কাজী মাকতাবার পান্থ

ফুটবল মাঠের লড়াই থামে ৯০ মিনিটে, কখনোবা টাইব্রেকারে। রেফারি বাজান শেষ বাঁশি। ম্যাচের স্কোর আর গ্যালারির গর্জন আচমকা থমকে যায়। রেকর্ডের খাতা হয় নিস্তব্ধ। কোটি টাকার তারকাখ্যাতি কিংবা বিজ্ঞাপনী জৌলুস মুহূর্তেই ধুয়েমুছে যায়। সবুজ ঘাসে দাঁড়িয়ে থাকা মহাতারকারা তখন কেবল রক্তমাংসের মানুষ হিসেবে ধরা দেন।
চলতি বিশ্বকাপ ঠিক তেমনই চিরন্তন সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে পুরো বিশ্বকে। চার মহাতারকার ভেজা চোখ ফুটবলকে নিছক খেলার গণ্ডি থেকে বের করে এনেছে। বলেছে, কারও কান্না বিদায়ের আর কারও কান্না বিজয়ের।
বিশ্বকাপের এই মহাকাব্যে প্রথম ঐতিহাসিক বিদায়ের ঘটনা ঘটে রাউন্ড অব ৩২-এর লড়াইয়ে। পর্তুগালের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ক্রোয়েশিয়া। সেই সঙ্গে শেষ হয়ে যায় লুকা মদ্রিচের বিশ্বকাপ অভিযান। রেফারির শেষ বাঁশি বাজতেই মদ্রিচ কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে ছিলেন। দেখাননি কোনো নাটকীয় প্রতিক্রিয়া। শুধু চোখের কোণে জমে থাকা জল বলে দিচ্ছিল এক যুগের সমাপ্তির কথা।
বছরের পর বছর ক্রোয়েশিয়া দলের ভার যেন একাই বইছিলেন মদ্রিচ। সেই মদ্রিচের বিদায়টি যেন নিঃশব্দেই হয়ে গেল। বিশ্বকাপ ট্রফি তাঁর হাতে ওঠেনি। ২০১৮ বিশ্বকাপে রানার্সআপ এবং ২০২২-এ তৃতীয় স্থান অর্জন মদ্রিচকে অনন্য উচ্চতায় বসিয়েছিল।
শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে হেরে যায় ব্রাজিল। সেই সঙ্গে শেষ হয় নেইমারের বর্ণিল জাতীয় দল ক্যারিয়ার। হলুদ জার্সি গায়ে শেষবারের মতো মাঠ ছাড়ার সময় নেইমারের চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ে। সেই জলে পরাজয়ের গ্লানির চেয়ে হয়তো অভিমানই ছিল বেশি।
ব্রাজিলের ১০ নম্বর জার্সি বরাবরই স্পেশাল। পেলে, জিকো ও রোনালদিনহোদের উত্তরাধিকার সূত্রে পাওয়া এই জার্সি কোটি মানুষের আবেগের প্রতীক। সেই জার্সির সঙ্গে চার বিশ্বকাপ ও নিজের দীর্ঘ পথচলার সমাপ্তি টানেন নেইমার। নেইমারের অশ্রু মনে করিয়ে দেয় যে জীবনের অধ্যায় যতই গৌরবময় হোক না কেন, প্রতিটি সুন্দর যাত্রার সমাপ্তি থাকে।
নেইমারের শতচেষ্টার পর ট্রফি না পাওয়ার যাত্রাকে কবিতার ভাষায় বললে— ‘পাহাড় ডিঙিয়ে শেষ, শূন্য হাতে ফিরে আসা; বৃথা গেল যত শ্রম, বৃথা গেল মোর হাজারও চেষ্টা।’
শেষ ১৬-র আরেক ম্যাচে যোগ করা সময়ে মিকেল মেরিনোর গোলে পর্তুগালের বিরুদ্ধে ১-০ গোলে জয় পায় স্পেন। আসরের অন্যতম ফেভারিট পর্তুগাল থেমে গেল শেষ ১৬ তেই। দেশটির মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো তখন মাথা নিচু করে মাঠে দাঁড়িয়ে। তাঁর চারপাশে শত শত ক্যামেরার লেন্স আর লাখো মানুষের চোখ। অথচ রোনালদো তখন পৃথিবীর সবচেয়ে একা মানুষ। চোখের জল আড়াল করার কোনো চেষ্টাই তিনি করলেন না।
করবেন বা কীভাবে। তাঁর অশ্রুসিক্ত চোখ মোছার জন্য কোনো সতীর্থ এগিয়ে এলেন না। দেখে মনে হচ্ছিল তিনি হয়তো কোনো নির্জন বিচ্ছিন্ন দ্বীপে নিজেকে হারিয়ে ফেলেছেন। তাঁর এই কান্না নিছক ম্যাচের হারের কান্না নয়, সময়ের কাছে পরাজয়ের স্বীকারোক্তি।
ছয় বিশ্বকাপে গোলের অনন্য রেকর্ড করা রোনালদোর ক্যাবিনেট ট্রফি আর প্রাপ্তিতে ঠাসা। কিন্তু ক্যারিয়ারের শেষ প্রান্তে এসেও বিশ্বকাপের সোনালি ট্রফিটা তাঁর ছোঁয়া হলো না।
গল্পের স্ক্রিপ্ট যখন বিষাদের চাদরে ঢাকা, ঠিক তখনই ফুটবল দেখায় তার চিরচেনা প্রত্যাবর্তনের রূপকথা। মিসরের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে আর্জেন্টিনা তখন ২-০ গোলে পিছিয়ে। কোটি সমর্থক তখন বিদায়ের আশঙ্কায় অশ্রুসিক্ত। মনে হচ্ছিল হয়তো আরও এক কিংবদন্তির বিদায়।
কিন্তু ফুটবল তো আর কোনো যৌক্তিক নিয়ম মেনে চলে না। প্রথমে এক গোল শোধ করে আর্জেন্টিনা। তারপর আসে সমতা। সবশেষে ১৪ মিনিটের মধ্যে ৩-২ ব্যবধানে অবিশ্বাস্য জয় তুলে নেয় তারা। শেষ বাঁশি বাজতেই লিওনেল মেসি মাঠের মাঝে হাঁটু গেড়ে বসে পড়েন। সতীর্থরা ছুটে এসে তাঁকে জড়িয়ে ধরেন। মেসির চোখ বেয়ে তখন নামছিল আনন্দ আর স্বস্তির ধারা।
মেসি তো বিশ্বকাপের সোনালি ট্রফিতে চার বছর আগেই চুমু খেয়েছেন। এই জয়ের পর তাঁর কান্নাটা হয়তো মায়ার। পরাজয়ের মুখ থেকে নিজেকে ফিরিয়ে আনার স্বস্তি ছিল সেখানে। ফুটবলকে সবটুকু দিয়ে দেওয়া মানুষটি হয়তো ভাবতেই পারেন তাঁর এখনো দীর্ঘ পথ পাড়ি দেওয়া বাকি।
এই জল রোনালদোর মতো স্বপ্নভঙ্গের ছিল না। নেইমারের মতো শেষ বিদায়ের কিংবা মদ্রিচের মতো নিঃশব্দের বিদায়ও ছিল না। এই জল ছিল পুনর্জন্মের। কয়েক মিনিট আগেও যে মানুষটি চরম ট্র্যাজেডির মুখোমুখি দাঁড়িয়ে ছিলেন, তিনি ফিরে পেলেন নতুন ভোরের আলো।

.png)

বাংলাদেশে ব্রাজিলের জাতীয় ফুটবল দলের ম্যাচ আয়োজনের সম্ভাবনা এখনো নিশ্চিত নয়। তবে ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করে মাঠের অবস্থা নিয়ে সন্তুষ্টি জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের প্রতিনিধি দল।
৮ ঘণ্টা আগে
পর্তুগালের চতুর্থ বিভাগের দল রিয়াল স্পোর্ট ক্লাবের হয়ে প্রীতি ম্যাচ খেলতে নেমেছিলেন মিডফিল্ডার কেভিন কাস্ত্রো। ম্যাচ শুরুর ১০ মিনিট পরেই হঠাৎই অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়েন ২৫ বছর বয়সী সাবেক ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের এই মিডফিল্ডার। তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে।
১০ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। রোববার (২৩ আগস্ট) প্রকাশিত হালনাগাদে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে টপকে প্রথমবার র্যাঙ্কিংয়ের ছয়ে উঠে এসেছে টাইগাররা। ম্যাকাইয়ে সিরিজের শেষ টেস্টে বড় ব্যবধানে হারলেও ডারউইনে ঐতিহাসিক জয়ে র্যাঙ্কিংয়ে এক লাফে তিন
১১ ঘণ্টা আগে
দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়া মাটিতে টেস্ট সিরিজ খেলতে নেমেছিল বাংলাদেশ। প্রথম টেস্টে অনবদ্য পারফরম্যান্সে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছিল টাইগাররা। ডারউইনের ওই টেস্টে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করে ৪২৬ রানের পাহাড় গড়েছিল বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের চোখধাঁধানো সেঞ্চুরি, অধ
১২ ঘণ্টা আগে