করতোয়ায় তীব্র স্রোত, ভাঙছে নদীর পাড়
ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে করতোয়া নদীতে তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় এখন ভয়াবহ রূপ ধারণ করেছে নদীভাঙন। নদীভাঙনের তীব্রতায় ঘোড়াঘাট উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া ও হুচলাডাঙ্গা এলাকায় সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরসহ শতাধিক বসতবাড়ি ও পরিবার চরম হুমকির মুখে রয়েছে। প্রতিদিনই নদীর স্রোত একটু একটু করে গ্রাস করছে বসতি। আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন নদীপাড়ের শতাধিক পরিবারের বাসিন্দারা।
ছবি তুলেছেন আব্দুল আজিজ।
দিনাজপুর
.png)












