স্ট্রিম ডেস্ক

লেবানন থেকে হিজবুল্লাহর ছোড়া ড্রোন প্রতিহত করতে বড় ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী বিষয়টি স্বীকার করে বলছে, এসব ড্রোন ভূপাতিত করার সাফল্যের হার খুবই কম।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানায়, নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক কর্মকর্তারা বলেছেন—ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলার জন্য হিজবুল্লাহ যে ড্রোন ব্যবহার করছে সেগুলো ভূপাতিত করা ‘খুবই কঠিন’।
সূত্রগুলো আরও জানায়, ইসরায়েলের উত্তর সীমান্তের কাছাকাছি শহরগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে না নিয়েই হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। পরিস্থিতির কোন দিকে যাচ্ছে তার ওপর নির্ভর করে নতুন সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
সামরিক কর্মকর্তারা আরও বলেন, লেবাননে চলমান অভিযানের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। এই যুদ্ধ দীর্ঘস্থায়ী রূপ নিতে পারে। খবর মিডল ইস্ট মনিটর।
লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর চলমান হামলায় শত শত ভবন ধ্বংস হয়েছে। তাঁদের দাবি, এসব ভবনে হিজবুল্লাহ কার্যক্রম চালাতো।
সূত্রগুলো আরও দাবি করেছে, সম্প্রতি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ফলে তেহরান ও হিজবুল্লাহর মধ্যকার অর্থ ও অস্ত্র সরবরাহ ব্যাহত হয়েছে। ফলে চলমান সংঘর্ষে হিজবুল্লাহকে পরিস্থিতি সামাল দিতে আরও কষ্ট হচ্ছে।
কর্মকর্তাদের মতে, লেবানন থেকে আসা তিনটি প্রধান হুমকি মোকাবিলা করাই ইসরায়েলি সামরিক অভিযানের লক্ষ্য। সেগুলো হলো—সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশ, ইসরায়েলি ভূখণ্ডে রকেট হামলা এবং হিজবুল্লাহর সামরিক সক্ষমতা বৃদ্ধি।
এর আগে, রোববার হিজবুল্লাহ জানায় যে তারা রকেট ও ড্রোন ব্যবহার করে ইসরায়েলি সামরিক ঘাঁটি ও সেনা অবস্থানে সাতটি হামলা চালিয়েছে। পাশাপাশি লেবাননে প্রবেশের প্রচেষ্টাও তাঁরা প্রতিহত করেছে।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৬ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৮ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
১০ ঘণ্টা আগে