
ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। হামলার লক্ষ্যবস্তু ছিল দেশটির বন্দরনগরী বন্দর আব্বাসের একটি সামরিক স্থাপনা। জবাবে মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালির আশপাশে ‘হুমকি সৃষ্টি করা’ ইরানের চারটি ড্রোন ভূপাতিত করেছে।
সেন্টকমের ভাষ্য, বন্দর আব্বাসের ওই স্থাপনাটিতে পঞ্চম ড্রোন উৎক্ষেপণের প্রস্তুতি চলছিল। এ সময় সেখানে হামলা চালানো হয়। ইরানি গণমাধ্যম জানিয়েছে, শহরটির পূর্ব দিকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান নড়বড়ে যুদ্ধবিরতির মধ্যেই এই হামলা হলো। একইসঙ্গে তিন মাস ধরে চলা যুদ্ধ বন্ধে দীর্ঘ আলোচনা চলছে।
এ নিয়ে গত তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো হামলা চালাল যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের দাবি, এসব হামলা আত্মরক্ষার্থে পরিচালিত হয়েছে। নতুন করে শুরু হওয়া এই উত্তেজনা যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলেছে।
সেন্টকম তাদের পদক্ষেপকে ‘পরিমিত, পুরোপুরি প্রতিরক্ষামূলক এবং যুদ্ধবিরতি বজায় রাখার উদ্দেশে নেওয়া’ বলে উল্লেখ করেছে।
গত সোমবার দক্ষিণ ইরানে হামলার কথা জানিয়েছিল সেন্টকম। তখন তারা ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও হরমুজ প্রণালিতে মাইন পেতে রাখার চেষ্টারত নৌযানগুলোকে লক্ষ্যবস্তু করেছিল। সেন্টকমের দাবি, ইরানি বাহিনীর হুমকি থেকে সেনাদের সুরক্ষা দিতে হামলা চালানো হয়েছিল।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মঙ্গলবার আরও জানায়, তারা একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে এবং ইরানের আকাশসীমায় প্রবেশ করা একটি যুদ্ধবিমান ও আরেকটি ড্রোনের দিকে গুলি চালিয়েছে। তবে ঘটনাটি কখন ঘটেছে, তা তারা উল্লেখ করেনি।
বুধবার মন্ত্রিসভার বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান শেষ শক্তি দিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।
ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বন্দর আব্বাসে হামলার জবাবে যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটিতে হামলার দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। খবর আল জাজিরার।
এক বিবৃতিতে আইআরজিসি জানায়, যে বিমানঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছিল সেটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে ঘাঁটিটি কোথায় অবস্থিত, সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, কোনো আগ্রাসনই জবাব ছাড়া থাকবে না। ভবিষ্যতে যেকোনো সামরিক পদক্ষেপের জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি।
এদিকে, কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলা প্রতিহত করেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
কুয়েতের জাতীয় বার্তা সংস্থার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, দেশজুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে উঠছে।
সামরিক বাহিনী বলেছে, যেসব বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, সেগুলো শত্রুপক্ষের হামলা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যক্রমের ফল।
.png)

ইউক্রেনের নিরাপত্তা সংস্থা সিকিউরিটি সার্ভিস অব ইউক্রেনের (এসবিইউ) সদর দপ্তরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার (৪ সেপ্টেম্বর) কিয়েভে চালানো এ হামলায় ৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সাড়ে চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রথমবার এসবিইউর সদর দপ্তরে সরাসরি হামলা হলো। গুর
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। চলছে নিজেদের অবস্থানে অনড় থাকার মন্তব্য। যুক্তরাষ্ট্রের লক্ষ্য, অর্থনৈতিক ও সামরিক চাপে রেখে ইরানকে আলোচনায় বসতে বাধ্য করা। একই সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের হামলা বন্ধ করাও অন্যতম লক্ষ্য।
৫ ঘণ্টা আগে
আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কিংবা তাঁর কোনো প্রতিনিধি যাবেন কি না, তা এখনো জানে না ভারত সরকার। শুক্রবার (৪ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ তথ্য জানান।
৬ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা পুনরায় শুরু করতে দেশ দুটিতে যাচ্ছেন মার্কিন বিশেষ দূতেরা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার ৫ ও ৬ সেপ্টেম্বর মস্কো সফর করবেন। এরপর তাঁদের কিয়েভে যাওয়ার
৭ ঘণ্টা আগে