স্ট্রিম ডেস্ক

দক্ষিণ লেবাননে এক ইসরায়েলি সেনার হাতে যিশুর মূর্তি ভাঙচুরের ঘটনায় নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েলের প্রধান ধর্মীয় সংস্থা ‘চিফ রাব্বিনেট’। দেশটির গণমাধ্যম আর্মি রেডিওর বরাতে এ খবর জানিয়েছে মিডল ইস্ট আই।
প্রতিবেদনে বলা হয়, এপ্রিলে দক্ষিণ লেবাননের একটি গ্রামে ঘটে যাওয়া এই ঘটনার পর ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকর্তারা রাব্বিনেটের কাছে আনুষ্ঠানিক নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়ার অনুরোধ করেছিলেন। সেসময় ঘটনাটি দেশ-বিদেশে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
সেনাবাহিনী চেয়েছিল, রাব্বিনেট ঘটনাটিকে ইহুদি আইনের পরিপন্থী উল্লেখ করে নিন্দা জানাক। তবে এমন কোনো বিবৃতি দেওয়া হয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়, রাব্বিনেট ভবিষ্যতে এ ধরনের ঘটনার ক্ষেত্রে সেনাবাহিনী এবং ইসরায়েলের প্রচারণা বিভাগ ‘হাসবারা’র সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
দেশটির সেনাবাহিনী জানায়, ধর্মীয় প্রতীকে হামলার বিষয়টি সংবেদনশীল হওয়ায় আইডিএফ জানাতে চেয়েছিল এ ধরনের ঘটনা তাদের মূল্যবোধের প্রতিফলন নয়।
গত ১৯ এপ্রিল ইসরায়েল সীমান্তের নিকটবর্তী লেবাননের ডেবল নামের একটি খ্রিষ্টান অধ্যুষিত গ্রামে স্লেজ-হ্যামার দিয়ে যিশুর মূর্তি ভাঙচুর করে ইসরায়েলের এক সেনা। পরের দিন ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় ওঠে।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, এ ঘটনায় তিনি ‘স্তম্ভিত ও মর্মাহত’। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সারও দুঃখ প্রকাশ করে জানান, এতে যেসব খ্রিষ্টানদের অনুভূতিতে আঘাত লেগেছে, তাদের কাছে ক্ষমা চাওয়া হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এই ভাঙচুরের ঘটনায় অজ্ঞতার পাশাপাশি কিছু ইসরায়েলি ইহুদির মধ্যে খ্রিস্টানদের প্রতি বিরূপ মনোভাবের প্রতিফলন রয়েছে।
এ ঘটনায় দুই ইসরায়েলি সেনাকে ৩০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাদের যুদ্ধক্ষেত্রের দায়িত্ব থেকেও সরিয়ে নেওয়া হয়েছে বলে জানায় ইসরায়েলি সামরিক বাহিনী।

.png)

গাজার মধ্যাঞ্চলে একাধিক ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় চার বছরের এক শিশুসহ অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রোববার গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ ও স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।
১ ঘণ্টা আগে
ইরান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে খাদ্য ও জ্বালানির দাম বেড়ে গেছে। দেশটির এমন অর্থনৈতিক দুরবস্থা নিয়ে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি মিম শেয়ার করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও আলোচক দলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফ। সম্প্রতি মূল্যস্ফীতির চাপ কমাতে কম শুল্কে ৩ লাখ টন সস্তা গর
২ ঘণ্টা আগে
অভিযোগ-পাল্টা অভিযোগে ভেস্তে গেছে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনা। ‘ব্যর্থ’ আলোচনা শেষে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মার্কিন শুল্কের প্রতিক্রিয়ায় পাল্টা আমদানি শুল্ক আরোপের ঘোষণা দয়েছেন। কানাডার পক্ষ থেকে এই শুল্ককে বলা হচ্ছে ‘ডলার-ফর-ডলার’।
৩ ঘণ্টা আগে
সিরিয়ায় হামলা চালিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তুরস্কের সঙ্গে ইসরায়েলকে ‘অর্থহীন সংঘাতে’ জড়ানোর ঝুঁকি বাড়াচ্ছেন বলে মন্তব্য করেছে ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ।
৩ ঘণ্টা আগে