স্ট্রিম ডেস্ক

সোমবার গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই হামলায় ৫ সাংবাদিক ও ১ ফায়ার সার্ভিসকর্মীসহ ২১ জন নিহত হয়েছেন।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, এ ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমি এতে খুশি নই। আমি এটা দেখতে চাই না’। গতকাল হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের তিনি আরও বলেন, ‘আমাদের এই দুঃস্বপ্নের অবসান ঘটাতে হবে। আমি-ই সেই ব্যক্তি যে জিম্মিদের মুক্ত করেছিলাম’।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, সোমবারের ওই হামলায় ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রোগী, স্বাস্থ্যকর্মী, সিভিল ডিফেন্স কর্মী ও সংবাদকর্মীরা রয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও অনেকে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সোমবার (২৫ আগস্ট) সকালে ইসরায়েলি বিমান প্রথম আঘাত হানে নাসের মেডিকেল কমপ্লেক্সের চতুর্থ তলায়। অল্প কিছু সময় পরই দ্বিতীয় হামলা সরাসরি অ্যাম্বুলেন্স দল ও জরুরি সেবাদাতাদের আঘাত করে।
ফিলিস্তিনের সরকারি টেলিভিশন জানিয়েছে, নিহতদের মধ্যে তাদের ক্যামেরাম্যান হুসাম আল-মাসরিও রয়েছেন। কাতারের আল জাজিরা নিশ্চিত করেছে যে, তাদের ফটোগ্রাফার মোহাম্মদ সালামাও নিহত হয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত সাংবাদিকেরা হলেন—আল জাজিরার ক্যামেরাপার্সন মোহাম্মদ সালামা, রয়টার্সের কনট্রাক্টর হুসাম আল-মাসরি, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-সহ বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে কাজ করা মারিয়াম আবু দাগা ও ফ্রিল্যান্স সাংবাদিক মুয়াজ আবু তাহা।
ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে, হাসপাতালের মুখপাত্র ও প্রধান নার্সিং কর্মকর্তা ডা. মোহাম্মদ সাকের প্রথম বিস্ফোরণের পর রক্তভেজা কাপড় দেখাচ্ছিলেন। এমন সময় দ্বিতীয় বিস্ফোরণে ভবনটি ধোঁয়ায় ভরে যায় এবং মানুষ আতঙ্কে দৌড়ে পালাতে থাকে। স্থানীয় আল-গাদ টিভির লাইভ ক্যামেরায় দেখা যায়, হাসপাতালের ক্ষতিগ্রস্ত সিঁড়িতে উদ্ধারকর্মীরা কাজ করছেন, ঠিক তখনই দ্বিতীয় হামলা হয়।

.png)

পশ্চিম তীরে দুটি মসজিদে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে। রোববার (২৬ জুলাই) তুলকারেমের দক্ষিণে কুর গ্রাম এবং নাবলুসের দক্ষিণে কুসরা শহরে এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে তরুণদের আন্দোলনে চ্যালেঞ্জে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) কয়েক দিনের আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগে বাধ্য হয়েছেন।
২ ঘণ্টা আগে
যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৬ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৬ ঘণ্টা আগে