স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার উদ্যোগ আদালতে ধাক্কা খাওয়ার পর এবার সেই রায় পুনর্বিবেচনার আবেদনের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এ বিষয়ে তিনি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে পুনঃশুনানির আবেদন করবেন। খবর আলজাজিরার।
বুধবার (৮ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘আমেরিকার নাগরিকত্ব বিক্রির জন্য নয়। সুপ্রিম কোর্টের রায়টি ভুল।’ তিনি আরও জানান, অবিলম্বে সর্বোচ্চ আদালতে পুনঃশুনানির আবেদন করা হবে।
চলতি বছরের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প একটি নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রে অস্থায়ী বৈধ মর্যাদাসম্পন্ন বা কাগজপত্রবিহীন অভিবাসী বাবা–মায়ের ঘরে জন্ম নেওয়া শিশুদের মার্কিন নাগরিকত্ব পাওয়ার বিধান বাতিলের উদ্যোগ নেন। তবে গত মাসে দেশটির সুপ্রিম কোর্ট ৬–৩ ভোটে তার সেই উদ্যোগ খারিজ করে দেন।
আদালতের মতে, ট্রাম্পের নির্দেশনা যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনীর সঙ্গে সাংঘর্ষিক। ওই সংশোধনীতে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া এবং দেশটির এখতিয়ারের অধীন ব্যক্তিদের নাগরিকত্বের অধিকার নিশ্চিত করা হয়েছে।
সুপ্রিম কোর্টের এ রায়কে ‘দেশের জন্য দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন ট্রাম্প। জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে তিনি কংগ্রেসের রিপাবলিকান সদস্যদের আইন প্রণয়নের আহ্বানও জানিয়েছেন।
আইন বিশেষজ্ঞদের মতে, সুপ্রিম কোর্টে কোনো মামলার পুনঃশুনানির আবেদন খুব কমই গ্রহণ করা হয়। বিশেষ করে চূড়ান্ত রায় ঘোষণার পর পুনর্বিচারের অনুমতি দেওয়ার নজির গত কয়েক দশকে অত্যন্ত বিরল।
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসননীতি কঠোর করার উদ্যোগ নিয়েছেন ট্রাম্প। সাম্প্রতিক মাসগুলোতে অভিবাসন–সংক্রান্ত কয়েকটি বিষয়ে সুপ্রিম কোর্ট তাঁর পক্ষে রায় দিলেও জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার ক্ষেত্রে আদালত তাঁর অবস্থান প্রত্যাখ্যান করেছে।
গত বছরের মে মাসে প্রকাশিত মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউট–পেন স্টেটের এক গবেষণায় বলা হয়, ট্রাম্পের প্রস্তাব কার্যকর হলে প্রতি বছর প্রায় ২ লাখ ৫৫ হাজার শিশু যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব ছাড়া জন্ম নিত। এর ফলে ২০৪৫ সালের মধ্যে দেশটিতে কাগজপত্রবিহীন মানুষের সংখ্যা প্রায় ২৭ লাখ বেড়ে যেতে পারে।

.png)

ইসরায়েলের ওপর যৌথ নিষেধাজ্ঞা আরোপে নিজ নিজ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্স ও যুক্তরাজ্যের ১০২ সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা রক্ষা এবং ইসরায়েলের যুদ্ধাপরাধ বন্ধের লক্ষ্যে তাঁরা এই যৌথ পদক্ষেপের দাবি জানান। ফরাসি সংবাদমাধ্যম ‘ল্য মঁদ’-এ শনিবার (২২ আগস্ট) প্র
৪ ঘণ্টা আগে
প্রতিবেশীরা কেবল ভারতের স্বার্থ রক্ষা করবে এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশসহ অন্যান্য প্রতিবেশীদের স্বার্থকে সম্মান জানানোর ওপর জোর দেন তিনি। শনিবার (২২ আগস্ট) নয়াদিল্লিতে ‘ইকোনমিক টাইমস (ইটি) ওয়ার্ল্ড লিডার্স ফোরাম’-এর অধিবেশনে এসব কথা
৭ ঘণ্টা আগে
ভারতের ওডিশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এতে এক বাংলাদেশিসহ ২৪ নাবিক ছিলেন। খবর এনডিটিভির।
৮ ঘণ্টা আগে
ইরানকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের কর্মসূচিতে প্রতিবেশী কেউ যোগ দিলে, তাকে শত্রু গণ্য করার ঘোষণা দিয়েছে তেহরান। ইরানের বিরুদ্ধে অবস্থান নিলে এসব দেশে হামলা চালানো হবে বলে জানিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই। খবর আলজাজিরার।
৮ ঘণ্টা আগে