
যুদ্ধবিরতির সমঝোতা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা-পাল্টা হামলা চলছে। সোমবার (২০ জুলাই) টানা দশম রাতের মতো ইরানের ভূখন্ডে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। খবর আলজাজিরার।
ইরানের বিভিন্ন সংবাদমাধ্যম, ইরানের পশ্চিমাঞ্চলীয় ইলাম প্রদেশের আবদানান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর শিরাজ, পূর্বাঞ্চলের চাবাহার, কেশম দ্বীপ এবং বান্দার আব্বাসে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সঙ্গে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
মেহর নিউজ এজেন্সি জানায়, মঙ্গলবার সকালে আবদানান শহরে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। আবদানানের গভর্নর বেহজাদ নূরমোহাম্মাদি জানান, দিনার কুহ এলাকায় একটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, স্থানীয় সময় রাত ১টার দিকে শিরাজ শহরের পূর্ব ও পশ্চিমাঞ্চলের দুটি স্থানে হামলা হয়েছে।
এদিকে ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, পূর্বাঞ্চলীয় শহর চাবাহারে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সঙ্গে কেশম দ্বীপেও ধারাবাহিক কয়েকটি বিস্ফোরণের খবর দিয়েছে সংস্থাটি।
এ ছাড়া ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বান্দার আব্বাস শহরেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
অন্যদিকে মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।
যুদ্ধ বন্ধে গত ১৭ জুন একটি প্রাথমিক সমঝোতা চুক্তি করে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় চুক্তিটি বাতিল করে দেশ দুটি।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার সক্ষমতা কমিয়ে দিতে তারা ইরানের বিরুদ্ধে নতুন দফায় হামলা শুরু করেছে। অন্যদিকে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা পাল্টা হামলা চালাচ্ছে।
.png)

ভারতে পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে দিল্লির রাস্তায় নেমে অনশন-বিক্ষোভের পর শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করিয়ে ঘরে ফিরেছে জেন-জিরা। জেনজিদের ওই আন্দোলনে নেতৃত্বে ছিল ভারতের প্রচলিত ব্যবস্থাকে ব্যঙ্গ করে গড়ে ওঠা সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
১০ মিনিট আগে
ইরান যুদ্ধ ও বৈশ্বিক শোধনাগার সংকটের প্রভাবে যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম ইতিহাসের সর্বোচ্চে পৌঁছেছে।আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) তথ্য অনুযায়ী, শুক্রবার (৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে গ্যালনপ্রতি ডিজেলের দাম রেকর্ড ৫ ডলার ৮৫ সেন্টে পৌঁছেছে।
২ ঘণ্টা আগে
নেপালের জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ টানেলে ৯ দিন আটকে থাকার পর মেকানিক্যাল ফোরম্যান সঞ্জয় সাহ এবং মেকানিক্যাল সুপারভাইজার কবির মহারজনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর সেনা কর্মকর্তাদের কাছে ভয়াল সেই মুহূর্তের বর্ণনা দিয়ে ৩০ বছর বয়সী সঞ্জয় সাহ বলেন, ‘অন্যদের বাঁচাতে গিয়ে আমি সময়মতো বের হতে পারিনি।
৩ ঘণ্টা আগে
নেপাল-তিব্বতে পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যার ৯ দিন পর জলবিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ত্রিশূলি-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে তাঁদের উদ্ধার করে নেপালের সেনাবাহিনী ও আন্তর্জাতিক উদ্ধারকারী দল।
৫ ঘণ্টা আগে