
যশোরের শার্শা উপজেলায় কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। একই বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে তার দুই শিশুসন্তানের মরদেহও। সন্তানদের হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো সাবির (৫) ও জাবির (আড়াই বছর)। তাদের বাবা কামাল হোসেন ওই গ্রামের মৃত নেদন আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কামালের একাধিক স্ত্রীর ঘরে সাত সন্তান রয়েছে। আগের দুই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর সর্বশেষ স্ত্রীও পারিবারিক কলহের জেরে প্রায় এক সপ্তাহ আগে দুই সন্তানকে রেখে নড়াইলে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে সন্তানেরা বাবার কাছেই ছিল।
মঙ্গলবার বিকেলে পরিবারের সদস্যরা বাড়িতে গিয়ে দুই শিশুর মরদেহ দেখতে পান। পরে বাড়ির উঠান থেকে কামালের মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
শার্শা থানার ওসি শামিনুল হক বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে দুই শিশুকে হত্যার পর কামাল আত্মহত্যা করেছেন। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।’
কামালের ছোট ভাইয়ের স্ত্রী শিরিনা বলেন, দুপুরে বাজার থেকে রুটি কিনে বাড়িতে ফেরেন কামাল। এরপর দুই শিশুকে রুটির সঙ্গে বিষজাতীয় কিছু খাওয়ানো হয়েছে বলে তারা ধারণা করছেন। পরে শিশু দুটিকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।
শিরিনা বলেন, ‘বাড়িতে তখন কেউ ছিল না। পরে কামালের অন্য ঘরের এক ছেলে শিশু দুটিকে ঝুলন্ত অবস্থায় দেখে কান্নাকাটি শুরু করে। তখন আমরা গিয়ে তাদের নামাই।’
পারিবারিক কলহের জেরেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন স্বজনরা। তবে এর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।
.png)

মিটার নেই, বিদ্যুৎ সংযোগও নেই। তবুও ৬৯২ টাকা বিদ্যুৎ বিলের কাগজ পেয়েছেন জামালপুরের মাদারগঞ্জের পল্লী বিদ্যুতের গ্রাহক শ্রী নিমাই চন্দ্র সরকার। তার অভিযোগ, মিটার খুলে নেয়ার পর নতুন কোনো মিটার সংযোগ না দেয়া হলেও বিল আসায় বিস্মিত তিনি।
৩ ঘণ্টা আগে-2aeb91-256x144.webp)
রংপুরের কয়েকটি উপজেলায় চাহিদার তুলনায় বিদ্যুৎ মিলছে অর্ধেক। এতে সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বিদ্যুৎ না থাকায় হাসপাতালের ফ্যান বন্ধ। চলছে না এক্স-রে, ইসিজি, নেবুলাইজারসহ গুরুত্বপূর্ণ যন্ত্র। কোথাও আবার জরুরি বিদ্যুৎ সংযোগ না থাকায় মুঠোফোনের আলোয় রোগী দেখতে হচ্ছে চিকিৎসক-নার্সদের।
৩ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩ সেপ্টেম্বর ডেঙ্গু রোগী ছিলেন ৪৫। এর আগের ২৪ ঘণ্টায় এখানে ভর্তি হন ১৬ জন। সবমিলে ওই সপ্তাহে ভর্তির সংখ্যা ৮৭ জন। গত ১৮ আগস্ট ডেঙ্গুতে একজনের মৃত্যুও হয়। অথচ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গু রোগী ভর্তিই হয়েছেন একজন।
৫ ঘণ্টা আগে
তরুণ উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথে প্রধান তিন বাধা হিসেবে দক্ষতার ঘাটতি, ঋণপ্রাপ্তির কঠিন শর্ত ও আমলাতান্ত্রিক জটিলতার কথা বলেছেন যশোরের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। একই সঙ্গে স্থানীয় অর্থনীতির চাহিদার সঙ্গে জাতীয় প্রশিক্ষণ কর্মসূচির সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
৬ ঘণ্টা আগে