স্ট্রিম ডেস্ক

বিশিষ্ট ইসলামী পণ্ডিত শেখ সালেহ আল-ফাওজান সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ পেয়েছেন। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সুপারিশ নিয়ে মন্ত্রীর পদমর্যাদায় গ্র্যান্ড মুফতি হিসেবে তাঁকে নিয়োগ দেন সৌদি বাদশা সালমান।
বাদশাহ সালমানের জারি করা এক রাজকীয় আদেশে বলা হয়েছে, গ্র্যান্ড মুফতির পাশাপাশি শেখ আল-ফাওজানকে কাউন্সিল অব সিনিয়র স্কলারস-এর চেয়ারম্যান এবং পার্মানেন্ট কমিটি ফর স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতার প্রধান হিসেবেও নিয়োগ দেওয়া হয়েছে। খবর সৌদি গ্যাজেটের।
শেখ আল-ফাওজান সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আবদুলআজিজ আল শেখের স্থলাভিষিক্ত হবেন। গত ২৩ সেপ্টেম্বর আবদুলআজিজ আল শেখ মারা যান।
এর আগে, শেখ আল-ফাওজান কাউন্সিল অব সিনিয়র স্কলারস এবং পার্মানেন্ট কমিটি ফর স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, মুসিলম ওয়ার্ল্ড লিগ আওতাধীন ইসলামিক ফিকহ কাউন্সিলের সদস্য এবং হজের সময় ইসলামী ভাষ্যকারদের উপদেষ্টা কমিটির সদস্য হিসেবেও কাজ করেছেন তিনি।
আল-ফাওজান ১৯৩৫ সালে সৌদির আল-কাসিম প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি বুরাইদাহতে স্কুলে পড়াশোনা করেন। রিয়াদের শরিয়া কলেজ থেকে ফিকহ বিষয়ে স্নাতকোত্তর এবং ডক্টরেট ডিগ্রি নেন তিনি। পরে তিনি উচ্চতর বিচার বিভাগের পরিচালক নিযুক্ত হন। ১৯৯২ সালে তিনি পার্মানেন্ট কমিটি ফর স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতার সদস্য হিসেবে নিয়োগ পান। তিনি একাধিক বই লিখেছেন। তিনি বেশ কয়েকটি রেডিও অনুষ্ঠান পরিচালনা করেছেন। এর মধ্যে জনপ্রিয় নূর আলা আল-দারব অনুষ্ঠানও ছিল।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৬ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে