দেয়ালে আঁকা মুখ, নীরব মানবকথা
পৃথিবীর নানা দেশের শহরে দেয়ালজুড়ে আঁকা গ্রাফিতি আজ আর শুধু রঙিন দাগ বা অবৈধ আঁকিবুঁকি নয়; এটি হয়ে উঠেছে সময়ের ভাষা, প্রতিবাদের কণ্ঠস্বর ও জনমানুষের শিল্পচর্চার এক শক্তিশালী মাধ্যম। কানাডা ও লাতিন আমেরিকার কয়েকটি দেশের শহুরে দেয়ালে আঁকা গ্রাফিতি শুধু সৌন্দর্যের প্রকাশ নয়, বরং ইতিহাস, প্রতিবাদ ও মানুষের জীবনের গল্প বহন করে। মানুষের মুখ আঁকা গ্রাফিতি অনেক দেশেই সবচেয়ে শক্তিশালী ও আবেগঘন ভিজ্যুয়াল ভাষা হিসেবে ব্যবহৃত হয়। একটি মুখ শুধু চেহারা নয়—এটি পরিচয়, স্মৃতি, প্রতিবাদ ও মানবিক উপস্থিতির প্রতীক। এসব দেশের দেয়ালে আঁকা মুখগুলো নানা বার্তা বহন করে। কানাডা ও লাতিন আমেরিকার নানা দেশ ঘুরে ছবিগুলো তুলেছেন তারেক অণু।












.png)






