স্ট্রিম ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা যুদ্ধ ইসরায়েলের ক্ষতি করছে। এই যুদ্ধ শেষ পর্যন্ত ইসরায়েলকে থামতে বাধ্য করবে। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ইসরায়েলের আগে যে প্রভাব ও চাপ সৃষ্টির ক্ষমতা ছিল, দীর্ঘস্থায়ী লড়াইয়ের কারণে তারা সেটি হারিয়ে ফেলেছে।
সোমবার রাতে মার্কিন সংবাদমাধ্যম ডেইলি কলারকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেছেন। মার্কিন সংবাদমাধ্যমটির বরাতে আল-জাজিরা অ্যারাবিক জানিয়েছে, ওই সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘তাদের এই যুদ্ধ শেষ করতেই হবে। কোনো সন্দেহ নেই, ইসরায়েলের জন্য এই যুদ্ধ ক্ষতিকর।’
সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ‘ইসরায়েল হয়তো যুদ্ধে জয়ী হতে পারে, কিন্তু জনমতের লড়াইয়ে তারা জিতছে না। আর সেটিই তাদের ক্ষতিগ্রস্ত করছে।’
ট্রাম্পের ভাষায়, ‘১৫ বছর আগে ইসরায়েল ছিল সবচেয়ে শক্তিশালী লবিং গ্রুপ, যাদের কংগ্রেসের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ ছিল। এখন তারা সেই প্রভাব হারিয়েছে।’ ট্রাম্প দৃঢ়তার সঙ্গে এ কথাও বলেছেন, ‘ইসরায়েলের জন্য আমি যতটুকু করেছি আর কেউ ততটুকু করেনি।’
ইসরায়েলের জন্য কী করেছেন তার উদাহরণ দিতে গিয়ে ট্রাম্প সাম্প্রতিক ইরানে হামলার কথা উল্লেখ করেছেন। ১২ দিনের ওই ইরান-ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছিল।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে ইসরায়েল গাজায় জেনোসাইড চালিয়ে আসছে। এ যুদ্ধে এখন পর্যন্ত ২ লাখ ৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি হতাহতের শিকার হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এ ছাড়া ৯ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ, লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত ও খাদ্যাভাবে বহু মানুষের মৃত্যু হয়েছে।
গত রোববার যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট গাজার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একটি সংঘাতপরবর্তী পরিকল্পনার বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে যে, এই পরিকল্পনা গাজা উপত্যকাকে কমপক্ষে ১০ বছরের জন্য যুক্তরাষ্ট্রের অধীনে পরিচালিত একটি ট্রাস্টিশিপে পরিণত করবে। একই সঙ্গে একে পর্যটন অবকাশকেন্দ্র এবং উচ্চ প্রযুক্তির উৎপাদন ও প্রযুক্তিকেন্দ্রে রূপান্তরিত করার পরিকল্পনা করছে।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে