তথ্যসূত্র:

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) হাবশান গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর প্রেক্ষিতে ওই গ্যাসক্ষেত্রের সমস্ত কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) আবুধাবি মিডিয়া অফিস এই তথ্য নিশ্চিত করেছে।
আবুধাবি মিডিয়া অফিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) জানিয়েছে, একটি ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল প্রতিহত করার পর এর ধ্বংসাবশেষ হাবশান গ্যাস স্থাপনায় আছড়ে পড়ে। এর ফলে সেখানে আগুনের সূত্রপাত হয়। তবে জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
এক বিবৃতিতে বলা হয়, ‘অগ্নিকাণ্ডের ঘটনার পর নিরাপত্তা বিবেচনায় গ্যাসক্ষেত্রে বর্তমানে কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বিমান হামলা চালানোর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বিরাজ করছে। এর জবাবে ইসরায়েল ছাড়াও জর্ডান, ইরাক এবং ওই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি থাকা সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান।
গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা ইরান থেকে ছোড়া ১৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২৬টি ড্রোন সফলভাবে প্রতিহত করেছে। মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত মোট ৪৫৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২ হাজার ৩৮টি ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
১ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে