স্ট্রিম ডেস্ক

ইয়েমেন উপকূলের কাছে লোহিত সাগরে ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ডুবে গেছে। নৌযানটিতে থাকা ১৪ নাবিককে জীবিত উদ্ধার করেছে ইয়েমেনের কোস্টগার্ড। তাদের মধ্যে ১৩ জনই ভারতীয় নাগরিক।
মঙ্গলবার (৪ আগস্ট) ভারতের নৌপরিবহন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলাদা বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
ভারতের কেন্দ্রীয় নৌপরিবহনমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানান, এমএসভি ফাইজ নূরে অলিয়া নামের জাহাজটি ইয়েমেন উপকূলের কাছে একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে উল্টে গিয়ে ডুবে যায়। তিনি এ ঘটনাকে নিরস্ত্র বাণিজ্যিক জাহাজের ওপর ‘বিনা উসকানির হামলা’ হিসেবে উল্লেখ করে নিন্দা জানান।
মন্ত্রী বলেন, ডুবে যাওয়া জাহাজটি থেকে উদ্ধার হওয়া সব নাবিককে ইয়েমেনের মোখা বন্দরে নেওয়া হয়েছে। তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে এবং ওই অঞ্চলে কর্মরত ভারতীয় নাবিকদের নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজটিতে থাকা ১৩ ভারতীয় নাগরিককে ইয়েমেনের কর্তৃপক্ষ নিরাপদে উদ্ধার করেছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে রিয়াদে ভারতীয় দূতাবাস ইয়েমেনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।
একই সঙ্গে মন্ত্রণালয় বলেছে, লোহিত সাগর ও আশপাশের আন্তর্জাতিক নৌপথে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার ঘটনা গভীর উদ্বেগের বিষয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী ওই অঞ্চলে অবাধ ও নিরাপদ নৌচলাচল এবং বাণিজ্য দ্রুত স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে ভারত।
তবে হামলার জন্য কোনো ব্যক্তি, গোষ্ঠী বা পক্ষকে দায়ী করেনি ভারত। লোহিত সাগরে সাম্প্রতিক মাসগুলোতে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার ঘটনায় আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।
সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

.png)

ইউরোপের দুটি দেশে অজ্ঞাতনামা ড্রোন দেখা যাওয়ায় নতুন উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি বুলগেরিয়ায় ড্রোন বিস্ফোরিত হয়েছে। জার্মানির একটি সামরিক ঘাঁটির ওপর দুটি ড্রোন উড়তে দেখা গেছে। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধের মধ্যে এসব ঘটনা ঘটল।
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ায় বিরল খনিজ স্ক্যান্ডিয়ামের একটি খনিতে ৪০০ মিলিয়ন ডলার ঋণ দিবে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা বিভাগ শুক্রবার (৭ জুলাই) এই ঘোষণা দেয়।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ক্ষতিপূরণ না দিলে হরমুজ প্রণালি খোলা হবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।শনিবার (৮ আগস্ট) সামাজিক মাধ্যম টেলিগ্রামে এ কথা জানান তিনি। আরাঘচি বলেন, ইসলামাবাদ সমঝোতা স্মারক লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্র ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত হরমুজ পুনরায় খোলার সম্ভাবনা নেই।
৫ ঘণ্টা আগে
বহু বছর পর অং সান সু চির ছবি প্রকাশ করেছে মিয়ানমারের জান্তা সরকার। একইসঙ্গে তাঁকে একজন বিদেশি প্রতিনিধির সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, এটি জান্তার নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত নয়, বরং আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার কৌশলের অংশ।
৬ ঘণ্টা আগে