সুমন সুবহান

গত কয়েক দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে চাঞ্চল্যকর দাবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যে, পাকিস্তানের বেলুচিস্তান শেষ পর্যন্ত স্বাধীনতা ঘোষণা করেছে এবং ‘রিপাবলিক অব বেলুচিস্তান’ নামক একটি নতুন রাষ্ট্রের জন্ম হয়েছে। ফেসবুক, এক্স এবং টিকটকের মতো প্ল্যাটফর্মগুলোতে নেটিজেনদের একাংশকে এই ভুয়া খবরটি শেয়ার করে উল্লাস প্রকাশ করতেও দেখা গেছে।
তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং ফ্যাক্ট-চেক প্রতিষ্ঠানগুলোর বিশ্লেষণে এটি স্পষ্ট যে, স্বাধীনতার এই দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং পরিকল্পিত প্রোপাগান্ডা। প্রকৃতপক্ষে চলতি বছরের জুলাইয়ের শুরু থেকে বেলুচিস্তানে পাকিস্তান সেনাবাহিনী এবং স্থানীয় সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মির মধ্যে সংঘাত তীব্র রূপ নিয়েছে, যাকে পুঁজি করে এক শ্রেণির নেটিজেনরা এই বিভ্রান্তি ছড়িয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম কীভাবে একটি স্পর্শকাতর আন্তর্জাতিক বিষয়কে রাতারাতি প্রোপাগান্ডার হাতিয়ারে রূপান্তর করতে পারে, বেলুচিস্তানের এই ঘটনাটি তার অন্যতম বড় উদাহরণ।
জুলাইয়ের মাঝামাঝি সময়ে হুট করেই কিছু ভেরিফায়েড এবং আনভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, পাকিস্তানি বাহিনী বেলুচিস্তান ছেড়ে পালিয়েছে এবং বিদ্রোহীরা স্বাধীনতা ঘোষণা করেছে। পোস্টগুলোতে দাবি করা হয়—তারা তাদের অঞ্চলের ৮৫ শতাংশেরও বেশি নিয়ন্ত্রণ করছে, ‘আমরা বেলুচিস্তানের সন্তান’ নামে একটি নতুন জাতীয় সংগীত, নতুন মুদ্রা ‘বালুচি ফালুস’ এবং জাতীয় পতাকা গ্রহণ করেছে। এই পোস্টগুলোর সাথে কিছু পুরনো সামরিক অভিযানের ভিডিও এবং এডিটেড ছবি জুড়ে দেওয়া হয়, যা সাধারণ ব্যবহারকারীদের কাছে মুহূর্তেই বিশ্বাসযোগ্য মনে হয়েছে। বাংলাদেশের নেটিজেনদের বড় অংশই তথ্যের সত্যতা বা সোর্স যাচাই না করে কেবল হেডলাইন দেখেই এটি শেয়ার করতে শুরু করেন।
বর্তমান যুগে হাইব্রিড ওয়ারফেয়ার বা তথ্যযুদ্ধের অংশ হিসেবে ডিপফেক প্রযুক্তি, এআই-জেনারেটেড টেক্সট এবং বটের ব্যবহার আশঙ্কাজনকভাবে বেড়েছে। বেলুচিস্তান ইস্যুতেও দেখা গেছে, নির্দিষ্ট কিছু অঞ্চলের আইপি অ্যাড্রেস থেকে হাজার হাজার ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে একই হ্যাশট্যাগ ট্রেন্ড করানো হয়েছে। আন্তর্জাতিক ফ্যাক্ট-চেকারদের মতে, এই ধরনের অর্কেস্ট্রেটেড বা সাজানো ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য থাকে কোনো দেশের অভ্যন্তরীণ সংকটকে বাড়িয়ে দেখানো এবং বৈশ্বিক পরিমণ্ডলে প্রতিপক্ষকে বিভ্রান্ত করা।
সোশ্যাল মিডিয়ার ভার্চুয়াল জগত থেকে বেরিয়ে এসে যদি বেলুচিস্তানের বাস্তব মানচিত্র ও ভূরাজনীতির দিকে তাকানো যায়, তবে দেখা যাবে সেখানকার পরিস্থিতি মোটেও কোনো রোমান্টিক স্বাধীনতার রূপকথা নয়, বরং এটি এক জটিল ও রক্তক্ষয়ী সংঘাতের ক্ষেত্র।
ভৌগোলিক দিক থেকে বেলুচিস্তান অত্যন্ত সংবেদনশীল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে অবস্থিত। এর পশ্চিমে রয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান শক্তি ইরান, উত্তরে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান, পূর্বে পাকিস্তানের সিন্ধু ও পাঞ্জাব প্রদেশ এবং দক্ষিণে আরব সাগর। ওমান উপসাগর এবং হরমুজ প্রণালির ঠিক প্রবেশদ্বারে অবস্থিত হওয়ায় এই অঞ্চলটি মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান বাণিজ্য ও জ্বালানি করিডর হিসেবে কাজ করে, যা একে আন্তর্জাতিক পরাশক্তিগুলোর নজরের কেন্দ্রে এনেছে।
পাকিস্তানের মোট ভূখণ্ডের প্রায় ৪৪ শতাংশ এলাকাজুড়ে বেলুচিস্তান প্রদেশটি বিস্তৃত, যা আয়তনের দিক থেকে দেশটির বৃহত্তম। তবে রুক্ষ পাহাড়ি ভূপ্রকৃতি ও শুষ্ক জলবায়ুর কারণে এখানে জনসংখ্যা পাকিস্তানের মোট জনসংখ্যার মাত্র ৫ শতাংশের কাছাকাছি। পাকিস্তানের জাতীয় জিডিপিতে বেলুচিস্তানের প্রত্যক্ষ আর্থিক অবদান মাত্র ৩ দশমিক ৭ শতাংশ থেকে ৪ দশমিক ৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ হলেও, দেশটির জ্বালানি ও খনিজ সম্পদের মূল লাইফলাইন এটি। ১৯৫২ সালে আবিষ্কৃত সুই গ্যাসফিল্ড থেকে শুরু করে চাগাই ও রেকডিক অঞ্চলের বিপুল খনিজ ভাণ্ডার পাকিস্তানের অর্থনীতির বড় ভিত্তি, যদিও স্থানীয় বেলুচদের অভিযোগ—এই সম্পদের লুণ্ঠন হলেও তাদের ভাগ্য বদলায়নি।
১৯৪৮ সালে কালাত খানাত অঞ্চল পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়ার চুক্তি সই করার পর থেকেই বেলুচিস্তানে স্বায়ত্তশাসনের দাবিতে অসন্তোষ শুরু হয়। এরপর থেকে এ পর্যন্ত মোট পাঁচটি বড় ধরনের সশস্ত্র বিদ্রোহের মুখোমুখি হয়েছে এই অঞ্চল। বর্তমানের সংঘাতটি মূলত বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এবং বেলুচ লিবারেশন ফ্রন্ট (বিএলএফ)-এর মতো নিষিদ্ধ গোষ্ঠীগুলোর গেরিলা তৎপরতা। সাম্প্রতিক দিনগুলোতে পাকিস্তান সেনাবাহিনীর ওপর বড় ধরনের আত্মঘাতী হামলা এবং তার জবাবে সামরিক বাহিনীর ব্যাপক কাউন্টার-টেররিজম অপারেশনের কারণেই মূলত অঞ্চলটি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। ভারতীয় সংবাদ চ্যানেল সিএনএন-নিউজ এইটিন তাদের এক প্রতিবেদনে স্পষ্ট জানিয়েছে, তারা সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া এই স্বাধীনতার বিবৃতির কোনো সত্যতা বা নির্ভরযোগ্যতা খুঁজে পায়নি।
বেলুচিস্তানের সংকট কেবল পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং এটি বর্তমান বিশ্বের অন্যতম প্রধান তিনটি শক্তির ভূরাজনৈতিক দাবার ঘুঁটি। বিশেষ করে চীন এবং আমেরিকার অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ এখানে সরাসরি জড়িত।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের স্বপ্নের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ (বিআরআই)-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ‘চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর’। এই প্রজেক্টের মূল কেন্দ্রবিন্দু হলো বেলুচিস্তানের উপকূলীয় গভীর সমুদ্রবন্দর গোয়াদর। চীন এই করিডরের মাধ্যমে মালাক্কা প্রণালীকে এড়িয়ে সরাসরি আরব সাগরে পৌঁছাতে চায়, যা তাদের জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। ফলে চীন কখনোই চাইবে না, বেলুচিস্তান স্বাধীন হোক। কারণ সেখানে বেইজিংয়ের বিপুল অংকের অবকাঠামোগত বিনিয়োগ রয়েছে। ঠিক একই কারণে বৈশ্বিক চাপ ও ইচ্ছা থাকা সত্ত্বেও চীন মিয়ানমারের আরাকান (রাখাইন) স্টেটের স্বাধীনতা সমর্থন করে না। কারণ সেখানেও চীনের গভীর সমুদ্রবন্দর ও পাইপলাইনের মতো বিশাল অবকাঠামোগত স্বার্থ জড়িত। বাংলাদেশ সরকার এই বিষয়টি অবগত বলেই এখন পর্যন্ত আরাকান ইস্যুতে হস্তক্ষেপ করেনি।
বর্তমান বিশ্বে চিপ মেকিং, উন্নত সামরিক প্রযুক্তি ও নবায়নযোগ্য শক্তির জন্য ‘রেয়ার আর্থ ম্যাটেরিয়াল’ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার বৈশ্বিক সরবরাহের সিংহভাগই চীনের নিয়ন্ত্রণে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই চীনের এই মনোপলি ভাঙার জন্য বিকল্প উৎসের সন্ধান করছে। ঠিক এই সুযোগটিকেই কাজে লাগাতে চাইছে পাকিস্তান। বেলুচিস্তানের চাগাই পাহাড় এবং রেকডিক খনি অঞ্চলে লিথিয়াম, নিওডিয়ামিয়াম, তামা এবং অ্যান্টিমনির মতো ট্রিলিয়ন ডলার মূল্যের বিপুল পরিমাণ রেয়ার আর্থ এলিমেন্টের সন্ধান মিলেছে। পাকিস্তানের বর্তমান ভূরাজনৈতিক কৌশল হলো, এই খনিজ সম্পদকে ঢাল হিসেবে ব্যবহার করে আমেরিকার সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এবং ২০২৫ সালের শেষভাগে স্বাক্ষরিত প্রায় ৫০০ মিলিয়ন ডলারের ঐতিহাসিক খনিজ চুক্তির মাধ্যমে তারা ইতিমধ্যে মার্কিন প্রযুক্তির জন্য এই খনিগুলো উন্মুক্ত করে দিয়েছে।
কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে পাকিস্তানের প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান গত ২২ মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে এক রুদ্ধদ্বার বৈঠকে বেলুচিস্তানের চাগাই অঞ্চল থেকে সংগৃহীত অত্যন্ত মূল্যবান রেয়ার আর্থ ম্যাটেরিয়ালের বাস্তব নমুনা প্রদর্শন করেন। তারা যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেন, ওয়াশিংটন যদি বেলুচিস্তানের এই খনিজ সম্পদ উত্তোলনে বিনিয়োগ করে, তবে তারা চীনের ওপর বৈশ্বিক নির্ভরতা সম্পূর্ণ কমিয়ে আনতে পারবে।
প্রেসিডেন্ট ট্রাম্পের ‘ট্রানজ্যাকশনাল ডিপ্লোম্যাসি’ নীতির কারণে এবং পাকিস্তানের সঙ্গে ৫০০ মিলিয়ন ডলারের খনিজ চুক্তির পর ফ্লোরিডার মার-এ-লাগোতে এক ইভেন্টে ট্রাম্প স্পষ্ট জানান, পাকিস্তান তাদের গুরুত্বপূর্ণ ‘বিজনেস পার্টনার’ এবং তাদের এই খনিজ সম্পদ আমেরিকার ভবিষ্যৎ প্রযুক্তির জন্য গেম-চেঞ্জার হতে যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্কিন প্রশাসনের সঙ্গে পাকিস্তানের এই বর্তমান সুসম্পর্ক এবং মার্কিন বিনিয়োগের আগ্রহ বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে দমন করার ক্ষেত্রে পাকিস্তানকে বড় ধরনের আন্তর্জাতিক ও কূটনৈতিক সুবিধা এনে দিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় চলমান ক্যাম্পেইনের পেছনে শুধু সাধারণ মানুষের আবেগের বহিঃপ্রকাশ নেই, বরং এর পেছনে রয়েছে সুনির্দিষ্ট কিছু আঞ্চলিক রাষ্ট্রের ভূরাজনৈতিক স্বার্থ ও গোয়েন্দা তৎপরতা।
বেলুচ জাতিগোষ্ঠী কেবল পাকিস্তানের বেলুচিস্তানেই সীমাবদ্ধ নয়, তাদের একটি বড় অংশ সীমান্ত পেরিয়ে ইরানের সিস্তান ও বেলুচেস্তান প্রদেশেও বসবাস করে। এর ফলে পাকিস্তানে যদি কোনো ধরনের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সফল হয়, তবে তার চেইন-অ্যাকশন ইরানে গিয়ে আছড়ে পড়বে এবং ইরানের রাষ্ট্রীয় অখণ্ডতা মারাত্মকভাবে বিঘ্নিত হবে। ইরান ইতিমধ্যেই তাদের অংশে ‘জৈশ আল-আদল’-এর মতো সুন্নি বেলুচ সশস্ত্র গোষ্ঠীর সহিংসতার মুখোমুখি হচ্ছে। গত ১৬ জানুয়ারি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের পাঞ্জগুর জেলার কোহ-ই-সবজ এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যেখানে তাদের মূল লক্ষ্য ছিল ইরানি বিচ্ছিন্নতাবাদী সুন্নি সশস্ত্র গোষ্ঠী ‘জৈশ আল-আদল’-এর ঘাঁটি। এর দুদিন পর ১৮ জানুয়ারি পাকিস্তান সামরিক বাহিনী পাল্টা আঘাত হিসেবে ‘অপারেশন মার্গ বার সারমাচার’ কোডনামে ইরানের সিস্তান ও বেলুচেস্তান প্রদেশের সারাভান শহরের কাছে বিমান ও আর্টিলারি হামলা পরিচালনা করে ইরানি ভূখণ্ডে আত্মগোপন করে থাকা পাকিস্তানি বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বিএলএ এবং বিএলএফ-এর আস্তানাগুলো গুঁড়িয়ে দেয়, যেটা ইরান মেনে নেয়। পাকিস্তানের ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখা ইরানের নিজস্ব সুরক্ষার জন্যই অত্যন্ত জরুরি এবং তারা কখনই একটি স্বাধীন বেলুচিস্তান রাষ্ট্র মেনে নেবে না।
