
মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনা এবং পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় বিশ্বজুড়ে অবস্থানরত নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। খবর আলজাজিরার।
সোমবার (২০ জুলাই) এক বিবৃতিতে পররাষ্ট্র দপ্তর জানায়, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। সম্ভাব্য ফ্লাইট বাতিল, সময়ে সময়ে আকাশসীমা বন্ধ এবং ভ্রমণে বিঘ্ন ঘটতে পারে— এমন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতেও বলা হয়েছে।
এ ছাড়া মধ্যপ্রাচ্যের বাইরে থাকা মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্যে বা ওই অঞ্চল হয়ে ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইরান এবং তেহরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা, কূটনৈতিক মিশন কিংবা মার্কিন নাগরিকদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থানকে লক্ষ্যবস্তু করতে পারে।
.png)

ভারতে পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে দিল্লির রাস্তায় নেমে অনশন-বিক্ষোভের পর শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করিয়ে ঘরে ফিরেছে জেন-জিরা। জেনজিদের ওই আন্দোলনে নেতৃত্বে ছিল ভারতের প্রচলিত ব্যবস্থাকে ব্যঙ্গ করে গড়ে ওঠা সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
৮ মিনিট আগে
ইরান যুদ্ধ ও বৈশ্বিক শোধনাগার সংকটের প্রভাবে যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম ইতিহাসের সর্বোচ্চে পৌঁছেছে।আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) তথ্য অনুযায়ী, শুক্রবার (৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে গ্যালনপ্রতি ডিজেলের দাম রেকর্ড ৫ ডলার ৮৫ সেন্টে পৌঁছেছে।
২ ঘণ্টা আগে
নেপালের জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ টানেলে ৯ দিন আটকে থাকার পর মেকানিক্যাল ফোরম্যান সঞ্জয় সাহ এবং মেকানিক্যাল সুপারভাইজার কবির মহারজনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর সেনা কর্মকর্তাদের কাছে ভয়াল সেই মুহূর্তের বর্ণনা দিয়ে ৩০ বছর বয়সী সঞ্জয় সাহ বলেন, ‘অন্যদের বাঁচাতে গিয়ে আমি সময়মতো বের হতে পারিনি।
৩ ঘণ্টা আগে
নেপাল-তিব্বতে পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যার ৯ দিন পর জলবিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ত্রিশূলি-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে তাঁদের উদ্ধার করে নেপালের সেনাবাহিনী ও আন্তর্জাতিক উদ্ধারকারী দল।
৫ ঘণ্টা আগে