স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের (ডিএনআই) পরিচালক পদ থেকে পদত্যাগ করছেন তুলসী গ্যাবার্ড। শুক্রবার (২২ মে) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। আগামী ৩০ জুন থেকে গ্যাবার্ডের পদত্যাগ কার্যকর হবে।
চিঠিতে তুলসী গ্যাবার্ড লেখেন, ‘আমার স্বামী আব্রাহাম সম্প্রতি বিরল হাড়ের ক্যানসারে আক্রান্ত। সামনে তাঁকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এই সময়ে তাঁর পাশে থাকতে এবং লড়াইয়ে সমর্থন দিতে সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি।’
তুলসী গ্যাবার্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রতি গভীর সমবেদনা ও শ্রদ্ধা প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘তুলসীর স্বামী আব্রাহাম সম্প্রতি ক্যানসারে আক্রান্ত হয়েছেন এবং স্বাভাবিকভাবেই তিনি পাশে থাকতে চান। তুলসী দায়িত্বকালে অসাধারণ কাজ করেছেন এবং আমরা তাঁকে মিস করব।’
পোস্টে ট্রাম্প জাতীয় গোয়েন্দা বিভাগের প্রিন্সিপাল ডেপুটি ডিরেক্টর অ্যারন লুকাসকে ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিয়োগের ঘোষণাও দেন।
জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরেই তুলসী গ্যাবার্ডের প্রশাসনের দায়িত্ব ছেড়ে দেওয়ার বিষয়ে গুঞ্জন চলছিল। তবে দুই সপ্তাহ আগেও তিনি পদত্যাগের এই সম্ভাবনা নাকচ করেছিলেন।
আর্মি রিজার্ভের সদস্য তুলসী গ্যাবার্ড ডেমোক্রেটিক দলের পক্ষে হাওয়াইয়ের কংগ্রেস সদস্য হয়ে ইতিহাস গড়েছেন। তিনি ছিলেন মার্কিন কংগ্রেসের প্রথম সামোয়ান বংশোদ্ভূত এবং সনাতন ধর্মাবলম্বী সদস্য। ২০২০ সালে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক লড়াইয়ে অংশ নিলেও দুই বছর পর তিনি দল ত্যাগ করেন।
২০২৪ সালে তুলসী গ্যাবার্ড ট্রাম্পকে সমর্থন দেন এবং তাঁর ট্রানজিশন টিমে যোগ দেওয়ার পর যুক্তরাষ্ট্রের ১৮টি গোয়েন্দা সংস্থার তদারকিকারী এই শীর্ষ পদে নিযুক্ত হন।

.png)

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২২৪ হয়েছে। ১ হাজার ৬০০ ভবন ধ্বংস হওয়া এই প্রাকৃতিক দুর্যোগের পর অন্তত ২ হাজার ৭০০ মানুষ নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
লোহিত সাগরের বাব এল-মান্দেব প্রণালিতে তানজানিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলায় ৩ জন নাবিক নিহত হয়েছেন।
৭ ঘণ্টা আগে
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তাঁর শাসনামলের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আতেফ নাজিবকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
১০ ঘণ্টা আগে
ইরানের পক্ষ থেকে হত্যার হুমকি পাওয়ার পর গত মাসে গোপনে তুরস্ক ছেড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নির্ধারিত এয়ারফোর্স ওয়ানের পরিবর্তে ছোট একটি সামরিক উড়োজাহাজে করে তুরস্ক ছাড়েন। সোমবার (১০ আগস্ট) এ খবর প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
১১ ঘণ্টা আগে