পাকিস্তানের আইএসপিআর এবং ফাঁস হওয়া বিভিন্ন আন্তর্জাতিক ডকুমেন্টের তথ্য অনুযায়ী, ১৯৭১ সালের মতো আবারও পাকিস্তানকে ভেঙে দুই টুকরো করার একটি প্রচ্ছন্ন এজেন্ডা নিয়ে কাজ করছে ভারত ও ইসরায়েলের একটি অক্ষ। আপাতদৃষ্টিতে তাদের মাস্টারপ্ল্যান যেটা হতে পারে—বেলুচিস্তান স্বাধীন হলে সেখানে ইসরায়েলের উন্নত প্রযুক্তি, সংযুক্ত আরব আমিরাতের অর্থ ও ইনভেস্টমেন্ট এবং ভারতের লোকবল দিয়ে নতুন রাষ্ট্রটিকে দাঁড় করানো। কেন না ইতিমধ্যে আইটুইউটূ গ্রুপ বা ‘ওয়েস্ট এশিয়ান কোয়াড’ এবং ‘আব্রাহাম অ্যাকর্ডস’ এর মাধ্যমে এই তিনটি দেশ আইমেক করিডোর, খাদ্য, প্রতিরক্ষা ও নিরাপত্তা ইস্যুতে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
১৯৭১ সালের ২৮ এপ্রিল ইসরায়েল স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়ার প্রস্তাব পাঠিয়েছিল, যা আরব দেশগুলোর বিরূপ প্রতিক্রিয়ার ভয়ে মুজিবনগর সরকার প্রত্যাখ্যান করে। ঠিক তেমনই একটি কূটনৈতিক চাল তারা বেলুচিস্তানের ক্ষেত্রেও চালার চেষ্টা করছে। বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া স্বাধীন বেলুচিস্তানের ভুয়া খবরগুলোর সিংহভাগেরই আদি উৎস ছিল ভারতীয় কিছু প্রোপাগান্ডা হ্যান্ডেল, যার মূল উদ্দেশ্য আন্তর্জাতিক মহলে পাকিস্তানের উদীয়মান পজিটিভ ভাবমূর্তি নষ্ট করা।
আবেগের বশে সোশ্যাল মিডিয়ায় অনেকেই ১৯৭১ সালের বাংলাদেশের গৌরবোজ্জ্বল স্বাধীনতার সাথে বেলুচিস্তানের বর্তমান পরিস্থিতির তুলনা টানার চেষ্টা করছেন, যা সম্পূর্ণ অযৌক্তিক এবং বাস্তবতাবিবর্জিত।
ভূরাজনৈতিক অবস্থান, সামরিক শক্তি এবং কূটনৈতিক দিক থেকে ১৯৭১ সালের দুর্বল ও জনবিচ্ছিন্ন পাকিস্তান আর ২০২৬ সালের পারমাণবিক শক্তিধর পাকিস্তানের মধ্যে আকাশ-পাতাল ব্যবধান রয়েছে। ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের ৭ কোটি মানুষের মনে স্বাধীনতার যে তীব্র ও অবিচল গণ-আকাঙ্ক্ষা এবং জাতীয় ঐক্য ছিল, বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে তার চরম অভাব রয়েছে। সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডে বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের একক ও ঐক্যবদ্ধ শক্তি হিসেবে দেখানোর চেষ্টা করা হলেও, বাস্তব ময়দানে তারা তীব্রভাবে উপদলীয় কোন্দল, গোত্রভিত্তিক ‘সর্দারি প্রথা’ এবং নেতৃত্বের দ্বন্দ্বে লিপ্ত।
হায়রবিয়ার ও মেহরান মাররির মতো ভাইদের অভ্যন্তরীণ কলহ এবং বিভিন্ন গোষ্ঠীর মধ্যে মাদক চোরাচালান ও চাঁদাবাজির লভ্যাংশ ভাগাভাগি নিয়ে প্রায়শই রক্তক্ষয়ী সংঘাত ঘটে। অভিন্ন নেতৃত্বের চরম অভাব, অভ্যন্তরীণ অনৈক্য এবং পারস্পরিক বৈরিতা তাদের যেকোনো ধরনের রাজনৈতিক ও কৌশলগত লক্ষ্য অর্জনের পথে সবচেয়ে বড় অন্তরায়। উপরন্তু ১৯৭১ সালের বিশ্ব রাজনীতির সমীকরণ ‘কোল্ড ওয়ার’ বা শীতল যুদ্ধের যুগ আর বর্তমান বিশ্ব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।
তাত্ত্বিকভাবে ভারত ও ইসরায়েলের কোনো রূপরেখা বা পরিকল্পনাকে যদি ধরেও নেওয়া হয়, তবুও বাস্তবতার নিরিখে চীন, ইরান, পাকিস্তান এবং আমেরিকার মতো ভূরাজনৈতিক পরাশক্তিদের সামগ্রিক অসহযোগিতা ও চরম বৈরিতার মুখে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বেলুচিস্তানের টিকে থাকা একেবারেই অসম্ভব। ভৌগোলিকভাবে অঞ্চলটি চারপাশের পারমাণবিক ও সামরিক শক্তির দ্বারা অবরুদ্ধ হওয়ায় এবং নিজস্ব প্রযুক্তি ও পুঁজির চরম সংকটের কারণে স্বাধীনতার পরপরই এটি তীব্র অর্থনৈতিক দেউলিয়াত্বের ঝুঁকিতে পড়বে। তাছাড়া বেলুচিস্তানের সমাজ কাঠামো কোনো সুসংহত আধুনিক জাতিরাষ্ট্রের মতো নয়, বরং তা মাররি, বুগতি ও মেঙ্গালের মতো প্রধান প্রধান উপজাতির ‘সর্দারি প্রথা’ এবং অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত। এর ফলে কোনো শক্তিশালী ও গ্রহণযোগ্য কেন্দ্রীয় নেতৃত্ব ছাড়া একটি স্বাধীন বেলুচিস্তান রাষ্ট্র গঠন করা হলে তা চূড়ান্ত পর্যায়ে আফগানিস্তান বা সোমালিয়ার মতো এক অন্তহীন ও রক্তক্ষয়ী গৃহযুদ্ধের দিকে মোড় নেবে।
সামাজিক যোগাযোগমাধ্যমের এই যুগে তথ্যের অবাধ প্রবাহ যেমন আমাদের সমৃদ্ধ করেছে, ঠিক তেমনি ‘ফেক নিউজ’ বা ভুয়া খবরের বিস্তার আমাদের বিচারবুদ্ধিকে প্রতিনিয়ত অন্ধ করে তুলছে। বেলুচিস্তানের তথাকথিত স্বাধীনতার এই ভাইরাল ট্রেন্ডটি প্রমাণ করে, সঠিক তথ্য যাচাই না করে কেবল আবেগের বশে কোনো কিছু শেয়ার করা কতটা ঝুঁকিপূর্ণ এবং তা কীভাবে আন্তর্জাতিক কূটনীতির অপপ্রচারের হাতিয়ার হয়ে উঠতে পারে। একটি পোস্ট বা একটি রিঅ্যাক্ট দেওয়ার আগে আমাদের মনে রাখা উচিত যে, প্রতিটি ক্লিকের পেছনে কোনো না কোনো ভূরাজনৈতিক স্বার্থান্বেষী মহলের অদৃশ্য সুতো লুকিয়ে থাকতে পারে। তাই ডিজিটাল নাগরিক হিসেবে আমাদের প্রথম ও প্রধান দায়িত্ব হলো, যেকোনো চাঞ্চল্যকর সংবাদের মুখোমুখি হলে লাইক বা শেয়ার বাটনে চাপ দেওয়ার আগে তার সত্যতা, উৎস এবং নির্ভরযোগ্যতা যাচাই করা। কোনো অবস্থাতেই যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের প্রোপাগান্ডামূলক পোস্ট ছড়ানো যাবে না, কারণ একটি মিথ্যা তথ্য সমাজে ও রাষ্ট্রে মারাত্মক বিভ্রান্তি তৈরি করতে পারে।
