরত্ব। একসময় দেখা যায়,
১ দিন আগে
বিড়ালকে পরিবারের সদস্যের মতো করে যাঁরা বড় করেন, তাঁদের অনেকেই নিজেদের ‘ক্যাট মম’ বলতে পছন্দ করেন। কারও জীবনে এই সম্পর্কের শুরু অসুস্থ বিড়ালকে বাঁচানো থেকে, কারও আবার হঠাৎ পাওয়া বিড়ালছানাকে ঘিরে।
১৩ আগস্ট ২০২৬
হোমারের লেখা মহাকাব্য ‘ওডিসি’র প্রধান চরিত্র ওডিসিউস বাড়ি ফেরার পর তার বিশ্বস্ত কুকুর আর্গোস তাকে চিনতে পারে। তাদের পুনর্মিলনের এই আবেগঘন দৃশ্যটি বর্ণনা করতে হোমার ব্যবহার করেছেন মাত্র প্রায় ৪০টি লাইন। অথচ এটি পুরো মহাকাব্যের অন্যতম আবেগঘন ঘটনা। মহাকাব্যের এই দৃশ্যটি পর্দায় নতুন করে তুলে ধরেছেন
১১ আগস্ট ২০২৬
অলসতার জন্যও যে একটা দিন থাকতে পারে, তা শুনে হয়তো অবাক লাগছে! সারাদিন কাজের চাপ, ব্যস্ততা আর ‘প্রোডাক্টিভ’ থাকার দৌড়ে আমরা বিশ্রাম নেওয়াকেও অনেক সময় অপরাধ মনে করি। কিন্তু সত্যিই কি সব অলসতা খারাপ? বরং কিছু অভ্যাস, যেগুলোকে আমরা অলসতা ভাবি, সেগুলোই হতে পারে বুদ্ধিমত্তার ইঙ্গিত।