স্ট্রিম ডেস্ক

বাংলাদেশে জঙ্গি সংগঠন আল-কায়েদার ভারত উপমহাদেশ শাখা (একিউআইএস) গোপনে সেল গঠনের চেষ্টা করছে। এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের একটি পর্যবেক্ষক দল। গত ১০ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জাতিসংঘের আল-কায়েদা ও ইসলামিক স্টেট বিষয়ক মনিটরিং টিম জানায়, একিউআইএস গত বছর দিল্লির লালকেল্লায় গাড়ি বোমা হামলা চালিয়েছিল। এখন তারা বাংলাদেশে নিজেদের শাখা বিস্তারের চেষ্টা করছে। সংগঠনটি ছোট ছোট বিচ্ছিন্ন সেলের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। তারা নিজেদের আলাদা অর্থ ও রসদ সরবরাহ নেটওয়ার্ক গড়ে তুলেছে।
জাতিসংঘের ৩৮তম প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে সন্ত্রাসী হামলার ঝুঁকি অপরিবর্তিত রয়েছে। তবে আফ্রিকার সাহেল অঞ্চল ও দক্ষিণ এশিয়ায় এ ঝুঁকি বেড়েছে। আল-কায়েদার মূল কেন্দ্রীয় নেতৃত্ব এখন অনেকটাই কোণঠাসা অবস্থায় রয়েছে।
আঞ্চলিক পরিস্থিতিতে আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ টিটিপিকে আশ্রয় দেওয়ার তথ্য অস্বীকার করেছে। তবে বাস্তবে তাদের সমর্থনের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে সোমালিয়ায় আল-শাবাবের তৎপরতা বৃদ্ধি পেয়েছে।

.png)

দীর্ঘদিন সমুদ্রে মোতায়েন রয়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। বারবার মোতায়েনের সময় বৃদ্ধি করায় মানসিক চাপে পড়েছেন জাহাজটির নাবিকরা। ইতোমধ্যে কয়েকজন পানিতে ঝাঁপ দিয়ে আত্নহত্যার চেষ্টা করেছেন বলে মার্কিন সামরিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
২ ঘণ্টা আগে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথমবারের মতো বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জ সফর করেছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাতে এ তথ্য জানানো হয়। পুতিনের এই সফরে ক্ষোভ জানিয়েছে জাপান।
২ ঘণ্টা আগে
কিউবা ঠিক যেমন রাষ্ট্র হতে চেয়েছিল, শেষ পর্যন্ত তেমন হতে পারেনি। কিন্তু শত্রুরা এ কথা স্বীকার করে না যে চারপাশের কঠিন বাস্তবতায় কিউবা ঠিক ততটুকুই এগোতে পেরেছে, যতটুকু তাদের এগোতে দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা আবারও অনিশ্চয়তায় পড়েছে। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের পাল্টাপাল্টি অবস্থানের পাশাপাশি ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ব্যর্থতার অভিযোগ তুলেছেন। বিশ্লেষকদের মতে, যুদ্ধ দীর্ঘায়িত করে ওয়াশিংটনের ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে তেহরান।
৭ ঘণ্টা আগে