স্ট্রিম ডেস্ক

এবারের ঈদের ছুটিতে হয়তো কেউ ছুটছেন পাহাড়ে, কেউ যাবেন সমুদ্রে, আর অধিকাংশই নাড়ির টানে গ্রামের বাড়িতে। কিন্তু এই সময়ে যদি হুট করে ঝুমঝুমিয়ে বৃষ্টি নামে, তবে পুরো ভ্রমণটাই ভেস্তে যেতে পারে। তবে মেঘলা আকাশ দেখে মন খারাপ করে ঘরে বসে থাকার কোনো মানে নেই। দরকার একটু বাড়তি প্রস্তুতি।
বৃষ্টির দিনে সবচেয়ে উপকারী বন্ধু ছাতা। কিন্তু ঈদের ছুটিতে পাহাড়ে ট্রেকিং করা বা নদীপথে ঘুরে বেড়ানোর পরিকল্পনা থাকলে ব্যাগে কমপ্যাক্ট রেইনকোট বা উইন্ডব্রেকার জ্যাকেট রাখতে পারেন।
আজকাল এমন কিছু ফোল্ডেবল বা পকেট রেইনকোট পাওয়া যায়, যা অল্প জায়গা নেয় বলে সহজেই ব্যাগে ঢোকানো যায়। এগুলো যেমন আপনাকে বৃষ্টি থেকে বাঁচাবে, ঝোড়ো বাতাসের ঠান্ডা ভাবও গায়ে লাগবে না।
বৃষ্টির দিনে আবহাওয়া পরিবর্তনের কারণে ঠান্ডা, জ্বর, কাশি কিংবা পেটের গোলমাল হওয়া খুব সাধারণ বিষয়। তাছাড়া ভেজা ও স্যাঁতসেঁতে আবহাওয়ায় মশার উপদ্রবও বাড়ে।
তাই ব্যাগের জরুরি পকেটে ছোট ফার্স্ট এইড কিট রাখুন। সেখানে জ্বর, গ্যাস্ট্রিক ও অ্যালার্জির ওষুধের পাশাপাশি ওরস্যালাইন, ব্যান্ড-এইড এবং মশা তাড়ানোর 'মসকিউটো রিপেলেন্ট ক্রিম' বা ওডোমস রাখবেন।
ঝড়-বৃষ্টির কারণে অনেকক্ষণ পথে আটকে থাকতে পারেন। তখন সময় কাটানো মুশকিল হয়ে যায়। এ ছাড়া বৃষ্টির দিনে অনেক সময় লোড শেডিং হওয়ারও সম্ভাবনা থাকে।
তাই ব্যাগে ফুল চার্জ করা ভালো মানের পাওয়ার ব্যাংক রাখুন। এতে কারেন্ট গেলেও চার্জ শেষ হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমরা সাধারণত আরামের জন্য সুতির কাপড় বেশি পছন্দ করি। কিন্তু বৃষ্টির দিনে সুতি বা ডেনিমের কাপড় একবার ভিজলে শুকাতে বেশি সময় নেয়, আর ভেজা কাপড়ের ভারী ওজনের কারণে ব্যাগের সাইজও বেড়ে যায়।
তাই বৃষ্টির সময় ভ্রমণের জন্য পলিয়েস্টার, নাইলন বা লিনেন জাতীয় হালকা সিন্থেটিক পোশাক বেছে নিন। এগুলো খুব দ্রুত শুকিয়ে যায় এবং ভাঁজ করলে ব্যাগে জায়গাও কম নেয়। মেঘলা দিন থাকলে উজ্জ্বল রঙের পোশাক বেছে নিতে পারেন যাতে গ্লুমি বা অন্ধকারাচ্ছন্ন আবহাওয়াতেও ছবি ভালো আসে! এ ছাড়া সাদা কাপড় বা হালকা রঙের কাপড়ে ময়লা লাগলে তা পরিষ্কার করাও বেশ ঝক্কির ব্যাপার।
ভেজা জু্তা-মোজা পরে ঘুরে বেড়ানোর মতো বিরক্তিকর আর কিছু হতে পারে না। রাবার বা প্লাস্টিকের তৈরি বেল্ট সিস্টেম স্যান্ডেল কিংবা ক্রকস জুতো বৃষ্টির দিনে ভ্রমণের জন্য সবচেয়ে উপকারি। এগুলো সহজে কাদা-পানিতে নষ্ট হয় না আর ধুয়ে ফেললে শুকিয়েও যায় দ্রুত।
ফোন, ক্যামেরা কিংবা পাওয়ার ব্যাংক ছাড়া বাইরে বের হওয়ার কথা ভাবাই যায় না। এসব ইলেকট্রিক ডিভাইসকে সুরক্ষিত রাখতে ব্যাগে কয়েকটি ওয়াটারপ্রুফ জিপলক ব্যাগ বা পাউচ রাখুন।
ফোনের জন্য ভালো মানের ওয়াটারপ্রুফ মোবাইল কভার সঙ্গে রাখতে পারেন যাতে বৃষ্টির মধ্যেও ছবি তুলতে বা ম্যাপ দেখতে সুবিধা হয়। এছাড়া ব্যাগের এক কোণায় কয়েকটি পরিষ্কার প্লাস্টিকের বড় পলিব্যাগ রেখে দিন। হুট করে বৃষ্টি চলে এলে ভেজা কাপড় বা জুতো আলাদা করে রাখার জন্য এগুলো লাইফসেভার হিসেবে কাজ করবে।
যদি এই ছুটিতে আপনার দীর্ঘ সময় বাইরে বেড়ানোর পরিকল্পনা থাকে, তবে সবসময় ব্যাগে রাখার জন্য ছোট বা মাঝারি সাইজের 'মাইক্রোফাইবার' ট্রাভেল টাওয়েল কিনতে পারে।
এই তোয়ালের পানি শোষণ ক্ষমতা সাধারণ তোয়ালের চেয়ে বেশি। এ ছাড়া বাতাসে মেলে রাখলে দ্রুত শুকিয়ে যায়। হুট করে বৃষ্টিতে ভিজে গেলে মাথা ও শরীর মুছে নেওয়ার জন্য এই তোয়ালে বেশ কার্যকরী।

.png)

অফিসের কাজ, পড়াশোনার চাপ, পরিবারের দায়িত্ব বা ব্যক্তিগত জটিলতা আমাদের জীবনের অংশ। এই সবকিছু একসঙ্গে সামলাতে গিয়ে অনেক সময় মনে হয় জীবন যেন থামার সুযোগই দিচ্ছে না। জীবনের এই বাস্তবতা ধীরে ধীরে আমাদের মানসিকভাবে ক্লান্ত করে দিতে পারে।
৩১ আগস্ট ২০২৬
কথায় আছে, ‘অভাব থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালায়।’ সংসারে অর্থের টানাটানি থাকলে দাম্পত্য সম্পর্কেও তার প্রভাব পড়তে পারে। কারণ সংসারের নিত্যপ্রয়োজন মেটানো থেকে শুরু করে ছোটখাটো শখ-আহ্লাদ পূরণ সবকিছুর সঙ্গেই অর্থের যোগ রয়েছে। আয়-ব্যয়ের ভারসাম্য ঠিক না থাকলে স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধ তৈরি হওয়াও অস
২৯ আগস্ট ২০২৬
মাসের শুরুতে বেতন হাতে পাওয়ার পর মনে হয়, এবার হিসাব করে খরচ করব। বাসাভাড়া, বাজার, বিল, যাতায়াতসহ সবকিছুর জন্য টাকা আলাদা করে রাখব। কিছু টাকা সঞ্চয়ও করব। কিন্তু মাস যত গড়াতে থাকে, হিসাব তত এলোমেলো হয়ে যায়। কোথায় কত টাকা খরচ হয়েছে, তার হিসাবও অনেক সময় আর মেলে না। মাস শেষে দেখা যায়, আয় শেষ, কিন্তু সঞ
২৮ আগস্ট ২০২৬
গরমকালে দিনে যেমন হাঁসফাঁস লাগে, রাতে বিছানায় গেলেও যেন স্বস্তি মেলে না। লোডশেডিং থাকলে ঘুমানো আরও কঠিন হয়ে পড়ে। এমন অস্বস্তি থেকে বাঁচতে নানা কৌশল ব্যবহার করেন মানুষ। এর মধ্যে সাম্প্রতিক সময়ে আলোচনায় এসেছে ‘ইজিপশিয়ান স্লিপ মেথড’। এই পদ্ধতিতে রাতে ঘুমানোর সময় চাদর বা তোয়ালে ঠান্ডা পানিতে ভিজিয়ে
২৫ আগস্ট ২০২৬