বাস্তব পৃথিবীর জটিল ভূরাজনীতি কখনো ফেসবুকের লাইক, কমেন্ট বা ক্ষণস্থায়ী ট্রেন্ডের ওপর ভিত্তি করে পরিচালিত হয় না, তা চলে শক্তি ও কৌশলের সমীকরণে। পাকিস্তানের সেনাপ্রধান ও প্রেসিডেন্টের সাম্প্রতিক মার্কিন সফর, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সাথে তাদের নতুন কৌশলগত অংশীদারিত্ব এবং রেয়ার আর্থ ম্যাটেরিয়ালের বিনিময়ে মার্কিন সমর্থন আদায়ের চেষ্টা প্রমাণ করে যে, বেলুচিস্তান নিয়ে পাকিস্তান আন্তর্জাতিকভাবে বেশ শক্ত অবস্থানেই রয়েছে। চীন ও আমেরিকার মতো পরাশক্তিগুলো যেখানে তাদের বিলিয়ন ডলারের অর্থনৈতিক ও খনিজ স্বার্থ রক্ষায় ব্যস্ত, সেখানে সোশ্যাল মিডিয়ার পাতায় ‘স্বাধীন বেলুচিস্তান’ খোঁজা এক চরম অবাস্তব কল্পনা বৈ কিছু নয়। তাই আমাদের উচিত আবেগের আবেষ্টনী থেকে বের হয়ে এসে বস্তুনিষ্ঠ সত্যকে গ্রহণ করা এবং যেকোনো ধরনের ফেক নিউজ বা ভুয়া খবর ছড়ানো থেকে সম্পূর্ণ বিরত থাকা।

.png)

উন্নত দেশগুলোর অতিরিক্ত কার্বন নিঃসরণের কারণে উন্নয়নশীল দেশের মানুষের জীবন আজ চরম বিপর্যয়ের মুখে। উপকূলীয় অঞ্চলে জ্বলোচ্ছাসের কারণে মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। লবণাক্ততা বেড়ে সুপেয় পানির পরিমাণ কমে যাচ্ছে। কৃষিজমির পরিমাণ অবিশ্বাস্যভাবে কমছে। বায়ুমান নিম্নগামী হওয়ায় মানুষের আয়ুষ্কাল কমে যাচ্ছে।
৪১ মিনিট আগে
বর্ষা আমাদের নিয়তি। কিন্তু মানবিক বিপর্যয় কোনো নিয়তি নয়। বাংলাদেশের ভূ-প্রকৃতি বন্যাপ্রবণ। তাই বন্যা অনিবার্য। কিন্তু বন্যাকে জাতীয় বিপর্যয়ে পরিণত করা অনিবার্য নয়। অধিকাংশ ক্ষেত্রেই তা আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা অথবা তার অভাবের প্রতিফলন।
৩ ঘণ্টা আগে
অতিবৃষ্টি ও বন্যার প্রভাব নিত্যপণ্যের বাজারে পড়বে, এটা ধরেই নেওয়া হয়েছিল। দাবি করে বলা হচ্ছিল, প্রশাসন যেন এদিকে দৃষ্টি রাখে। বিশেষত কাঁচাবাজারে অস্বাভাবিক প্রভাব যেন না পড়ে। এমনিতেই মূল্যস্ফীতি নতুন করে বাড়ছে।
১৭ ঘণ্টা আগে
গত কয়েক দশকে গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়েছেন অনেক স্বৈরশাসক। কিন্তু পালানোর পর তাদের বেশিরভাগই দেশে ফিরতে পারেননি। আমৃত্যু নির্বাসিত জীবনযাপন করছেন। আর হাতেগোনা যে কয়জন ফিরতে পেরেছেন, তাদের কেউই রাজনীতিতে নিজেকে পুনর্বাসন করতে পারেননি। দেশে ফিরতে পারলেও জীবনের বাকি সময় কারাগারেই পার করতে হয়েছে।
১৮ জুলাই ২০২৬