স্ট্রিম ডেস্ক

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্রের হামলা ও শুল্ক আরোপের হুমকি সত্ত্বেও ইরানের সঙ্গে কাজ অব্যাহত রাখবে রাশিয়া।
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপের বিষয়ে প্রশ্ন করলে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়া দুই দেশের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক চুক্তিগুলো বাস্তবায়ন করবে। কোনো বহিঃশক্তি এই দুই দেশের সম্পর্কের ধরন পরিবর্তন করতে পারবে না।
আজ বুধবার (১৪ জানুয়ারি) ইরান সংকট নিয়ে দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
মস্কোতে এক সংবাদ সম্মেলনে লেভরভ বলেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপগুলো বিশ্বব্যবস্থাকে বিভক্ত করে দিচ্ছে এবং এর ফলে ওয়াশিংটনের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আমাদের সহকর্মীরা যখন এই ধরনের আচরণ করেন, তখন তাদের আর নির্ভরযোগ্য মনে হয় না।
লাভরভ আরও বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে যেসব নীতি প্রচার করে আসছে এখন সেগুলো ত্যাগের মাধ্যমে কয়েক দশক ব্যয় করে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক কাঠামোকে তারা দুর্বল করে দিচ্ছে।
লাভরভ বলেন, আন্তর্জাতিক অঙ্গনে তাদের এই কর্মকাণ্ডগুলো ইঙ্গিত দেয়, যুক্তরাষ্ট্রের সহকর্মীরা বহু বছর ধরে অংশগ্রহণে গড়ে তোলা পুরো বিশ্ব ব্যবস্থাটিকে এখন ভেঙে দেওয়ার পথে হাঁটছেন। বিশ্বায়নের পাশাপাশি বর্তমান আন্তর্জাতিক শৃঙ্খলা কার্যত এখন ভেঙে ফেলা হয়েছে।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা দিয়েছেন, যেসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাবে তাদেরকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে গেলে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কের মুখে পড়তে হবে।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে