
আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কিংবা তাঁর কোনো প্রতিনিধি যাবেন কি না, তা এখনো জানে না ভারত সরকার। শুক্রবার (৪ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ তথ্য জানান।
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনে অংশ নেবেন কি না, এমন প্রশ্নের জবাবে রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশের পক্ষ থেকে সম্মেলনে অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য তাদের কাছে নেই।
ব্রিফিংয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাম্প্রতিক কয়েকটি সাক্ষাৎকার নিয়েও প্রশ্ন করা হয়।
ব্রিকস সম্মেলনের আগে এসব সাক্ষাৎকার প্রকাশের সময়টি বেশ তাৎপর্যপূর্ণ কি না এবং এ বিষয়ে ভারতের কোনো মন্তব্য আছে কি না– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে তার কোনো মন্তব্য নেই।
ব্রিফিংয়ে বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে বার্মিংহামের লর্ড মেয়র জাকির চৌধুরীর মন্তব্যের বিষয়েও ভারতের অবস্থান জানতে চাওয়া হয়। জবাবে ভারতীয় মুখপাত্র বলেন, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ। এ বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট।
.png)

ইউক্রেনের নিরাপত্তা সংস্থা সিকিউরিটি সার্ভিস অব ইউক্রেনের (এসবিইউ) সদর দপ্তরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার (৪ সেপ্টেম্বর) কিয়েভে চালানো এ হামলায় ৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সাড়ে চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রথমবার এসবিইউর সদর দপ্তরে সরাসরি হামলা হলো। গুর
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। চলছে নিজেদের অবস্থানে অনড় থাকার মন্তব্য। যুক্তরাষ্ট্রের লক্ষ্য, অর্থনৈতিক ও সামরিক চাপে রেখে ইরানকে আলোচনায় বসতে বাধ্য করা। একই সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের হামলা বন্ধ করাও অন্যতম লক্ষ্য।
১ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা পুনরায় শুরু করতে দেশ দুটিতে যাচ্ছেন মার্কিন বিশেষ দূতেরা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার ৫ ও ৬ সেপ্টেম্বর মস্কো সফর করবেন। এরপর তাঁদের কিয়েভে যাওয়ার
৩ ঘণ্টা আগে
ভারতে পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে দিল্লির রাস্তায় নেমে অনশন-বিক্ষোভের পর শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করিয়ে ঘরে ফিরেছে জেন-জিরা। জেনজিদের ওই আন্দোলনে নেতৃত্বে ছিল ভারতের প্রচলিত ব্যবস্থাকে ব্যঙ্গ করে গড়ে ওঠা সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
৩ ঘণ্টা আগে