স্ট্রিম ডেস্ক

জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। একইসঙ্গে তাঁর চিকিৎসা পেশায় কাজ করার ওপর আজীবন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। খবর বিবিসির।
জার্মানির গোপনীয়তা-সংক্রান্ত আইন অনুযায়ী, ৪১ বছর বয়সী ওই চিকিৎসকের নাম শুধু ‘ইয়োহানেস এম.’ প্রকাশ করা হয়েছে। বার্লিনের আদালত তাঁকে ২০২১ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের জুলাইয়ের মধ্যে ১২ নারী ও তিন পুরুষ হত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছেন।
তদন্তকারীদের ধারণা, এসব ঘটনায় শেষ নয়। প্রসিকিউটররা এই চিকিৎসকের বিরুদ্ধে আরও ৭৬টি মৃত্যুর ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছেন। এসব অভিযোগ প্রমাণিত হলে এটি জার্মানির ইতিহাসের অন্যতম বড় ধারাবাহিক হত্যাকাণ্ড হবে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।
আদালতে জানানো হয়, নিহতরা ২৫ থেকে ৯৪ বছর বয়সী এবং গুরুতর অসুস্থ ছিলেন। তবে মারা যাবেন- এমন গুরুতর অসুস্থতা ছিল না।
প্রসিকিউটরদের অভিযোগ, বাড়িতে গিয়ে রোগী দেখার সময় ওই চিকিৎসক তাদের সম্মতি ছাড়াই বিভিন্ন ওষুধে প্রাণঘাতী সংমিশ্রণ প্রয়োগ করতেন। অপরাধের প্রমাণ নষ্ট করতে কয়েকটি ঘটনায় তিনি আগুন পর্যন্ত দিয়েছিলেন।
প্রসিকিউটররা জানান, ২০২৪ সালের জুলাইয়ে গ্রেপ্তারের ঠিক আগে একদিনে তিনি দুই রোগীকে হত্যা করেন। প্রথমে বার্লিনের কেন্দ্রস্থলে ৭৫ বছর বয়সী এক পুরুষ এবং কয়েক ঘণ্টা পরে পাশের একটি জেলায় ৭৬ বছর বয়সী এক নারী হত্যা করেন। পরে ওই নারীর বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন তিনি।
গত মাসে অভিযুক্ত চিকিৎসক আদালতে স্বীকারোক্তি দেন, তিনি নিজের গুরুতর অসুস্থ ১২ রোগীকে হত্যা করেছেন। আদালতে এই চিকিৎসক বলেন, তিনি নিজেকে বিশ্বাস করিয়েছিলেন যে, সঠিক কাজই করছেন। রোগীদের ‘যন্ত্রণা ও অসুস্থতা’ থেকে মুক্তি দিচ্ছেন।
এই চিকিৎসক আরও বলেন, ‘সব সময়ই আমি ভেবেছি, সবার জন্য এটাই সবচেয়ে উত্তম।’

.png)

গাজার মধ্যাঞ্চলে একাধিক ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় চার বছরের এক শিশুসহ অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রোববার গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ ও স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।
৮ ঘণ্টা আগে
ইরান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে খাদ্য ও জ্বালানির দাম বেড়ে গেছে। দেশটির এমন অর্থনৈতিক দুরবস্থা নিয়ে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি মিম শেয়ার করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও আলোচক দলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফ। সম্প্রতি মূল্যস্ফীতির চাপ কমাতে কম শুল্কে ৩ লাখ টন সস্তা গর
৯ ঘণ্টা আগে
অভিযোগ-পাল্টা অভিযোগে ভেস্তে গেছে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনা। ‘ব্যর্থ’ আলোচনা শেষে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মার্কিন শুল্কের প্রতিক্রিয়ায় পাল্টা আমদানি শুল্ক আরোপের ঘোষণা দয়েছেন। কানাডার পক্ষ থেকে এই শুল্ককে বলা হচ্ছে ‘ডলার-ফর-ডলার’।
১০ ঘণ্টা আগে
সিরিয়ায় হামলা চালিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তুরস্কের সঙ্গে ইসরায়েলকে ‘অর্থহীন সংঘাতে’ জড়ানোর ঝুঁকি বাড়াচ্ছেন বলে মন্তব্য করেছে ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ।
১১ ঘণ্টা আগে