স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব পাঠানো হয়েছে বলে ইরানের কূটনৈতিক সূত্র আল-জাজিরাকে জানিয়েছে।
আঞ্চলিক পরিস্থিতি উত্তপ্ত থাকায় তেহরান নতুন এই কূটনৈতিক উদ্যোগ নিয়েছে বলে সূত্রের দাবি। তবে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হুঁশিয়ারি চলমান রয়েছে, যা পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
আগেও পাকিস্তানের মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাব পাঠিয়েছিল। নতুন প্রস্তাবের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি আঞ্চলিক উত্তেজনা কমানোর উদ্দেশে দেওয়া হয়েছে।
এদিকে, সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলের পোস্টে জাতিসংঘের মহাসচিব এন্টোনিও গুতেরেস লিখেছেন, এখনই সময় আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার। আলোচনা আমাদের খাদের কিনারা থেকে ফিরিয়ে আনবে এবং শান্তির পথ প্রশস্ত করবে।
জাতিসংঘ মহাসচিব এমন সময়ে এই বক্তব্য দিলেন যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে আরেক দফা হামলার প্রস্তুতি নিচ্ছে। ইরানও পাল্টা জবাবের হুমকি দিয়েছে।

.png)

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি (এমওইউ) শেষ হওয়ার পরপরই নতুন বার্তা দিয়েছে ইরান। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিরক্ষা কৌশলে বড় ধরনের বদল এনে এখন আরও আক্রমণাত্মক যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে। রোববার (১৬ আগস্ট) রাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) রাজনৈতিক
২ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পাঠানোর নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (১৮ আগস্ট) তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এ তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে
রাশিয়ার ভূখণ্ডে হামলায় যুক্তরাজ্যে তৈরি ড্রোন ব্যবহার করছে ইউক্রেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর যুক্তরাজ্যের বিরুদ্ধে ইউক্রেন সংকট আরও জটিল করে তোলার অভিযোগ করেছে মস্কো। যুক্তরাজ্যে নিযুক্ত রুশ দূতাবাস এক বিবৃতিতে জানায়, এমন পদক্ষেপের মাধ্যমে যুক্তরাজ্য এসব অপরাধ ও সন্ত্রাসী হামলার সহযোগী
৪ ঘণ্টা আগে
ফিলিপাইনের একটি মাধ্যমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় চারজন নিহত ও ৯ জন আহত হয়ছে। নিহতদের মধ্যে হামলাকারীসহ ২ শিক্ষার্থী, ২ নিরাপত্তাকর্মী রয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম দ্য ম্যানিলা টাইমসের বরাতে আনাদুলো এ খবর দিয়েছে।
৬ ঘণ্টা আগে