স্ট্রিম ডেস্ক

আগাম নির্বাচনকে সামনে রেখে সংসদ ভেঙে দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। আগামী ৮ ফেব্রুয়ারি দেশটিতে আগাম নির্বাচন হওয়ার কথা রয়েছে।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) জাপান সংসদের স্পিকার আনুষ্ঠানিকভাবে একটি চিঠি পড়ে শোনান। চিঠিতে সংসদের নিম্নকক্ষ ভেঙে দেওয়ার ঘোষণার বিষয়টি উল্লেখ করা হয়। এ সময় আইনপ্রণেতারা জাপানের ঐতিহ্যবাহী স্লোগান ‘বানজাই’ (চিরজীবী হও) বলে স্লোগান দিতে থাকেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক খবরে বলা হয়েছে, জাপানের নিম্নকক্ষে সদস্য সংখ্যা ৪৬৫ জন। সংসদ ভেঙে দেওয়ার মাধ্যমে ১২ দিনব্যাপী নির্বাচনি প্রচারণার পথ প্রশস্ত হলো। আগামী মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু হবে দেশটিতে। এর আগে গত সোমবার সংসদ ভেঙে দিয়ে নির্বাচন দেওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন তাকাইচি।
গত বছরের অক্টোবরে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। মাত্র তিন মাস তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তবে এরই মধ্যে তিনি দেশটির ৭০ শতাংশ মানুষের সমর্থন পেয়েছেন। যা তাঁকে আগাম নির্বাচনের বাজি ধরতে সাহসী করে তুলে। তিনি নিজের জনপ্রিয়তা আরও বাড়াতে চাচ্ছেন। এখন সংসদের নিম্নকক্ষের ৪৬৫টি আসনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, সংসদের নিম্নকক্ষে তাকাইচির লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং জাপান ইনোভেশন পার্টির (জেআইপি)-এর জোট সামান্য সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ছিল। সাম্প্রতিক বছরগুলোতে তার দল এলডিপি ব্যাপক জনসমর্থন হারিয়েছিল। তাকাইচি এখন নিজের জনপ্রিয়তা কাজে লাগিয়ে তা পুনরুদ্ধারে এবং দলের অবস্থান শক্ত করার আশা করছেন।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৬ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৮ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
১০ ঘণ্টা আগে