স্ট্রিম ডেস্ক

ইসরায়েলি হামলায় ইয়েমেনের হুতিদের সামরিক প্রধান মোহাম্মদ আল-করিম আল-ঘামারি নিহত হয়েছেন। তিনি হুতিদের সামরিক কর্মকর্তাদের মধ্যে অন্যতম শীর্ষ কর্মকর্তা ছিলেন। হুতি জানিয়েছে, নিজের দায়িত্ব পালনকালে ঘামারি নিহত হয়েছেন।
এদিকে, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) হুতিদের এই ঘোষণার পরই ইসরায়েল ঘামারিকে হত্যার দায় স্বীকার করেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, আল-ঘামারির ওপর ইসরায়েল হামলা চালিয়েছে।
অন্যদিকে, এক বিবৃতিতে হুতি বলেছে—ইসরায়েলের সঙ্গে সংঘাত শেষ হয়ে যায়নি। ইসরায়েল যে অপরাধ করেছে তার এমন শাস্তি ভোগ করবে যে ভবিষ্যতে যেন এমন কাজ করতে সাহস না করে।
এর আগে, গত আগস্টে ইসরায়েল বলেছিল, তারা আল-ঘামারিসহ হুতিদের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। ওই হামলায় রাজধানী সানায় হুতি পরিচালিত সরকারের প্রধানমন্ত্রীসহ বেশ কয়েকজন মন্ত্রী নিহত হয়েছিলেন।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, আল-ঘামারির ওপর ইসরায়েল হামলা চালিয়েছে। আমাদের দিকে যেকোনো ধরনের হুমকি আসলে ভবিষ্যতেও আমরা একই ধরনের হামলা চালাব।
কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েল-হামাসের মধ্যে গাজা যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার ছয় দিনের মাথায় আল-ঘামারি নিহত হলেন। ওই চুক্তির ফলে দুই বছরব্যাপী চলা ইসরায়েলের গাজা যুদ্ধ বন্ধ হয়েছে।
গত দুই বছরে গাজা যুদ্ধে ইসরায়েলি হামলায় প্রায় ৬৮ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং গাজা উপত্যকায় মানবিক সংকট দেখা দিয়েছে। জাতিসংঘের তদন্ত কমিশন ও বিভিন্ন মানবাধিকার সংস্থা ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর অভিযোগ এনেছে।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে