স্ট্রিম ডেস্ক

ইসরায়েলকে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দখলকৃত পশ্চিম তীরকে নিজেদের সঙ্গে যুক্ত করার যেকোনো প্রচেষ্টা চালালে দেশটি যুক্তরাষ্ট্রের সব ধরনের সমর্থন হারাতে পারে। ইসরায়েলের পার্লামেন্টে এই অঞ্চলকে নিজেদের অধীনে আনার জন্য একটি বিল পাসের উদ্যোগের মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে এই কঠোর হুঁশিয়ারি এলো। ট্রাম্পের এই অবস্থানের প্রতিধ্বনি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্সও।
গত ১৫ অক্টোবর টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইসরায়েল যদি পশ্চিম তীর সংযুক্ত করার পথে অগ্রসর হয়, তবে তিনি মার্কিন সহায়তা বন্ধ করে দিতে পারেন।
বৃহস্পতিবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘এমনটি ঘটলে ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছ থেকে তার সমস্ত সমর্থন হারাবে।’
ট্রাম্প জোর দিয়ে আরও বলেন, ‘এটা ঘটবে না। এটা ঘটবে না, কারণ আমি আরব দেশগুলোকে কথা দিয়েছি।’
ট্রাম্পের এই সতর্কবার্তার প্রতিধ্বনি করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েল সফরের আগে বলেন, পশ্চিম তীরকে সংযুক্ত করার যেকোনো প্রচেষ্টা যুক্তরাষ্ট্র-মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলতি মাসের শুরুতে হওয়া যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলবে।
বুধবার (২২ অক্টোবর) রুবিও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন আমরা এই মুহূর্তে এমন কাজ সমর্থন করব না। আমরা মনে করি এটি শান্তি চুক্তির জন্য সম্ভাব্য হুমকি।’ রুবিও আরও বলেন, নেসেটে এই বিল নিয়ে অগ্রসর হওয়া ‘বিপরীত ফল’ দিবে।
নেসেটের এই ভোটকে একটি ‘নির্বোধ রাজনৈতিক স্টান্ট’ বলে অভিহিত করে রুবিও বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এতে কিছুটা অপমানিত বোধ করছি। ট্রাম্প প্রশাসনের নীতি হলো পশ্চিম তীর ইসরায়েলে সংযুক্ত হবে না।’
এই কঠোর সতর্কতা এমন এক সময়ে এলো, যখন ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে গতকাল বুধবার ২৫–২৪ ভোটে বিলটি অনুমোদন ইতিমধ্যে অনুমদন পেয়েছে। এই বিল আইনে পরিণত হওয়ার জন্য চার ধাপে ভোটাভুটির প্রয়োজন। বুধবার ছিল এর প্রথম ধাপ।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে