স্ট্রিম ডেস্ক

ফিলিস্তিনের গাজায় রাতভর হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে চার শিশুসহ অন্তত ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহত ও একজন নিখোঁজ রয়েছেন।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) গাজা যুদ্ধ নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়।
লাইভ আপডেটে বলা হয়, ইসরায়েলের সামরিক বাহিনী রাতভর গাজা শহরে হামলা চালিয়েছে। বিশেষ করে, গাজার প্রাণকেন্দ্রে বেশ কয়েকটি ভয়ঙ্কর হামলা চালিয়েছে ইসরায়েল।
আল-আকসা টিভির খবরে বলা হয়েছে, গাজা শহর আরও একটি ভয়ঙ্কর রাত পার করেছে। এদিকে, হাসপাতাল সূত্রের বরাতে আল জাজিরার অ্যারাবিক সার্ভিসের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি হামলায় চার শিশুসহ অন্তত ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, গাজা শহরের দক্ষিণের সাবরা এলাকার একটি বাড়িতে ইসরায়েলি হামলায় দুই ফিলিস্তিনি নিহত এবং একজন আহত হন।
অন্যদিকে, গাজা শহরের দক্ষিণ-পশ্চিমের তাল আল-হাওয়ায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবুতে হামলায় অন্তত দুইজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। আর গাজার পশ্চিমের নাসরে তাঁবুতে হামলায় একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। নিহত অপর চারজনের ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) পর্যন্ত গাজা যুদ্ধে ৬৩ হাজার ৭৪৬ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে ১৩১ শিশুসহ অনাহারে মারা গেছেন ৩৬৭ জন ফিলিস্তিনি।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৫ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে