তথ্যসূত্র:

চলমান সংঘাত নিরসনে ইরানের সঙ্গে কোনো চূড়ান্ত চুক্তি না হলে আবার পুরোদমে যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পেন্টাগনের নিয়মিত সংবাদ সম্মেলনে দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই হুমকি দেন।
হেগসেথ বলেন, ‘আমরা এই সংঘাতের শান্তিপূর্ণ ও সুন্দর সমাধান চাই। তবে ইরান যদি “ভুল সিদ্ধান্ত” নেয় এবং আলোচনায় ব্যর্থ হয়, তবে আমাদের কাছে “কঠিন পথ” খোলা রয়েছে। আমাদের বাহিনী পুনরায় হামলা চালাতে পুরোপুরি প্রস্তুত।’
হেগসেথ জানান, ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে যুক্তরাষ্ট্র তা নিশ্চিত করবে। তিনি ইরানের সামরিক নেতৃত্বকে ‘বুদ্ধিমানের মতো’ পরবর্তী পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়ে বলেন, ‘আমরা আপনাদের ওপর নজর রাখছি। আমেরিকা এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আমাদের প্রেসিডেন্ট আদেশ দিলে এবং একটি বাটনে চাপ দিলেই আমরা পুনরায় হামলা শুরু করতে পারি।’
হেগসেথ দাবি করেন, মার্কিন সামরিক বাহিনীর সক্ষমতার সঙ্গে ইরানের কোনো তুলনা হয় না, এই লড়াই মোটেই সমানে সমান নয়। তিনি আরও বলেন, ‘ইরান তাদের অবশিষ্ট ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী লঞ্চারগুলো খুঁড়ে বের করছে, কিন্তু সেগুলো প্রতিস্থাপন করার কোনো সক্ষমতা তাদের নেই।’
হেগসেথ ব্যঙ্গ করে বলেন, ‘ইরান হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের দাবি করে, কিন্তু তাদের কোনো নৌবাহিনীই নেই।’
সম্প্রতি কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, চীন ইরানকে সামরিক সরঞ্জাম পাঠানোর পরিকল্পনা করছে। এই প্রসঙ্গে হেগসেথ বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভালো যোগাযোগ রয়েছে। এই নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে এবং চীন আমাদের নিশ্চিত করেছে, ইরানকে কোনো অস্ত্র সরবরাহ করা হবে না।
এ সময় সংবাদমাধ্যমকে ‘ট্রাম্প-বিদ্বেষী’ আখ্যা দিয়ে হেগসেথ বলেন, ‘আপনারা কোন পক্ষে আছেন বোঝা কঠিন। আপনাদের আচরণ দেশপ্রেমের সঙ্গে যায় না।’
সংবাদ সম্মেলনে জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানান, গত ১৩ এপ্রিল থেকে মার্কিন বাহিনী উপসাগরীয় অঞ্চলে নৌঅবরোধ কার্যকর করেছে। এই অবরোধ হরমুজ প্রণালিতে নয়, বরং ইরানের বন্দর ও উপকূলীয় জলসীমায় সীমাবদ্ধ।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে