
ইরানের সামরিক স্থাপনাগুলোতে সোমবার হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে, হামলার জবাবে মধ্যপ্রাচ্যে একটি মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে চলমান আলোচনার মধ্যেই পাল্টাপাল্টি হামলার সবশেষ ঘটনা এটি। খবর রয়টার্সের।
সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের উপকূলে চালানো হামলাগুলো ছিল ‘ইরানের আগ্রাসী কর্মকাণ্ডের জবাব’। এর মধ্যে আন্তর্জাতিক জলসীমার ওপর পরিচালিত একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার ঘটনাও রয়েছে।
সেন্টকম বলেছে, মার্কিন যুদ্ধবিমান দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, একটি স্থল নিয়ন্ত্রণ কেন্দ্র এবং দুটি আক্রমণাত্মক ড্রোন ধ্বংস করেছে। যেগুলো আঞ্চলিক জলপথে চলাচলকারী জাহাজগুলোর জন্য স্পষ্ট হুমকি ছিল।
চলমান যুদ্ধবিরতির মধ্যেও মার্কিন সম্পদ ও স্বার্থ রক্ষায় কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সেন্টকম।
অন্যদিকে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, দক্ষিণ ইরানে হামলার জন্য ব্যবহৃত একটি মার্কিন বিমানঘাঁটিকে তারা লক্ষ্যবস্তু করেছে। তবে কোন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে, তা উল্লেখ করা হয়নি।
কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা জানিয়েছে, সোমবার কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করেছে। এ সময় দেশজুড়ে সাইরেন বেজে ওঠে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। কুয়েতে যুক্তরাষ্ট্রের একটি বড় সামরিক ঘাঁটি রয়েছে।
এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতি কার্যকর হলেও যুক্তরাষ্ট্র ও ইরান একাধিকবার সংঘাতে জড়িয়েছে। গত বৃহস্পতিবারও একই ধরনের হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছিল।
.png)

তুরস্কের ইস্তাম্বুলের কাছে মারমারা সাগরে দেশটির পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে এ দুর্ঘটনার পর একটি জাহাজের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছে ইস্তাম্বুলের গভর্নরের কার্যালয়।
১ ঘণ্টা আগে
নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১ হাজার ১১৮ হয়েছে। এখনো ৩ হাজার ৯০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। তবে নিখোঁজ থাকা কয়েকজন পর্যটক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। উদ্ধার তৎপরতা এখনো চলছে।
৩ ঘণ্টা আগে
ভারতের তেলেঙ্গানা রাজ্যের সেকেন্দ্রাবাদ ক্যান্টনমেন্ট থেকে ১২টি অস্ত্র চুরি গেছে। চুরি হওয়া অস্ত্রের মধ্যে ৪টি একে-২০৩ রাইফেল, ৭টি পিস্তল ও ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ১টি অ্যাসল্ট রাইফেল। এ ছাড়া এক হাজারের বেশি গুলি এবং এক জোড়া নাইট-ভিশন দূরবীনও চুরি হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা সূত্র।
৪ ঘণ্টা আগে
হরমুজ প্রণালির পাশে দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরাক, বাহরাইন, কুয়েত ও জর্ডানে পাল্টা হামলা চালিয়েছে দেশটি।
৬ ঘণ্টা আগে