স্ট্রিম ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে তাঁকে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানো উচিত বলে মন্তব্য করেছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি।
সম্প্রতি নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তাঁর বিরুদ্ধে চার্জ গঠন করেছে। আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর স্থান হেগে।’
আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহুর নিউইয়র্ক সিটিতে আসার কথা রয়েছে। মেয়র মামদানি জানান, নেতানিয়াহু এলে তাঁকে গ্রেপ্তার করা হবে কি না, তা নিয়ে তাঁর প্রশাসন আলোচনা করছে। তবে নিজের নিয়ন্ত্রণে থাকা নিউইয়র্ক পুলিশ বিভাগকে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার আইনি এখতিয়ার তাঁর রয়েছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। এ নিয়ে তিনি সিটির আইন বিভাগের সঙ্গে ‘আলোচনা’ করছেন।
মামদানি বলেন, ‘নিউইয়র্ক সিটির আইন আমাকে যতটুকু করার অনুমতি দেবে, ততটুকুই করব।’
গত বছর মেয়র নির্বাচনী প্রচারণার সময় নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে মামদানি বলেছিলেন, নেতানিয়াহু সিটিতে এলে তিনি গ্রেপ্তারের নির্দেশ দেবেন। সে সময় তিনি জানিয়েছিলেন, গাজা যুদ্ধে নেতানিয়াহুর ভূমিকার কারণে আইসিসির জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে তিনি সম্মান জানাতে চান।
মেয়র মামদানির ওই গ্রেপ্তার হুমকির প্রতিক্রিয়ায় বেনিয়ামিন নেতানিয়াহু স্থানীয় রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে জানান, তিনি এ নিয়ে মোটেও চিন্তিত নন। উল্টো তিনি মেয়রের বিরুদ্ধে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সমর্থন এবং আমেরিকাবিদ্বেষের অভিযোগ তোলেন।
নেতানিয়াহু বলেন, ‘আমার মনে হয় মামদানি জানেন না, যারা ইহুদি ও ইসরায়েলকে ঘৃণা করে তারা মূলত আমেরিকাকেই ঘৃণা করে। আমার মনে হয়, মামদানি নিজেই গোপনে আমেরিকাকে ঘৃণা করেন।’

.png)

হরমুজ প্রণালির আশপাশে ইরানের আইআরজিসির বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার পর সংঘাত আবার বড় যুদ্ধে গড়ানোর আশঙ্কার মধ্যেই মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এ অভিযান শুরু করে মার্কিন বাহিনী।
৮ ঘণ্টা আগে
চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন শিপিং কোম্পানি কসকোর বিরুদ্ধে জাহাজে গোপন সরঞ্জাম ব্যবহার করে গোয়েন্দাগিরির অভিযোগ উঠেছে। মার্কিন প্রশাসনের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সের কাছে দাবি করেছেন, এসব সরঞ্জাম ব্যবহার করে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের উপকূলের কাছে গোপন সামরিক যোগাযোগের তথ্য সংগ্রহ করছে বেইজিং।
৮ ঘণ্টা আগে
আফগানিস্তানে দুই দশকের যুদ্ধে বেসামরিক হতাহতদের অধিকাংশই ন্যায়বিচার, ক্ষতিপূরণ কিংবা তাঁদের দুর্ভোগের স্বীকৃতি পাননি বলে জানিয়েছে জাতিসংঘ। ভুক্তভোগীদের অনেকেই প্রতিশোধের ভয় ও বিচারব্যবস্থার ওপর আস্থার অভাবে প্রতিকার চাওয়ার চেষ্টা করেননি। যারা প্রতিকার চেয়েছেন তাঁদের মধ্যে বেশির ভাগই ব্যর্থ হয়েছেন।
১১ ঘণ্টা আগে
গত জুনে স্বাক্ষরিত অন্তর্বর্তী সমঝোতা চুক্তিতে দেওয়া প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র মানলে তাৎক্ষণিকভাবে পাল্টা সাড়া দেওয়ার কথা জানিয়েছে ইরান। তবে ইরানে নতুন করে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই হরমুজ প্রণালিতে দুটি সৌদি তেলবাহী সুপারট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে।
১৩ ঘণ্টা আগে