স্ট্রিম ডেস্ক

ইরান ও ইসরায়েলের ১২ দিনের সামরিক সংঘাতের মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিমান হামলার শিকার হয়েছিলেন। ইসরায়েলি বাহিনীর ওই হামলায় তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান, যদিও সামান্য আহত হন। তেহরান দাবি করেছে, হামলার লক্ষ্যই ছিল প্রেসিডেন্টকে হত্যা করে ইরানের সরকারব্যবস্থা ভেঙে দেওয়া।
ঘটনাটি ঘটেছিল ১৫ জুন। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সংঘাতের সময় প্রেসিডেন্ট পেজেশকিয়ান তেহরানে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে অংশ নিচ্ছিলেন। সেই বৈঠক চলাকালে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আল-জাজিরাকে জানান, ইসরায়েল ইরানের নির্বাহী, আইন ও বিচার বিভাগের শীর্ষ নেতাদের একসঙ্গে হত্যা করতে চেয়েছিল। তিনি বলেন, এর জন্য ইসরায়েলকে মূল্য দিতে হবে।
ফার্স নিউজ জানিয়েছে, বৈঠকটি তেহরানের পশ্চিমের এক সরকারি ভবনের নিচতলায় চলছিল। ছয়টি ক্ষেপণাস্ত্র ভবনের প্রবেশ ও বহির্গমন পথ লক্ষ্য করে ছোড়া হয়, যাতে পালানোর রাস্তা বন্ধ থাকে এবং বাতাস চলাচল ব্যাহত হয়। হামলার পর ভবনটির বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে পূর্বনির্ধারিত জরুরি নির্গমন পথ দিয়ে প্রেসিডেন্টসহ সবাইকে বের করে আনা সম্ভব হয়। বের হওয়ার সময় প্রেসিডেন্টের পায়ে সামান্য চোট লাগে।
ইরান সন্দেহ করছে, শত্রুপক্ষের কাছে এত সঠিক তথ্য থাকার পেছনে গুপ্তচর জড়িত থাকতে পারে। এ নিয়ে তদন্ত চলছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ানও প্রথমবারের মতো এই হামলার কথা স্বীকার করেছেন। টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র নয়, ইসরায়েল তাঁকে হত্যার চেষ্টা করেছিল। তিনি তখন বৈঠক করছিলেন, আর সেই জায়গাতেই বোমাবর্ষণ করা হয়।
১৩ জুন থেকে শুরু হওয়া সংঘাত চলে টানা ১২ দিন। ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীরা নিহত হন। সরকারি হিসেবে, ইসরায়েলি হামলায় ইরানে অন্তত ১ হাজার ৬০ জন নিহত হয়েছেন। পাল্টা হামলায় ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র আঘাতে ইসরায়েলে ২৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। প্রেসিডেন্টকে হত্যাচেষ্টার অভিযোগ এই সংঘাতকে আরও স্পর্শকাতর করে তুলেছে।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে