স্ট্রিম সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে তিনজনকে মারধর, মোটরসাইকেল আটকে রাখা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় শাহবাগ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আব্দুর রহিম সাজিদ।
সাজিদের দাবি, হামলায় অংশ নেওয়া শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর, সূর্যসেন, সার্জেন্ট জহুরুল হক ও জিয়াউর রহমান হলের আবাসিক ছাত্র। তাদের মধ্যে আল শামস, শিহাব, সানিয়াত শুভ, সাদমান সাকিব, হীরা রহমান, অভি রহমান শাখা ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত।
অভিযোগে বলা হয়, গত ১৬ জুলাই রাতে ঢাবির ভিসি চত্বরে আড্ডা দেওয়ার সময় ফারদিন খান, আব্দুর রহিম সাজিদ ও মোর্শেদ আহমেদের ওপর অতর্কিত হামলা চালান অভিযুক্তরা। একপর্যায়ে ভুক্তভোগীদের একজনকে নির্জন স্থানে নিয়ে মারধর ও টাকা দাবি করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। মারধরের শিকার তিনজনই ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থী।
শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
ভুক্তভোগীরা জানান, গত ১৬ জুলাই রাতে ভিসি চত্বরে তারা আড্ডা দিচ্ছিলেন। এ সময় ঢাবি শিক্ষার্থী আল শামসের নেতৃত্বে কয়েকজন তাদের জেরা শুরু করেন। একপর্যায়ে তারা ফারদিনের মোটরসাইকেলের চাবি চান। অস্বীকৃতি জানালে ফারদিনকে মারধর করে বাইকটি ছিনিয়ে নেওয়া হয়।
পরে সাজিদকে ডেকে এনে সেন্ট্রাল লাইব্রেরির পেছনের অন্ধকারে মারধর করা হয়। সেখান থেকে তাঁকে জোর করে সোহরাওয়ার্দী উদ্যানে নেওয়ার চেষ্টা করলে দৌড়ে শাহবাগ থানায় আশ্রয় নেন তিনি। পরে থানা-পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সিনিয়রের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসার কথা বলে ডেকে এনে তাদের দ্বিতীয় দফায় বেধড়ক পেটানো হয়। পরে তিনজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নেন।

ভুক্তভোগীদের দাবি, গত ১৪ মে একই স্থানে তাদের আটকে পাঁচ হাজার টাকা ছিনতাই ও মারধর করেছিলেন অভিযুক্তরা।
অভিযোগ অস্বীকার করে আল শামস বলেন, ‘আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত। আগে তাদের সঙ্গে একটু ঝামেলা হয়েছিল, যা মীমাংসা হয়ে যায়। জোর করে তুলে নেওয়া বা টাকা ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেনি।’ অন্যদিকে, সানিয়াত শুভ, হীরা রহমান ও অভি রহমানও মারধরের সময় ঘটনাস্থলে থাকার কথা অস্বীকার করেছেন।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গনেশ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন জানান, অভিযোগের বিষয় তারাও জেনেছেন। তথ্য-প্রমাণ যাচাই-বাছাই করে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
ভারপ্রাপ্ত প্রক্টর ইসরাফিল রতন বলেন, ‘মোরাল পুলিশিং, ছিনতাই বা এ ধরনের ঘটনায় শিক্ষার্থীদের সম্পৃক্ততা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

.png)

রাঙামাটির বাঘাইছড়ির একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুমন্তী চাকমা (৩০) মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। সন্তান প্রসবের জন্য আজ শনিবার হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি ডাম্প ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন তিনি।
১ মিনিট আগে
রাজধানীর আরও ৫০ স্থানে স্বয়ংক্রিয় ট্রাফিক বাতি চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে সড়কে শৃঙ্খলা ফেরাতে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশদূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ নেওয়া ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
৩৬ মিনিট আগে
চট্টগ্রাম নগরীর তালিকাভুক্ত দুই সন্ত্রাসী শহীদুল ইসলাম ওরফে বুইস্যা এবং এহতেশামুল হক ওরফে ভোলা একাধিক মামলায় জামিন পেয়েছেন। গত ১১ দিনে শহীদুলকে তিনটি মামলায় হাইকোর্ট থেকে জামিন দেওয়া হয়েছে। এছাড়া সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী হত্যা মামলার আসামি এহতেশামুল পেয়েছেন দুটি মামলা জামিন।
১ ঘণ্টা আগে
চীনের সঙ্গে ভূরাজনৈতিক, অর্থনৈতিক এবং ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৮ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘লং লিভ বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
১ ঘণ্টা আগে